মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলে পিকআপের ধাক্কায় ইজিবাইক যাত্রীর মৃত্যু পিকআপসহ চালক আটক

নড়াইলে পিকআপের ধাক্কায় ইজিবাইক যাত্রীর মৃত্যু পিকআপসহ চালককে আটক করেছে পুলিশ। নড়াইল সদর উপজেলার বিছালী এলাকায় পিকআপের ধাক্কায় ইজিবাইক যাত্রী এক গৃহবধূর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসলিমা বেগম (৪৫) উপজেলার আগদিয়া গ্রামের গফ্ফার বিশ্বাসের স্ত্রী। এ ঘটনায় পিকআপসহ চালক হুমায়ুন কবিরকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাতক পিকআপটি নওয়াপাড়া থেকে নড়াইলের দিকে আসার পথে ইজিবাইকে ধাক্কা দিলে যাত্রী তাসলিমা ঘটনাস্থলেই মারা যান। ইজিবাইকবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে দেড়’শ কেজি পুশ করা বাগদা চিংড়ি জব্দ- পুড়িয়ে বিনষ্ট ও জরিমানা

কালিগঞ্জ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে অভিযানে দেড়’শ কেজি পুশকরা বাগদা চিংড়ি জব্দ ও আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলা সিনিয়র মহস্য কর্মকর্তা নাজমুল হুদা’র নেতৃত্বে উপজেলার বাথুয়াডাঙ্গা ও ফুলতলা মোড়ে পৃথক অভিযানে পুশ করা বাগদা চিংড়ি জব্দ করা হয়। এসময় মৎস্য ব্যবসায়ী নজরুল ইসলামকে ১৫’শ টাকা জরিমানা ও তার ৮০ কেজি পুশ করা বাগদা চিংড়ি জব্দ করে পেট্রোল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলার ফুলতলা মোড়ে অভিযানবিস্তারিত পড়ুন

মণিরামপুরে গরু ব্যবসায়ীর ১৭ লাখ টাকা ছিনতাই

যশোরের মণিরামপুরে দুই গরু ব্যবসায়ীকে মারধর করে ১৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ জুন-২০২২) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ হালসা গ্রামে ঘটনাটি ঘটে। ছিনতাইকারীরা আশপাশের এলাকার বলে জানা গেছে। তবে ভয়ে কেউ তাঁদের বিষয়ে মুখ খুলছেন না। খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে যান থানা-পুলিশ। পাড়দিয়া এলাকার স্থানীয় সাবেক ইউপি সদস্য ইউনুস আলী জানান- নোয়াখালীর লক্ষ্মীপুর এলাকা থেকে দুই গরু ব্যবসায়ী আত্মীয়তার সূত্রে পাড়দিয়া এলাকায় ফজলু দফাদারের বাড়িতে আসেন। তারা মূলত এবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জয়নগর ও কেরালকাতা ইউনিয়নে স্বল্পমূল্যে টিসিবি’র পণ্য বিক্রয়

কলারোয়ায় জয়নগর ও কেরালকাতা ইউনিয়নে কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিক্রয় করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে জয়নগর ইউনিয়নের খোরদো- বাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে স্বল্প মূল্যে সরকার নির্ধারিত ডিলারের মাধ্যমে ওই পণ্য সামগ্রী বিক্রয় করা হয়। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবি) পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিক্রয় কার্যক্রমের ট্যাগ অফিসার উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর অশোক কুমার বিশ্বাস, ইউপি প্যানেল চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

বান্ধবীর সামনে হিরোইজম দেখাতে জিতু শিক্ষককে মারধর করে: র‍্যাব

নিজের হিরোইজম উপস্থাপনের জন্য বান্ধবীর সামনে হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্ট্যাম্প দিয়ে আশরাফুল ইসলাম জিতু মারধর করেছে বলে জানিয়েছে র‌্যাব। র‍্যাবের হাতে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিতু জানিয়েছেন- বান্ধবী ও তাকে কলেজ ক্যাম্পাসে শাসন করার কারণেই ২৫ তারিখে স্কুলের শৃঙ্খলা কমিটির সভাপতি উৎপল কুমার সরকারকে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন। আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান কমান্ডারবিস্তারিত পড়ুন

কাল থেকে ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

আগামীকাল শুক্রবার (১ জুলাই) ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে। প্রথম দিন মিলবে ৫ জুলাই এর টিকিট। এবারও ৫০ শতাংশ কাউন্টার আর ৫০ শতাংশ টিকিট মিলবে অনলাইনে। অনলাইন টিকিটের অর্ধেক ওয়েবসাইট এবং অর্ধেক অ্যাপে বিক্রি করা হ‌বে। প্রতিদিন বিভিন্ন গন্তব্যের ১৩ হাজার টিকিট পাওয়া যাবে অনলাইনে। প্রতিদিন সকাল ৮টা থেকে একই সঙ্গে কাউন্টার ও অনলাইনে টিকিট বিক্রি হবে। ছয়টি জায়গা থেকে বিক্রি করা হবে ট্রেনের আগাম টিকিট। ঢাকা (কমলাপুর) রেলস্টেশনবিস্তারিত পড়ুন

করোনা আক্রান্ত মির্জা ফখরুলের শারীরিক অবস্থার উন্নতি

করোনায় আক্রান্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমকে এই তথ্য জানান বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, মহাসচিবের অবস্থা এখন মোটামুটি ভালো। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। কাশিসহ অন্যান্য যেসব সমস্যা ছিল আগে, সেগুলো এখন নেই। তবে শারীরিক দুর্বলতা রয়েছে। শুক্রবার মহাসচিবের আবারও করোনাভাইরাসের পরীক্ষা করা হবে। তারপর জানা যাবে, তিনি করোনামুক্ত হয়েছেন কি না। এর আগে গত ৫ জুন করোনায়বিস্তারিত পড়ুন

পুলিশ খারাপ কাজ করে গণমাধ্যমের শিরোনাম হতে চায় না : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেছেন, কোনো খারাপ কাজ করে গণমাধ্যমের শিরোনাম হতে চায় না পুলিশ বাহিনী। নানান সাফল্যগাঁথা ও অর্জনের মাধ্যমেই সংবাদের শিরোনাম হতে চায়। বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় থাকা বাংলাদেশ পুলিশ একাডেমিতে ১৬৪তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ২০২১ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পুলিশ প্রধান নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশে এই কথা বলেন। অনুষ্ঠানে পুলিশের নবীন সদস্যদের কঠোরভাবে সতর্ক করে দিয়ে আইজিপি বলেন, কোনো পুলিশ সদেস্যরবিস্তারিত পড়ুন

পদ্মা সেতুতে নাশকতা চেষ্টাকারী ১জন আটক

পদ্মা সেতুতে নাশকতার চেষ্টার অপরাধে একজনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বৃহস্পতিবার সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তবে প্রাথমিকভাবে আটক ব্যক্তির বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি। তিনি জানান, পদ্মা সেতুতে নাশকতার চেষ্টার অপরাধে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আজ বাজেট পাস হচ্ছে

জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট পাস হচ্ছে আজ বৃহস্পতিবার। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে এ বাজেট কণ্ঠভোটে পাস হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদে বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট পাস হবে। শুক্রবার (১ জুলাই) থেকে শুরু হচ্ছে নতুন অর্থবছর। এদিন থেকেই নতুন বাজেট কার্যকর হবে। গত ৯ জুন ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবিস্তারিত পড়ুন