মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে নজরুল রবীন্দ্র জয়ন্তী উৎযাপন

কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে নানান আয়োজনে নজরুল রবীদ্র জয়ন্তী উৎযাপন করা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় ইনস্টিটিউটের নিজস্ব সঙ্গীত প্রশিক্ষণ কক্ষে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইনস্টিটিউটের সভাপতি শেখ সহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে বিপ্লবী কবি নজরুল ইসলাম ও বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের জীবনী ও সাহিত্য- সাংস্কৃতিক অঙ্গনে রেখে যাওয়া অবদানের উপর আলোকপাত করেন অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আবুল কাশেম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন

কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে ‘লুডু’ খেলা প্রতিযোগীতা অনুষ্টিত

কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে আন্তঃ শ্রেণী ভিত্তিক নারী শিক্ষার্থীদের খুব প্রিয় ‘লুডু’ খেলা প্রতিযোগীতায় দশম শ্রেণী ‘ক’ শাখা চ্যাম্পিয়ন ও দশম শ্রেণী ‘খ’ শাখার শিক্ষার্থীদের দল রানাস আপ হয়েছে। স্কুল চত্বরে ৩ দিন ব্যাপি অনুষ্ঠিত প্রতিযোগীতা মূলক আনন্দদায়ক লুডু খেলাটির ফাইনাল খেলা শনিবার অনুষ্ঠিত হয়। গ্রীষ্মকালিন ও ঈদের ছুটির প্রাক্কালে অনুষ্ঠিত খেলায় স্কুলের ৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর বিভিন্ন শাখা দল গঠন করে ১৬ টি দল প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। স্কুলেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত কর্মকর্তাদের হাতে দায়িত্ব হস্তান্তর

বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব নির্বাচিত কর্মকর্তাদের মাঝে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। রবিবার (৩ জুলাই) বেলা ১ টার দিকে জেলা শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে ওই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনাড়ম্বর অনুষ্ঠানে নব নির্বাচিত কর্মকর্তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিদায়ী কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সহকারী কমিশনার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ মোহন হালদার, সহকারী কমিশনার অবসরপ্রাপ্ত শিক্ষক মাগফুর রহমান, নির্বাচন সমন্বয়কারী অবসরপ্রাপ্ত শিক্ষকবিস্তারিত পড়ুন

দেশের ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রবিবার এমন পূর্বাভাস দিয়ে সেসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন-পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সাজাপ্রাপ্ত ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার -৮

কলারোয়া থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামী ও ২ ফেনসিডিল ব্যবসায়ী সহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত ৮ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায, থানার পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে পুলিশ সদস্যরা শুক্রবার পৃথক পৃথক অভিযান চালিয়ে ২ বছর সাজাপ্রাপ্ত আসামী গোছমারা গ্রামের মৃতঃ জহির উদ্দীনের ছেলে ছমর উদ্দীন(৩০)কে গ্রেফতার করেন। অপর অভিযানে ২৫ বোতল ফেনসিডিল সহ কাদপুর গ্রামের সাহেব আলী(৪২) ও চান্দুড়িয়া গ্রামের আঃ সালাম(৩১) কে আটক করা হয়। এ ছাড়াবিস্তারিত পড়ুন

কলারোয়া থানা পুলিশের অভিযানে এক ফেনসিডিল ব্যবসায়ী সহ গ্রেফতার ৩ ব্যক্তি

কলারোয়ায় ফেনসিডিল সহ ১ ও ওয়ারেন্টভূক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সূত্র জানায়, শনিবার(৩ জুলাই) পৃথকভাবে পুলিশের চৌকস দল ওই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কাদপুর গ্রামের মৃতঃ আয়ুব আলীর পুত্র কবিনুর রহমান (৩৮) কে ২০ বোতল ফেনসিডিল সহ আটক করা হয়। অপর অভিযানে ওয়ারেন্টভূক্ত আসামী রামকৃষ্ণপুর গ্রামের আজান আলীর ছেলে মাসুদ রানা(১৯) ও ওফাপুর গ্রামের শেখ আবুল হোসেনর পুত্র শেখ ইমন(২২) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কলারোয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (১ জুলাই) সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ। বক্তব্যে তিনি, প্রান্তিক কৃষকদের ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার কতৃক কৃষি প্রণোদনা সহ বিভিন্ন সহযোগীতার কথা তুলে ধরে কৃষকদের সময়োপযোগী চাষাবাদে এগিয়েবিস্তারিত পড়ুন

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ঈদুল আজহা উপলক্ষে

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে ঈদুল আজহা উপলক্ষে। শুক্রবার সকাল ৮টায় কমলাপুরসহ রাজধানীর ৬টি ও জয়দেবপুর রেলস্টেশনের কাউন্টার, ওয়েবসাইট এবং রেল সেবা (অথরাইজড) অ্যাপে একযোগ টিকিট বিক্রি শুরু হয়। এ টিকিট বিক্রি চলবে ৫ জুলাই পর্যন্ত। রাজধানীর কমলাপুর রেল স্টেশনের ১৬টি কাউন্টার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এরমধ্যে ২টি কাউন্টার নারী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা রয়েছে। উল্লেখ্য, কমলাপুরের প্রধান রেলস্টেশন থেকে শুধুমাত্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ওবিস্তারিত পড়ুন

টোল আদায় শুরু এক্সপ্রেসওয়েতে

টোল আদায় শুরু হয়েছে বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়েতে। শুক্রবার সকাল থেকে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটারের এ এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু হয়। টোল নীতিমালা ২০১৪ অনুযায়ী চূড়ান্তভাবে টোল হার নির্ধারণের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল হার (মিডিয়াম ট্রাক) সমন্বিতভাবে ১০.০০ টাকা-কিলোমিটার হিসেবে নির্ধারণ করা হলো। এক্সপ্রেসওয়ের প্রতি কিলোমিটারের জন্য ট্রেইলার ২৫ টাকা, হেভি ট্রাক ২০ টাকা, মিডিয়াম ট্রাক ১০ টাকা, বড় বাস ৯বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন সংগ্রহ

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ রেজিঃ ৮৬/সাত এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০২২ উপলক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেছে প্রার্থীরা। বৃহস্পতিবার (৩০ জুন) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করে প্রার্থীরা। ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ রেজিঃ ৮৬/সাত এর নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত প্রধান নির্বাচন কমিশিনার জিয়াউর বিন সেলিম যাদু, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. আব্দুস সাত্তার ও শেখ শহিদুল ইসলাম জানান, আগামীবিস্তারিত পড়ুন