বুধবার, জুলাই ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলে ইয়াবাসহ যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ

নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবক কে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। শুক্রবার (২০ মে) সন্ধায় মো.সোহান বিশ্বাস (২৬) নামে ওই যুবককে ইয়াবাসহ আটক করে পুলিশ। গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক দেবব্রত চিন্তাপাত্রের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহযোগিতায় অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রাম থেকে ৫০ পিস ইয়াবাসহ সোহান বিশ্বাস নামে ওই যুবকবিস্তারিত পড়ুন

কলারোয়ার সিংগায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

কলারোয়ার সিংগায় আন্তঃ প্রাথমিক ক্রীড়া প্রতিযোগীতা-২২’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মে) সকাল ১০ টায় সিংগা প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইউনিয়ন ভিত্তিক ক্রীড়া প্রতিযেগীতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন বি,এস,এইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সিংগা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার আব্দুস সবুর। অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরালকাতাবিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে ৩২ লাখ টাকার হেরোইনসহ আটক ২ মাদক কারবারী

সিরাজগঞ্জের তাড়াশে ৩২৫ গ্রাম হেরোইন দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ১২ এর সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যায় তাড়াশ থানার বারুহাসগামী রাস্তার উপর এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সিংহগাঁতী মধ্যপাড়া এলাকার মৃত গোলবার হোসেনের ছেলে জমিন আলী (৩৬) ও একই উপজেলার বালসাবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে আবু ওয়াজকুরুনী (৩৫)। র‌্যাব ১২ এর মিডিয়া অফিসার এম.রিফাত-বিন-আসাদ শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশের বারুহাসগামী রাস্তারবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগ সন্ত্রাস করে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে: ফখরুল

আওয়ামী লীগ সবসময় সন্ত্রাস করে, জোর করে ক্ষমতায় যায় মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের চরিত্রই হচ্ছে জোর করে ক্ষমতায় থাকা। এর পরের নির্বাচনেও তারা জোর করে, সন্ত্রাস দিয়ে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে। তারা জনগণকে ভোট দেওয়ার কোন সুযোগই দেয় না। আওয়ামী লীগের গত ১৪ বছরের ইতিহাস হচ্ছে জোর করে টিকে থাকার ইতিহাস। তারা সব কিছু পরিবর্তন করেছে। এমনকি তারা সংবিধান পরিবর্তন করে এটাকে সম্পূর্ণ রুপেবিস্তারিত পড়ুন

২৯ মে বাংলাদেশ-ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন চালু হচ্ছে

ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস আগামী ২৯ মে পুনরায় চালু হচ্ছে। মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে তার যাত্রা শুরু করবে। বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে যাত্রা শুরু করবে। শুক্রবার (২০ মে) ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে। নিউ জলপাইগুড়ি-ঢাকার মধ্যে মিতালি এক্সপ্রেস ১ জুন ভারত ও বাংলাদেশের রেলমন্ত্রীদের ভার্চ্যুয়াল লঞ্চের পর নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করবে। কোভিড-১৯ এর কারণে গত দুই বছর বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রামকৃষ্ণপুরে মাঠ দিবস অনুষ্ঠিত

কলারোয়ায় রামকৃষ্ণপুরে কৃষি অফিসের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২০- ২১ অর্থবছরে ” সৌরশক্তি ও পানি সাশ্রয়ী আধুনিক প্রযুক্তি সম্প্রসারনের মাধ্যমে ফসল বৃদ্ধি ( পাইলট)( ১ম সংশোধিত) প্রকল্পের আওতায় কৃষক মাঠ স্কুল( সেচ সংক্রান্ত) সোনাবাড়িয়া ইউনিয়নে রামকৃষ্ণপুর গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ- পরিচালক নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের দুই সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ম সেমিফাইনাল খেলায় মুখোমুখি হয় কয়লা বনাম কুশোডাঙ্গা ইউনিয়ন। কুশোডাঙ্গা নির্ধারিত সময়ে ১-০ গোলে কয়লাকে পরাজিত করে। দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মুখোমুখি হয় কেরালকাতা বনাম কেঁড়াগাছি ইউনিয়ন। নির্ধারত সময়ে কেঁড়াগাছি ইউনিয়ন ২-০ গোলে কেরালকাতাকে ইউনিয়ন কে পরাজিত করে। খেলাদুটি পরিচালনা করেন মেহেদী হাসান ইমন, মাসউদ পারভেজবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দক্ষিন মুরারীকাটি কালী মন্দিরে বাউল গান পরিবেশন

কলারোয়ায় পৌরসভাধীন ৭ নং ওয়ার্ডে দক্ষিন মুরারীকাটি কালী মন্দিরে বাউল গান পরিবেশন করা হয়েছে। সনাতন ধর্মীয় উৎসব কালীপূজা অনুষ্ঠানের লক্ষ্যে সোমবার(১৬ মে) আয়োজিত বাউল গানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ( ওসি) নাসির উদ্দীন মৃধা। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার ১ নং প্যানেল মেয়র স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন। অন্যান্যদের মধ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সনাতন ধর্মীয় নেতা রনজিৎ কার মন্ডল, শম্ভু সরকার, নির্মল কার মন্ডলসহ সূধিবৃন্দ।

সাতক্ষীরা খাদ্য গুদামে বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর খাদ্য গুদামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ /২০২২আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মে) সকাল ১০টায় সদর খাদ্য গুদাম প্রাঙ্গণে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ /২০২২ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।বিস্তারিত পড়ুন

রেলমন্ত্রীর আত্মীয় কাণ্ড

টিটিই শফিকুল নির্দোষ: তদন্ত কমিটি

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারী যাত্রীদের জরিমানা করে টিকেট পরীক্ষকের (টিটিই) সাময়িক বরখাস্তের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। তদন্তে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে আনা অসদাচারণের অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে সম্পূর্ণ নির্দোষ ঘোষণা করেছে তদন্ত কমিটি। সোমবার (১৬ মে) সকাল ১১টা ২০ মিনিটে নিজ কার্যালয়ে প্রতিবেদন জমা নেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহিদুল ইসলাম। পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহণ কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলামের নেতৃত্বেবিস্তারিত পড়ুন