বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান আর নেই

বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান আর নেই। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত মাঝরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন মরহুমের স্টাফ অফিসার মাহমুদুন নবী। তিনি বলেন, ‌মহাপরিচালক বেশ কিছুদিন ধরেই পেনক্রিয়াস ক্যানসারে আক্রান্ত ছিলেন।

গত ৪ জুলাই থেকে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। উনার মরদেহ দেশে আনা হবে। তবে কখন আনা হবে বিষয়টি এখনো জানা যায়নি।
পারিবারিকভাবে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

তার মৃত্যুতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ গভীর শোক প্রকাশ এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে। আহম্মদ কামরুজ্জামান দুই কন্যা সন্তানের জনক এবং তার স্ত্রী শাহনাজ পারভীন একজন গৃহিণী।

প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত আহম্মদ কামরুজ্জামান গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ বেতারের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে চলতি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ১১ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর ২০২১ সাল পর্যন্ত একই দায়িত্ব পালন করেন।

আহম্মদ কামরুজ্জামান ১৯৮৭ সালে সপ্তম বিসিএসের মাধ্যমে তথ্য ক্যাডারে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে বাংলাদেশ বেতারে যোগদান করেন।
১৯৮৭ সালের ১ এপ্রিল বাংলাদেশ বেতার খুলনায় যোগদানের মাধ্যমে তার চাকরিজীবনের সূচনা হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে গবেষণা ও গ্রহণ কেন্দ্র, ‍উচ্চশক্তি প্রেরণ কেন্দ্র-১, মহাশক্তি প্রেরণ কেন্দ্র, ক্ষুদ্রতরঙ্গ প্রেরণ কেন্দ্র, জাতীয় বেতার ভবন, পরিকল্পনা শাখা, কারিগরি কার্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরে নিজের মেধা ও পরিশ্রমের স্বাক্ষর রেখে তিনি বাংলাদেশ বেতারকে সমৃদ্ধ করেন। তিনি ২০১৪ সালের ১৪ অক্টোবর বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব নেন। হাল প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ বেতারকে শ্রোতাদের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার অবদান রয়েছে।

আহম্মদ কামরুজ্জামান যশোর জেলায় ১৯৬৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক পরীক্ষায় যশোর বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ষষ্ঠ স্থান এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতর্থ স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি ভারত সরকারের স্কলারশিপ নিয়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব টেকনোলজি, ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং-এ প্রথম শ্রেণিতে স্নাতক সম্পন্ন করেন।

আহম্মদ কামরুজ্জামান যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড, বেলজিয়াম ও তুর্কমেনিস্তানে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী

যুদ্ধের কালো মেঘ আর বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মেঘ কাটিয়েও বিদেশের শ্রমবাজারে নিজেদেরবিস্তারিত পড়ুন

নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন

থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র থাইল্যান্ড। দেশটির বাজারে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, তাইওয়ান,বিস্তারিত পড়ুন

  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ
  • ড. ইউনূস সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন, যা জানালেন সফরসঙ্গী
  • সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ঢাকায় ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
  • থাকছে না দলীয় প্রতীক : স্থানীয় নির্বাচনে তৃণমূলে ঐক্যের ওপর জোর বিএনপির
  • সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফ ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার
  • উন্নয়ন অর্থায়নে বিশ্বব্যাংকের ‘ফিলানথ্রপি হাব’ চালু
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও চারজনের, একদিনে হাসপাতালে ভর্তি ২১৬৭
  • বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে কানাডার প্রতি সহযোগিতার আহবান প্রধানমন্ত্রীর
  • ইউপি নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ৫ ধাপের প্রথমটি ২১ জানুয়ারি
  • জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী