রবিবার, আগস্ট ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিকাশে টাকা দিয়ে অবসর প্রাপ্ত সেনা সদস্য বিপাকে

সাতক্ষীরার কলারোয়ায় অবসর প্রাপ্ত এক সেনা সদস্য প্রতারণায় স্বীকার হয়েছে। ঘটনাটি ঘটেছে-উপজেলার সোনাবাড়ীয়া বাজারে। এবিষয়ে ওই সেনা সদস্য তার টাকা ফেরত পেতে কলারোয়া থানায় প্রতারক রাফসান জনির বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে-উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের মাদরা গ্রামের মৃত আলী আকবর আলীর ছেলে আমির হোসেন অবসর প্রাপ্ত একজন সেনা সদস্য। তিনি কলারোয়ার সোনাবাড়ীয়া বাজারে মোবাইল ফোনের ফ্লেক্সিলোড ও বিকাশের দোকান দেন। ওই দোকানে কয়েক দিন ধরে বিকাশের লেনদেন করেন উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে রাফসান জনি। সে কৌশলে তার দোকান থেকে ২লাখ ১৩হাজার টাকা বিকাশ করে ছটকে পড়ে।

কয়েকদিন পরে তাকে পেয়ে ওই টাকা চাইলে সে টাকা না দিয়ে তালবাহনা শুরু করে। টাকা চাইলে অকথ্য ভাষায় গালি গালাজ করে হুমকি ধামকিসহ ভয়ভীত প্রদান করে আসছে।

এর পরে গত ১৩ জুলাই বিকালে রাফসান জনির বাসায় গিয়ে ওই বিকাশের টাকা চাইলে সে ক্ষিপ্ত হয়ে গালি দিয়ে মারপিট করার পায়তারা করে। এসময় তার হাত থেকে নিজেকে রক্ষা করতে ডাক চিৎকার করিলে স্থানীয় কামাল হোসেন, শেখ মহিউদ্দীন এগিয়ে এসে সেনা সদস্য আমির হোসেনবে রক্ষা করে।

উল্লেখ্য-ওই রাফসান জনির বিরুদ্ধে কলারোয়া থানায় ১২(৬)২২ নং প্রতারনার মামলা রয়েছে। সে বর্তমানে জামিনে আছে বলে জানা গেছে।

এদিকে টাকা ফেরত পেতে অবসর প্রাপ্ত সেনা সদস্য আমির হোসেন জেলা পুলিশ সুপার ও র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প ইনচার্জ এর হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়