বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মহিলা আ. লীগ নেত্রীর অসুস্থ পুত্রের চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা প্রদান

কলারোয়ায় মহিলা আ.লীগ নেত্রীর অসুস্থ পুত্র শুভ’র চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা করলেন উপজেলা আওয়ামীলীগের নেতা- কর্মীবৃন্দ।

দলীয় সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলা মহিলা আ’লীগের প্রানপ্রিয় নেত্রী ফেরদৌসি বেগমের একমাত্র পুত্র সন্তান শুভ (৩০) দীর্ঘদিন যাবৎ হার্টে ব্লকেজ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের পরামর্শে বাইপাস সার্জারি করার জন্য প্রচুর অর্থ প্রয়োজন। মহিলা নেত্রীর সেই আর্থিক সামর্থ না থাকায় উপজেলা আ’লীগ ও মহিলা আ’লীগের পক্ষ থেকে অসুস্থ শুভ’র চিকিৎসা সেবায় মানবিক (আর্থিক) সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার(১৭ জুন) সকালে উপজেলা আ.লীগ কার্যালয়ে অনাড়ম্বর এক অনুষ্ঠানে বিপদসংকুল অসহায় পরিবারের মাঝে ওই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, পৌর আ.লীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, মহিলা আ. লীগ নেত্রী রহিমা বেগম কাজল, বিপদগ্রস্থ পরিবারের পক্ষ থেকে মহিলা নেত্রী ফেরদৌসি বেগম সহ আ’লীগ নেতা- কর্মীবৃন্দ।

প্রসঙ্গত, উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী সহকারী অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না অসুস্থ শুভ’র চিকিৎসা সেবায় আর্থিকভাবে সহযোগীতা করার জন্য সকল স্ব-হৃদয়বান ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!