শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ‘জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি’র নব- নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককে সংবর্ধনা জ্ঞাপন

সাতক্ষীরা জেলার মাধ্যমিক শিক্ষক সমিতির নব- নির্বাচিত সভাপতি আমানুল্যাহ আমান ও সাধারন সম্পাদক আব্দুল মালেক গাজীকে কলারোয়ায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।

কলারোয়া শিক্ষক পরিবারের আয়োজনে বৃহস্পতিবার( ১৬ জুন) বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। উপজেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক এবাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির নব নির্বাচিত সংবর্ধিত সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, নব-নির্বাচিত সংবর্ধিত সাধারন সম্পাদক প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জেলা শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহীর পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক প্রধান শিক্ষক আব্দুর জব্বার, সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম, সাধারন সম্পাদক শিক্ষক আব্দুল্যাহ, জেলা শিক্ষক নেতা নজিবুল্রাহ, এস,এম, আব্দুল করিম, আহসান হাবিব, ইসরাইল আলম, আসাদুজ্জামান, উপজেলা শিক্ষক – কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সাধারন সম্পাদক জেলা শিক্ষক নেতা প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, শিক্ষানুরাগী কপাই সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, প্রেসক্লাবের সভাপতি জেলা শিক্ষক নেতা দীপক শেঠ, জেলা শিক্ষক নেতা প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, উপজেলা স্কাউট’র সাধারন সম্পাদক প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, উপজেলা কল্যাণ সমিতির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আব্দুল আলীম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ, জেলা শিক্ষক নেতা সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক নেতা প্রদীপ কুমার পাল, শিক্ষক নেতা সাংবাদিক শামছুর রহমান লাল্টু, আব্দুল করিম, সহিদুল ইসলাম, শফিকুল ইসলাম সহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষকবৃন্দ ও সূধিবৃন্দ।

বক্তারা বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষক – কর্মচারীদের বিভিন্ন নায্য দাবীর কথা তুলে ধরেন। আগামীতে শিক্ষকদের একাধিক সমস্যা সমাধানের জন্য গনতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন, সংগ্রামের মধ্য দিয়ে দাবী পূরনের জোর তাগিদ দেন। সাতক্ষীরা জেলার নব নির্বাচিত নেতৃবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় জেলা ব্যাপি সকল শিক্ষক- কর্মচারীদের ঐক্যবদ্ধতাকে আরো দৃঢ় করার আহবান জানান। অনুষ্ঠানের শুরুতেই সকল সম্মানিত অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা