মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ১০,২৫৭ জন পরীক্ষার্থী। পাশের হার ২৫ শতাংশ। শনিবার ভোর রাতে বার কাউন্সিল এ ফল প্রকাশ করেছে। এমসিকিউ উত্তীর্ণ পরীক্ষার্থীদের এবার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এর আগে শুক্রবার (১৭ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষায় অংশ নেয় ৪০৬৯৬ জন। এরমধ্যে লিখিত পরীক্ষা জন্য উত্তীর্ণ হয়েছে ১০২৫৭ জন। এছাড়াও ২৭ জনকে অপেক্ষমাণের তালিকায় রাখা রয়েছে।

সারাদেশে মার্কেট-দোকান রাত ৮ টার পর বন্ধ রাখার নির্দেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর সারা দেশে দোকান, শপিংমল, মার্কেট, বিপণি বিতান, কাঁচা বাজার খোলা না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকের সই করা চিঠিতে বলা হয়েছে, ‌‘বিশ্বব্যাপী জ্বালানির অব্যাহত মূল্যবৃদ্ধিজনিত বিদ্যমান পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নিমিত্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ নির্দেশনাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সঙ্গে সমবায় সমিতির সদস্যদের মতবিনিময়

মণিরামপুরে সফল নিরাপদ কৃষিপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরন ও বিপণন সমবায় সমিতির সদস্যদের সাথে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে (১৭ জুন-২০২২) মণিরামপুর উপজেলার পাঁচাকড়ি ভিলেজ সুপার মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য দেন- মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন- উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মহিলা আ. লীগ নেত্রীর অসুস্থ পুত্রের চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা প্রদান

কলারোয়ায় মহিলা আ.লীগ নেত্রীর অসুস্থ পুত্র শুভ’র চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা করলেন উপজেলা আওয়ামীলীগের নেতা- কর্মীবৃন্দ। দলীয় সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলা মহিলা আ’লীগের প্রানপ্রিয় নেত্রী ফেরদৌসি বেগমের একমাত্র পুত্র সন্তান শুভ (৩০) দীর্ঘদিন যাবৎ হার্টে ব্লকেজ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের পরামর্শে বাইপাস সার্জারি করার জন্য প্রচুর অর্থ প্রয়োজন। মহিলা নেত্রীর সেই আর্থিক সামর্থ না থাকায় উপজেলা আ’লীগ ও মহিলা আ’লীগের পক্ষ থেকে অসুস্থ শুভ’র চিকিৎসা সেবায় মানবিক (আর্থিক) সহায়তা প্রদানবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজিরহাট বাজার কমিটির সভায় ভিপি মোরশেদ সভাপতি নির্বাচিত

কলারোয়ার কাজিরহাট বাজার পরিচালনা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ)। বৃহস্পতিবার রাত ৯টার পরে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাজারের চারশতাধিক ব্যবসায়ীদের অংশগ্রহণে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বাজার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আয়ুব আলী পবিত্র কুরআন তেলওয়াত করেন। ১ম পর্বে (আলোচনা) ভিপি মোরশেদ এর সভাপতিত্বে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ববিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র নব- নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে সংবর্ধনা জ্ঞাপন

সাতক্ষীরা জেলার মাধ্যমিক শিক্ষক সমিতির নব- নির্বাচিত সভাপতি আমানুল্যাহ আমান ও সাধারন সম্পাদক আব্দুল মালেক গাজীকে কলারোয়ায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। কলারোয়া শিক্ষক পরিবারের আয়োজনে বৃহস্পতিবার( ১৬ জুন) বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। উপজেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষকবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার ২ মামলায় স্থায়ী জামিন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মানহানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের দুই মামলায় তাকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও সাহেদ নুর উদ্দিনের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। রুল নিষ্পত্তি করার ফলে খালেদা জিয়া এই দুই মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী কায়সার কামাল। এর আগে ২০১৯ সালে ১৮ জুন এ দুই মামলায় খালেদা জিয়াকে ছয় মাস করে জামিনবিস্তারিত পড়ুন

পদ্মা সেতু চালু হলে দক্ষিণ জনপদের মানুষ আর অবহেলিত থাকবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ২৫ জুন বহুল প্রতীক্ষিত পদ্মা সেতু চালু হলে দেশের দক্ষিণ জনপদের মানুষ আর অবহেলিত থাকবে না। শেখ হাসিনা বলেন, ‘দক্ষিণাঞ্চল বা পদ্মা পারের মানুষ বরাবরই অবহেলিত ছিল। দারিদ্র্য আমাদের নিত্যসঙ্গী। আল্লাহর অশেষ রহমতে, সেই পরিস্থিতি আর থাকবে না। কারণ, আমরা একটি বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা করে পদ্মা সেতুর কাজ শেষ করেছি, যা আগামী ২৫ জুন উদ্বোধনবিস্তারিত পড়ুন

বাংলাদেশের খেলা দেখতে যে কসরত করতে হবে

সাকিব আল হাসানের মাথায় আবারও সাদা পোশাকের ক্যাপ্টেন্সির ক্যাপ, তাই এবারের বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ নিয়ে দেশের ক্রিকেট ভক্তদের আগ্রহও তুঙ্গে। তবে সেই আগ্রহে জল ঠেলেছে একটা খবর, তা হচ্ছে কোন দেশি কিংবা বিদেশি কোনো টিভিতে খেলাটি দেখা যাচ্ছে না। অথচ কয়েক ঘণ্টার মাথাতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ। এখন পর্যন্ত হিসেব বলছে এই টেস্টের হালচাল অধিকাংশ বাংলাদেশিকে দেখতে হবে ক্রিকইনফো বা ক্রিকবাজে। স্কোর কার্ডে চোখবিস্তারিত পড়ুন

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ‘প্রেমের প্রস্তাব’ দিয়ে শিক্ষক গণধোলাই খেলেন

মিড ডে মিল দেয়ার নাম করে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ‘প্রেমের প্রস্তাব’ দেওয়ার ঘটনায় স্কুলের এক শিক্ষককে বেধড়ক গণধোলাই দিয়েছে এলাকাবাসী। নাবালিকা ওই ছাত্রীর মুখে ঘটনার বিবরণ শুনে অভিযুক্ত ওই শিক্ষককে মারপিট করা হয়। ঘটনাটি ঘটেছে ভারতের বাঁকুড়ার কোতলপুরে। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের খবরে বলা হয়, অভিযুক্ত ওই শিক্ষকের নাম মুরুলী মোহন মণ্ডল। বুধবার গ্রামের মানুষ ও অভিভাবকরা ওই শিক্ষককে আটকে রেখে বেধড়ক মারধর করে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গিয়েবিস্তারিত পড়ুন