শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত কর্মকর্তাদের হাতে দায়িত্ব হস্তান্তর

বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার নব নির্বাচিত কর্মকর্তাদের মাঝে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

রবিবার (৩ জুলাই) বেলা ১ টার দিকে জেলা শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে ওই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনাড়ম্বর অনুষ্ঠানে নব নির্বাচিত কর্মকর্তাদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিদায়ী কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সহকারী কমিশনার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ মোহন হালদার, সহকারী কমিশনার অবসরপ্রাপ্ত শিক্ষক মাগফুর রহমান, নির্বাচন সমন্বয়কারী অবসরপ্রাপ্ত শিক্ষক সুখেন্দ্র কুমার নাথ, বিদায়ী কমিটির সাধারন সম্পাদক প্রধান শিক্ষক মোন্তাফিজুর রহমান।

আনন্দঘন পরিবেশে দায়িত্ব গ্রহন করেন সমিতির নব নির্বাচিত সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান ও সাধারন সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী।

দায়িত্ব গ্রহন শেষে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক জেলার সকল শিক্ষকবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে পথ চলায় সকলের সহযোগীতা কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।

প্রসঙ্গতঃ উৎসবমূখর পরিবেশে গত ১১ জুন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২২’ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান সভাপতি ও প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জেলা শিক্ষক সমিতির ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অপর কর্মকর্তারা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহন করবেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়