Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় বিকাশে টাকা দিয়ে অবসর প্রাপ্ত সেনা সদস্য বিপাকে

সাতক্ষীরার কলারোয়ায় অবসর প্রাপ্ত এক সেনা সদস্য প্রতারণায় স্বীকার হয়েছে। ঘটনাটি ঘটেছে-উপজেলার সোনাবাড়ীয়া বাজারে। এবিষয়ে ওই সেনা সদস্য তার টাকা ফেরত পেতে কলারোয়া থানায় প্রতারক রাফসান জনির বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে-উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের মাদরা গ্রামের মৃত আলী আকবর আলীর ছেলে আমির হোসেন অবসর প্রাপ্ত একজন সেনা সদস্য। তিনি কলারোয়ার সোনাবাড়ীয়া বাজারে মোবাইল ফোনের ফ্লেক্সিলোড ও বিকাশের দোকান দেন। ওই দোকানে কয়েক দিন ধরে বিকাশের লেনদেন করেন উপজেলারবিস্তারিত পড়ুন
প্রাক মৌসুম এল ক্লাসিকোতে বার্সেলোনা হারালো রিয়ালকে

প্রাক মৌসুম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচটি ৪-০ গোলেও শেষ হতে পারতো। কিন্তু রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক থিবো কুর্তোয়ার জন্য তা হয়নি। যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন ট্যুরের অংশ হিসেবে মুখোমুখি হয় রিয়াল ও বার্সা। লাস ভেগাসের এলিগিয়েন্ট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। এল ক্লাসিকো ম্যাচের একমাত্র গোলটি করেছেন ব্রাজিলের ফুটবলার রাফিনহা। বার্সার হয়ে প্রাক মৌসুমে এটি রাফিনহার দ্বিতীয় গোল। বার্সার হয়ে অভিষেক ম্যাচেই জয় পেয়েছেন রবার্ট লেভানডস্কি মার্কা তাদের প্রতিবেদনে জানিয়েছে,বিস্তারিত পড়ুন
আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে অংশগ্রহণমূলক নির্বাচনে : সিইসি

সকলেরই প্রত্যাশা অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন। সে লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রবিবার সকালে নির্বাচন ভবনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সংলাপে বসে সূচনা বক্তব্যে এ কথা জানান সিইসি। প্রতিটি দলকে নির্বাচন অংশগ্রহণমূলক করার অনুরোধ জানিয়ে সিইসি বলেন, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনে সকলেরই প্রত্যাশা। সে লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে ও থাকবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাদের সমর্থন ও সহায়তা আমাদেরবিস্তারিত পড়ুন
মাছে-ভাতে বাঙালি হিসেবেই যেন আমরা থাকতে পারি : প্রধানমন্ত্রী

‘মিষ্টি পানির মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আজকের এই উদ্যোগটা সফল হোক। আমরা মাছে-ভাতে বাঙালি। এই মাছে-ভাতে বাঙালি হিসেবেই যেন আমরা থাকতে পারি। ’ আজ রবিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদযাপন এবং ‘জাতীয় মৎস্য পদক-২০২২’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি। ‘সবচেয়ে নিরাপদ পুষ্টি পাওয়া যায় মাছবিস্তারিত পড়ুন
বাংলাদেশি হিসেবে প্রথম কে টু জয় করলেন ওয়াসফিয়া

এভারেস্ট বিজয়ী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন বাংলাদেশি হিসেবে প্রথম বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কে-টুর চূড়ায় পা রাখলেন। গতকাল বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ওয়াসফিয়ার ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ১৭ জুলাই রাতে ৩৯ বছর বয়সী এই পর্বতারোহী কে-টুর চূড়ায় ওঠার জন্য যাত্রা শুরু করেন। বিখ্যাত তিন পর্বতারোহী মিংমা তেনজি শেরপা, মিংমা ডেভিড শেরপা ও নির্মল পুরজা এ অভিযানের নেতৃত্ব দেন। বিশ্বের ১৪টি ৮ হাজারি শৃঙ্গের মধ্যে কে-টুর (৮৬১১ মিটার)বিস্তারিত পড়ুন
দুই দিন পর বৃষ্টিপাত বাড়তে পারে

দেশে আগামী ৭২ ঘণ্টার শেষের দিকে (দুই দিন পর) বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আজ শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমনটি বলা হয়েছে। এতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মােটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে।বিস্তারিত পড়ুন
বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান আর নেই

বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত মাঝরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন মরহুমের স্টাফ অফিসার মাহমুদুন নবী। তিনি বলেন, মহাপরিচালক বেশ কিছুদিন ধরেই পেনক্রিয়াস ক্যানসারে আক্রান্ত ছিলেন। গত ৪ জুলাই থেকে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। উনার মরদেহ দেশে আনা হবে। তবে কখন আনা হবে বিষয়টি এখনো জানা যায়নি। পারিবারিকভাবে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়াবিস্তারিত পড়ুন
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া আর নেই

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শুক্রবার (২২ জুলাই) দিনগত রাত ২টায় (নিউ ইয়র্ক সময় বিকেল ৪টা) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার ভাতিজা ফাহাদ রাব্বী সৈকত। তিনি ফেসবুকে বলেন, শনিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় আনুমানিক রাতবিস্তারিত পড়ুন
ডেপুটি স্পিকারের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার পৃথক শোক বার্তায় তারা ফজলে রাব্বী মিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, সংসদ পরিচালনায় ফজলে রাব্বী মিয়ার দক্ষতা ও অভিজ্ঞতা এবং সংসদীয় গণতন্ত্রের চর্চা ও বিকাশে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণবিস্তারিত পড়ুন
চট্টগ্রাম শাহ আমানতে ১২টি স্বর্ণের বারসহ আটক যাত্রী

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এক যাত্রীকে ১ কেজি ৩৯৮ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ আটক করা হয়েছে। তার গ্রামের বাড়ি ফটিকছড়ি। শুক্রবার (২২ জুলাই) সকাল সোয়া ৭টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে মুহাম্মদ মিজান উদ্দিন নামের ওই যাত্রী চট্টগ্রাম আসেন। তিনি ওয়াশরুমে ঢুকলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান এনএসআই এবং শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এ সময় তার কাছে থাকা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক করা হয় তাকে।বিস্তারিত পড়ুন

