Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যাত্রী নেওয়া যাবে না ট্রেনের ছাদে : হাইকোর্ট

ঈদ বা যেকোন উৎসবে ট্রেনের ছাদেও জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা করে দেশের নানা অঞ্চলের হাজার হাজার মানুষ। রেল কর্তৃপক্ষকেও যাত্রীদের এমন ঝুঁকিপূর্ণ যাত্রা ফেরাতে বা ঠেকাতে কোন দৃশ্যমান উদ্যোগ নিতে দেখা যায়নি এতোদিন। এবার এমন ঝুঁকিপূর্ণ যাত্রার ওপর এসেছে নিষেধাজ্ঞা। ট্রেনের ছাদে যাত্রী নেওয়া বন্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এরপর থেকে ট্রেনের ছাদে কোনো যাত্রী পরিবহন করলে দায়িত্বরত কর্মকর্তাদের চাকরিচ্যুত করা হবে। বৃহস্পতিবার (২১ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারবিস্তারিত পড়ুন
শুধু মাদক নয়, রোহিঙ্গারা অস্ত্র চোরাচালানে জড়িয়ে পড়েছে; সেমিনারে বক্তারা

শুধু মাদক নয়, অস্ত্র ও চোরাচালানে জড়িয়ে পড়েছে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রায়ই নিরাপত্তাহীন হয়ে ওঠে ক্যাম্প ও ক্যাম্পের পার্শ্ববর্তী অঞ্চল। বুধবার (২০ জুলাই) রাজধানীতে ‘রোহিঙ্গা ও মাদক-সন্ত্রাস’ বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। তারা আরও বলেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় আছে বাংলাদেশ। সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসার এটিই প্রকৃত সময়। ডিপ্লোমেটস ওয়ার্ল্ড আয়োজিত সেমিনারেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার হাওয়াল খালি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কলারোয়া

সাতক্ষীরা সদরের হাওয়াল খালিতে ৮ দলীয় শহীদ হাফিজ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় জামতলা ফুটবল দলকে টাইব্রেকারে ৫-৪গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কলারোয়া ফুটবল একাডেমী। বুধবার (২০জুলাই) বিকালে স্থানীয় ফুটবল মাঠে শহীদ হাফিজ স্মৃতি সংঘের আয়োজনে খেলার প্রথমার্ধে ৮মিনিটে ফ্রিকিকে কলারোয়া ফুটবল একাডেমীর ১৭নম্বর জার্সিধারী খেলোয়াড় বাবু গোল করে দলকে এগিয়ে নেন। ২১মিনিটে পেনাল্টিতে জামতলা ফুটবল একাদশের ১১নম্বর জার্সিধারী খেলোয়াড় গোল করে দলকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধে ১৫মিনিটে কলারোয়া ফুটবল একাডেমীর ১০নম্বরবিস্তারিত পড়ুন
আমি তো সেদিনই মরে গেছি যেদিন কারাগারে এসেছি : ডা. সাবরিনা

অর্থের বিনিময়ে নমুনা সংগ্রহ করে করোনার ভুয়া সনদ দেওয়ার মামলায় জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আরিফুল হক চৌধুরী ও তার স্ত্রী ডা. সাবরিনা চৌধুরীসহ আটজনকে গতকাল ১১ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজা ঘোষণার পর ডা. সাবরিনা বলেন, ‘বুঝতে পারছিলাম কিছু হবে, তবে এতটা হবে বুঝতে পারিনি। ’ আপিলের বিষয়ে সাবরিনা বলেন, ‘আমি জেকেজির চেয়ারম্যান ছিলাম না, এই সাজা কীভাবে হলো? আপিলের কথা তো পরে। একটা কথাই বলব। আল্লাহ ধৈর্যশীলদেরবিস্তারিত পড়ুন
ঢাকাসহ দেশের ২০ অঞ্চলে ঝড়ের আভাস

বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঝড় বৃষ্টির প্রবণতা বেড়েছে। আভাস রয়েছে ঢাকাসহ ২০টি অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ের। বুধবার (২০) জুলাই এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতেবিস্তারিত পড়ুন
চীন আনন্দিত পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে বলে: লি ঝাংসু

চীনের ন্যাশনাল পিপল’স কংগ্রেস এর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লি ঝাংসু বলেছেন, বাংলাদেশ পদ্মা সেতুর মতো সুবৃহৎ অবকাঠামোর সফল নির্মাণ সম্পন্ন করেছে বলে চীন আনন্দিত। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতার প্রশংসা করেন। এই সেতু দেশের আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চীন ভ্রমণের কথা উল্লেখ করেন তিনি। গতকাল ভার্চুয়ালি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিনবিস্তারিত পড়ুন
রাজধানীতে ‘রোহিঙ্গা ও মাদক সন্ত্রাস’ শীর্ষক সেমিনার

মিয়ানমারের সামরিক জান্তার অভিযান থেকে রেহাই পেতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে লাখ লাখ রোহিঙ্গা। বাংলাদেশের রোহিঙ্গা শিবিরগুলোতে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা এখন ১০ লাখেরও বেশি। এদের অনেকেই বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছে। এসব ঘটনায় অনেক রোহিঙ্গা গ্রেফতার হয়েছেন এবং তাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে দায়ের হওয়ার মামলার অর্ধেকেরই বেশি মাদক সংক্রান্ত। রোহিঙ্গা ও মাদক সন্ত্রাসের এই ভয়াবহতা নিয়েই আয়োজন করা ‘রোহিঙ্গা ও নার্কো টেরোরিজম’ বিষয়কবিস্তারিত পড়ুন
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ৩৯৮ নিহত

এবারের ঈদযাত্রায় ৩১৯টি সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯৮ জন ও ৭৭৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মোজাম্মেল হক চৌধুরী বলেন, গত সাত বছরের ঈদুল আজহার মধ্যে সর্বোচ্চ দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে এবার। এবারে সড়কেবিস্তারিত পড়ুন
আজ সাবরিনাসহ আটজনের বিরুদ্ধে মামলার রায়

করোনাভাইরাস শনাক্তের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে জে কে জি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে করা মামলার রায় আজ ঘোষণা করা হবে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত গতকাল রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন। এর আগে গতকাল উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। মামলায় মোট ৪০ জন সাক্ষীর মধ্যে ২৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন-বিস্তারিত পড়ুন
আজ বুস্টার ডোজ দিবস

আজ দেশব্যাপী বুস্টার ডোজ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একদিনে ৭৫ লাখ মানুষকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়ার লক্ষ্যে আজ দেশব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই ৭৫ লাখ টিকা বুস্টার (তৃতীয়) ও দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হবে। এদিন ১৮ বছরের বেশি যেকেউ দ্বিতীয় ডোজ নেওয়ার চার মাস পূর্ণ হলে বুস্টার ডোজ নিতে পারবেন। বুস্টার ডোজ হিসেবে ফাইজার টিকা দেওয়া হবে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদবিস্তারিত পড়ুন

