Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল কেন্দ্রে এস,এস,সি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা

কলারোয়া সরকারি জি,কে,এম,কে পাইলট হাইস্কুল কেন্দ্রে এস,এস,সি পরীক্ষার এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুন) বেলা ১ টার দিকে স্কুলের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সরকারি পাইলট হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি রুলী বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, পরীক্ষা কেন্দ্র সচিব সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আ:বিস্তারিত পড়ুন
ওসি-এসআই পরিচয়ে চাকরির প্রলোভনে দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তারা

কোথাও পরিচয় দিতেন মোহাম্মদপুর থানার ওসি, কোথাও থানার এসআই। পরিচয়ের ফাঁদে অসহায় চাকরি প্রার্থীদের কাছ থেকে আদায় করতেন পাঁচ থেকে নয় লাখ টাকা। এভাবে দেশজুড়ে নানা পদে চাকরি দেওয়ার নাম করে হাতিয়ে নিয়েছেন অন্তত ২ কোটি টাকা। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর ও মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে সরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩। আটক ব্যক্তিরা হলেন- হেলাল উদ্দিন (৫১), মফিজুল ইসলাম ওরফে লেবুবিস্তারিত পড়ুন
২ বছরেরও বেশি সময় পর সশরীরে একনেক বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

২ বছরেরও বেশি সময় পর সশরীরের একনেক বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১জুন বুধবার রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে একনেক বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা কমিশন থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২০ সালের মার্চে দেশে করোনা শনাক্তের পর থেকে আর সশরীরে একনেক বৈঠকে উপস্থিত হননি প্রধানমন্ত্রী। এতদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে উন্নয়ন প্রকল্প অনুমোদন দিতেন তিনি। কিন্তু আজকের বৈঠকে সশরীরেই উপস্থিতবিস্তারিত পড়ুন
জনকল্যাণকর রাজনীতির পথে ফিরতে বিএনপির প্রতি ওবায়দুল কাদের আহ্বান

অগণতান্ত্রিক পন্থা পরিহার করে জনকল্যাণকর রাজনীতির পথে ফিরে আসতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত বিএনপি মহাসচিবের চিরাচরিত মিথ্যাচার ও দূরভিসন্ধিমূলক বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে এ আহ্বান জানান তিনি। দেশবিরোধী ষড়যন্ত্র এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসের অপচেষ্টা না করে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিতে বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, অন্যথায় বরাবরের মতো আবারও জনগণ দ্বারাবিস্তারিত পড়ুন
৪ জুন বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ: হানিফ

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আগামী ৪ জুন সারাদেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। ৩১মে মঙ্গলবার আয়োজিত যৌথ সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ তথ্য জানান। সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনেরবিস্তারিত পড়ুন
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি ১৯৭৫ এর ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, শেখ কবির হোসেন, কাজী আকরামবিস্তারিত পড়ুন
জামায়াত নেতা মন্টুসহ তিন জনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় নওগাঁর রেজাউল করিম মন্টুসহ তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য আসামিরা হলেন- মো. শহিদ মণ্ডল ও মো. নুরুল ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন- বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি একেএম হাফিজুল আলম। রাষ্ট্রপক্ষের আইনজীবী প্রসিকিউটর আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি গত ২৬ এপ্রিল সিএভি রাখেন ট্রাইব্যুনাল।বিস্তারিত পড়ুন
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি শামছুর রহমান সম্পাদক লতা

বন্দর ব্যবহারকারী সংগঠন বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে শামছুর রহমান-খায়রুজ্জামান মধু-এমদাদুল হক লতা পরিষদের ১৮ জন প্রার্থী এবং ‘ঐক্য পরিষদের’ ব্যানারে ‘ছাতা’ প্রতীকের সজন-ভারত-ফজলু পরিষদের আবু তাহের ভারত জয় লাভ করেছে। সোমবার (৩০ মে) সকাল ৮টা বিকাল ৪টা পযর্ন্ত গ্রহণ শেষে ভোটগণনা শেষে রাত সাড়ে ৯টার সময় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার। নির্বাচনে ‘সমমনা সম্মিলিত সমন্বয় পরিষদের’ ব্যানারে ‘আনারস’ প্রতীকে শামছুর রহমান- খায়রুজ্জামান মধু-এমদাদুল হক লতাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বল্লী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অরুপ সাহার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে বল্লী মো. মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরূপ সাহার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছে অভিভাবক ও এলাকাবাসী। এঘটনায় ব্যবস্থা গ্রহণের দাবিতে ভুক্তভোগী ছাত্রীদের পক্ষ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষক অরূপ সাহা শিক্ষানীতিমালা অমান্য করে নিয়মিত কোচিং করান। ফলে ছাত্রীরা তার কোচিংয়ে পড়তে আসে। এ সুযোগে ছাত্রীদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া, পিঠে হাত দেওয়াসহবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মরহুম এসআই রাশেদুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠান

কলারোয়া থানায় কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী সহকারী পুলিশ পরিদর্শক ( এসআই) রাশেদুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। থানা প্রশাসনের আয়োজনে সোমবার(৩০ মে) আছর বাদ থানা মসজিদে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মসজিদের পেশ ঈমাম প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী। দোয়া অনুষ্ঠান পূর্বক সভায় মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন থানার অফিসার ইনচার্জ ( ওসি) নাসির উদ্দীন মৃধা, পুলিশ পরিদর্শক ( তদন্ত) হাফিজুর রহমান, সেকেন্ড অফিসার এসআই জসিম উদ্দীন, এসআই শাহাজাহানবিস্তারিত পড়ুন

