বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার হাওয়াল খালি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কলারোয়া

সাতক্ষীরা সদরের হাওয়াল খালিতে ৮ দলীয় শহীদ হাফিজ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় জামতলা ফুটবল দলকে টাইব্রেকারে ৫-৪গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কলারোয়া ফুটবল একাডেমী।

বুধবার (২০জুলাই) বিকালে স্থানীয় ফুটবল মাঠে শহীদ হাফিজ স্মৃতি সংঘের আয়োজনে খেলার প্রথমার্ধে ৮মিনিটে ফ্রিকিকে কলারোয়া ফুটবল একাডেমীর ১৭নম্বর জার্সিধারী খেলোয়াড় বাবু গোল করে দলকে এগিয়ে নেন। ২১মিনিটে পেনাল্টিতে জামতলা ফুটবল একাদশের ১১নম্বর জার্সিধারী খেলোয়াড় গোল করে দলকে সমতায় ফেরান।

দ্বিতীয়ার্ধে ১৫মিনিটে কলারোয়া ফুটবল একাডেমীর ১০নম্বর জার্সিধারী খেলোয়াড় গোল করে দলকে এগিয়ে নেন। ১৯মিনিটে জামতলার ৩০নম্বর জার্সিধারী খেলোয়াড় গোল করে দলকে সমতায় ফেরান। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় সরাসরি টাইব্রেকারে জামতলাকে ৫-৪গোলে হারিয়ে জয়লাভ করে কলারোয়া।

খেলাটি পরিচালনা করেন নাজমুল হুদা খোকন। তাকে সহযোগিতা করেন সাকিবুল হাসান ও ইকরামুল।

বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

শুক্রবার (২২তারিখ) একই মাঠে ফাইনাল খেলায় কেড়াগাছি ফুটবল দল ও আজকের বিজয়ী কলারোয়া ফুটবল দল মুখোমুখি হবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম