Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
অর্থের অপচয়রোধ নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে আমরা নীতি সহায়তা এবং অর্থের যোগান অব্যাহত রাখবো, তবে অর্থের সর্বোত্তম ব্যবহার এবং অপচয়রোধ নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক প্রতিশ্রুতি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। ’ সোমবার (১৬ মে) সকালে ‘এসডিজির বাস্তবায়ন পর্যালোচনার জন্য দ্বিতীয় জাতীয় সম্মেলন’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।বিস্তারিত পড়ুন
জাপানি দুই শিশুর বাবার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

জাপানি দুই শিশুর বাবা বাংলাদেশি নাগরিক ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে আবেদন করেছেন শিশু দুটির মা নাকানো এরিকো। সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে এ আবেদন করা হয়। আদালত আগামী ২৩ মে শুনানির জন্য দিন ধার্য করেছেন। আদালত আজ শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। শিশির মনির গণমাধ্যমকে জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে বলা হয়েছে, দুইবিস্তারিত পড়ুন
আমিরাতের নতুন প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

সংযুক্ত আরব আমিরাতের নবনির্বাচিত প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। রবিবার আবুধাবিতে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাতে সদ্যপ্রয়াত আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা ও শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সদ্যপ্রয়াত আমিরাতের প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা ও শোক জানানোর পাশাপাশি শেখ মোহাম্মদ বিন জায়েদ আলবিস্তারিত পড়ুন
হজের নিবন্ধন শুরু আজ থেকে

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য হজযাত্রী নিবন্ধন শুরু হয়েছে আজ সোমবার থেকে। বুধবার পর্যন্ত চলবে এই নিবন্ধন। এদিকে, চলতি বছর হজ কার্যক্রম পরিচালনার জন্য এ পর্যন্ত তিন ধাপে ৭৮০টি হজ এজেন্সিকে অনুমোদন দিয়েছে সরকার। সর্বশেষ রবিবার তৃতীয় ধাপে ৮০টি হজ এজেন্সিকে হজ কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এর আগে ৮ মে প্রথম ৬১০টি হজ এজেন্সিকে চলতি বছর হজ কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদনবিস্তারিত পড়ুন
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিল সহ আটক এক

নড়াইলে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। রবিবার (১৫ মে) সন্ধ্যায় মো. মাজেদুর রহমান (৪০) নামে ওই ব্যক্তিকে ৭৮ বোতল ফেনসিডিলসহ আটক করে পুলিশ। মাজেদুর যশোর জেলার বেনাপোল থানাধীন কেষ্টপুর গ্রামের মো.নূর হোসেন মন্ডল এর ছেলে। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক (এস আই) ফাহাদ হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ, ফেনসিডিল নিয়ে ইজিবাইক যোগে গোবরা এলাকার দিকে যাচ্ছে এমন গোপন সংবাদবিস্তারিত পড়ুন
কলারোয়ার ফাহিম মুনতাসির যশোর শিক্ষা বোর্ডে মেধা তালিকায় ৩য়

কলারোয়ার ফাহিম মুনতাসির শুভ ২০২১ সালের এইচএসসি পরীক্ষায়, যশোর বোর্ডের অধীনে মানবিক বিভাগে মেধাতালিকায় ৩য় স্থান অধিকার করেছে, সে শেখ আমানুল্লা ডিগ্রী কলেজেঅধ্যয়নরত। তার পিতা-মাষ্টার শাহজাহান কবির জানান, সম্প্রতি শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনের মাধ্যমে জানতে পারেন, তার পুত্র মেধাতালিকায় যশোর শিক্ষা বোর্ডের অধীনে মানবিক বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে। ফাহিম মুনতাসির শুভ ২০১৩ সালের সমাপনী পরীক্ষায় A+ সহ থানায় প্রথম স্থান অধিকার করে, ২০১৬ সালে জে এসসি তে A+ সহ ১৭ তম,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ইউএনও রুলী বিশ্বাস

কলারোয়ায় ‘জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টর ( বালক অনুর্ধ -১৭) উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় জয়নগর ইউনিয়ন পরিষদ একাদশ লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ একাদশকে ৩-০ গোলে পরাজিত করে জয়লাভ করে। রবিবার( ১৫ মে) সকাল ৯ টায় সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রুলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীনবিস্তারিত পড়ুন
জয়পুরহাটে বাবা খুন ছেলের হাতে

জয়পুরহাটের পাঁচবিবিতে পারিবারিক কলহের জেরে ছেলের আঘাতে তার বাবা আব্দুল কাদেরের মৃত্যু হয়েছে। রবিবার সকালে পাঁচবিবি উপজেলা বরণ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে সুলতান মাহমুদকে আটক করেছে পুলিশ। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আব্দুল কাদের (৭০) পাঁচবিবি উপজেলা বরণ গ্রামের বাসিন্দা। ওসি পলাশ চন্দ্র দেব জানান, সকালে আব্দুল কাদেরের সঙ্গে তার ছেলের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। বাকবিতণ্ডার একপর্যায় ছেলে খাটেরবিস্তারিত পড়ুন
রাজশাহীর পবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

রাজশাহীর পবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশু-নারীসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, দুটি মোটরসাইকেল ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে এক শিশুসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান। তখন আহত অন্য দুইজনকে হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্সে দায়িত্বরতবিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গে পি কে হালদার রিমান্ডে

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার পলাতক আসামি প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) জিজ্ঞাসাবাদে তিন দিনের রিমান্ডে পেয়েছে ভারতীয় তদন্ত সংস্থা ইডি। নাম পাল্টে ভারতের পশ্চিমবঙ্গে আত্মগোপনে থাকা পিকে হালদারসহ গ্রেফতার ছয়জনের মধ্যে ‘তদন্তের স্বার্থে’ পাঁচজনকে পশ্চিমবঙ্গের একটি আদালত আগামী ১৭ মে মঙ্গলবার পর্যন্ত রিমান্ড মঞ্জুর করেছে।

