Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় নিহতদের মধ্যে ৫জনের জানাজা অনুষ্ঠিত একসঙ্গে

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় নিহতদের মধ্যে ৫জনের জানাজা অনুষ্ঠিত হয়েছে একসঙ্গে। জানাজায় হাটহাজারীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন অংশ নেন। শনিবার সকাল সোয়া ১০টার দিকে হাটহাজারীর খন্দকিয়া ছমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুর্ঘটনায় নিহত ১১ জনের মধ্যে মোস্তফা নিরু, সামিরুল ইসলাম হাছান, রিদোয়ান ও সজীবের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় স্থানীয় সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা অংশ নেন। এর আগে শুক্রবার রাতে দুইবিস্তারিত পড়ুন
মাথাপিছু আয় বেশি দেখাতে জনসংখ্যা কম দেখানো হয়েছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনশুমারি সঠিক হয়নি। মাথাপিছু আয় বেশি দেখাতে জনসংখ্যা কম দেখানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিশ্বব্যাপী এই শুমারিকে আদমশুমারি বলা হলেও সরকার এটাকে জনশুমারি বলছে উল্লেখ করে এসময় তিনি আরও বলেন, সরকার সবক্ষেত্রে প্রতারণা করছে। সরকার প্রতারণার ওপর দাঁড়িয়ে আছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুন্ডু, অ্যাডভোকেট ফাহিমা নাসরীন মুন্নি,বিস্তারিত পড়ুন
হাড্ডাহাড্ডি ভোট শেষে মারামারি হয়: সিইসি

নির্বাচন যখন হাড্ডাহাড্ডি হয় তখন ভোটের শেষেই মারামারি হয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘হাড্ডাহাড্ডি নির্বাচন যখন হয় তখন ভোটের শেষে একটা মারামারি হয়। গত কালকেও হয়েছে, একটা বাচ্চা মারা গেছে। ’ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংলাপের ১০ম দিনে এসে গণফোরামের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। গতকাল বুধবার সারাদেশে পৌরসভা উপজেলা পরিষদসহ ৬৮টি ইউনিয়ন পরিষদে ভোট হয়। ভোট শেষে নির্বাচন কমিশন একবিস্তারিত পড়ুন
ইউনিয়ন পর্যায়েও ফ্রিল্যান্সাররা বৈদেশিক মুদ্রা অর্জন করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ইউনিয়ন পর্যায়েও ফ্রিল্যান্সাররা বৈদেশিক মুদ্রা অর্জন করছে। আমরা ‘লার্নিং ও আর্নিং’ কর্মসূচির মাধ্যমে তাদের প্রশিক্ষণ দিয়েছি। তাছাড়া আমাদের যুব সমাজকে উদ্ধুদ্ধকরণ করা; সে ব্যবস্থাও আমরা নিয়েছি। যার ফলে দেশে বসে বিদেশের কাজ করে তারাও বৈদেশিক মুদ্রা অর্জন করছে। বহুমুখী কর্মব্যবস্থা আমরা হাতে নিয়েছি। ’ আজ বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন ‘উপজেলা পর্যায়ের ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে ইনস্টিটিউট অববিস্তারিত পড়ুন
আমি ভীষণভাবে দুঃখিত ও লজ্জিত, কেন বললেন শিক্ষামন্ত্রী?

গত সোমবার রাজধানীর দক্ষিণখান এলাকায় আয়োজন করা হয় স্থানীয় থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এ উপলক্ষে সেখানে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখা হয়। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বুধবার রাতে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। এ বিষয়ে দীপু মনি বলেন,বিস্তারিত পড়ুন
মানবতাবিরোধী অপরাধ; মৃত্যুদণ্ড খুলনার ৬ আসামির

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল খুলনার বটিয়াঘাটার ছয় আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন আমজাদ হোসেন হাওলাদার, সহর আলী সরদার, আতিয়ার রহমান, মোতাছিম বিল্লাহ, কামাল উদ্দিন গোলদার ও নজরুল ইসলাম। এদের মধ্যে নজরুল ইসলাম এখনো পলাতক।
কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ পরিচালন পরিষদের আলোচনা সভা

কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ পরিচালন পরিষদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ জুলাই) বেলা সাড়ে ৩ টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালন পরিষদের সভাপতি উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সভায় কলেজের বিভিন্ন ভবনের নামকরণ, অভ্যন্তরিন অডিট, শিক্ষার গুনগত মানউন্নয়ন সহ একাধিক বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করা হয়। কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রেজাউল ইসলামের পরিচালনায় সভায় অতিথি হিসাবেবিস্তারিত পড়ুন
বার জেলায় ঝড়ের সম্ভাবনা ৬০ কি.মি. বেগে

সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে দেশের ১২টি জেলার ওপর দিয়ে। তাই সে সকল এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পুর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বরবিস্তারিত পড়ুন
খরচ কমাতে প্রকল্পগুলো তিন ভাগে ভাগ করে বাস্তবায়নের নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশ্বিক সংকটে খরচ কমাতে উন্নয়ন প্রকল্পগুলোকে তিন ভাগে ভাগ করে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রী ‘এ’ ক্যাটাগরিতে শতভাগ, ‘বি’ ক্যাটাগরিতে ৭৫ শতাংশ বাস্তবায়ন করতে বলেন। এছাড়া ‘সি’ ক্যাটাগরির প্রকল্প আপাতত বন্ধ রাখতে বলেছেন। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন

কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২২’র উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান করা হয়েছে। “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৪জুলাই) সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন-২২’ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তেন অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডলের স্বাগত বক্তব্য শেষ সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিতবিস্তারিত পড়ুন

