রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে নজরুল রবীন্দ্র জয়ন্তী উৎযাপন

কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে নানান আয়োজনে নজরুল রবীদ্র জয়ন্তী উৎযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০ টায় ইনস্টিটিউটের নিজস্ব সঙ্গীত প্রশিক্ষণ কক্ষে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইনস্টিটিউটের সভাপতি শেখ সহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে বিপ্লবী কবি নজরুল ইসলাম ও বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের জীবনী ও সাহিত্য- সাংস্কৃতিক অঙ্গনে রেখে যাওয়া অবদানের উপর আলোকপাত করেন অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আবুল কাশেম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, পাঠাগার সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহমান।

কপাই কার্যনির্বাহী সদস্য শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কপাই সাংস্কৃতিক সম্পাদক বিশ্বনাথ দেবনাথ, সংগীতপ্রেমী সুকুমার রায়, মাস্টার রুহুল আমিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল আহম্মেদ বাবু, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সোহাগ, শিক্ষার্থী সিফাত আব্দুল্লাহ সহ দর্শকবৃন্দ।

আলোচনা শেষে কোমলমতি শিশু শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা

রাস্তার মধ্যে পণ্য রেখে ব্যবসা করায় সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৯জন ফলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন