সোমবার, জুলাই ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ঈদের সকালে বৃষ্টি ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে, দুর্ভোগে মুসল্লিরা

আজ মঙ্গলবার, সারাদেশে পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘ঈদুল ফিতর’। তবে এদিন সকালে রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এতে নামাজ শেষে বাসায় ফিরতে ভোগান্তিতে পড়েন মুসল্লিরা। সকাল থেকেই মেঘ ছিল আকাশে। ফলে পূর্বপ্রস্তুতি হিসেবে ঘর থেকে ছাতা নিয়ে বের হন অনেক মুসল্লি। তবে যারা ছাতা নিয়ে বের হননি তারা পড়েছেন ভোগান্তিতে। এদিকে, গরমের মাঝে বৃষ্টি হওয়ায় অনেকে আবার স্বস্তিও প্রকাশ করেছেন। বৃষ্টি হওয়ার পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়াবিস্তারিত পড়ুন

ঈদ উৎসব পালন করুন স্বাস্থ্যবিধি মেনে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশকে করোনামুক্ত রাখতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উৎসব পালনের আহ্বান জানিয়েছেন। আজ ঈদের নামাজ আদায় করার পর বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে মিডিয়ার মাধ্যমে দেশবাসীর প্রতি ঈদের ফিতরের শুভেচ্ছা জানানোর সময় এ কথা বলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের একটা কথা মনে রাখতে হবে, করোনা মহামারি নিয়ন্ত্রণে থাকলেও করোনা ভাইরাস পুরোপুরি শেষ হয়ে যায় নি। বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ আবারও বৃদ্ধি পাচ্ছে। রাষ্ট্র প্রধান তাই চলাফেরা ও জীবনাচারে সাবধানতা অবলম্বনবিস্তারিত পড়ুন

দেশবাসীকে ঈদের অভিনন্দন জানিয়েছেন : জিএম কাদের

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। এসময় তিনি বিশ্ব মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানান। ঈদ উপলক্ষে নেতা-কর্মী, সুধীজন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে বিশ্ব শান্তি, সংহতি ও সম্বৃদ্ধি কামনা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান। তিনি বলেন, মহামারি করোনার কারণে গেল কয়েক বছর আমরা উৎসব মূখর আয়োজনে ঈদ উদযাপন করতে পারিনি। মহান আল্লাহর রহমতে এবার পরিস্থিতি উন্নত হয়েছে আমরা ঈদবিস্তারিত পড়ুন

রূপগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে কিশোরী দুই বোনের মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। রবিবার উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ১৩ বছর বয়সী চাঁদনী আক্তার ও ১১ বছর বয়সী সায়মা আক্তার। তাদের বাড়ি রূপগঞ্জের তালাসপুরে। তারা পরিবারের সাথে বড়ালু এলাকায় ভাড়া থাকতেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ থানার পুলিশ পরির্দশক হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনিবিস্তারিত পড়ুন

আজ মহান মে দিবস

মহান মে দিবস আজ। মহান মে দিবস মেহনতি শ্রমজীবী মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ঐতিহাসিক এই দিনটিকে বিশ্বব্যাপী মে দিবস হিসেবে উদযাপিত হয়। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। দিনে ৮ ঘণ্টা কাজের দাবিতে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজনবিস্তারিত পড়ুন

বিএনপি শ্রমিকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, আগামীতেও করে যাবে। সব শ্রমজীবী-কর্মজীবী মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। তাদের অধিকার ও মর্যাদা সুরক্ষায় আমরা সর্বদা সচেতন ও দৃঢ়প্রতিজ্ঞ। সমাজ প্রগতির পতাকাবাহী শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমরা সংকল্পবদ্ধ। শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামীতেও একইভাবে শ্রমজীবী-কর্মজীবী মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবো। রবিবার (১ মে)বিস্তারিত পড়ুন

আইপিএল

ধোনি আবারও অধিনায়কত্বের দায়িত্ব পেলেন

মৌসুমের মাঝপথে আচমকাই নাটক চেন্নাই সুপার কিংসে। ব্যর্থতার দায় নিয়ে নেতৃত্ব ছাড়লেন রবীন্দ্র জাদেজা। দায়িত্ব নিলেন সেই মহেন্দ্র সিংহ ধোনিই। শনিবার চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি পোস্ট করে এতথ্য জানানো হয়। চলতি আইপিএলে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন ধোনি। অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছিলেন জাদেজার হাতে। তিনি নিজে হয়তো আর বেশিদিন খেলবেন না। তাই ভবিষ্যতের নেতা তুলে আনতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে বলা হয় চেন্নাইয়ের পক্ষ থেকে। কিন্তুবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত কলেজছাত্র

জয়পুরহাটে দুই বন্ধু বেড়াতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোসাদ্দেক হোসেন শিমুল (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু শান্ত (২০) গুরুতর আহত হয়। শনিবার রাতে পুরানাপৈল-হিলি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান। নিহত মোসাদ্দেক হোসেন শিমুল জয়পুরহাট পৌর শহরের পাঁচুরচক মহল্লার কদ্দুস ফকিরের ছেলে। সে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র। আহত শান্ত আরাম নগরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির ঈদ সামগ্রী বিতরণ

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির উদ্যোগে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৫ টায় ইটাগাছা ওয়ার্ড আ’লীগের কার্যালয়ের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ও জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তৎকালীন ভূমিহীন আন্দোলনের রুপকার ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। তিনি বলেন, ভূমিহীনরা অবহেলিত হলেও সমাজের অন্যান্য আট দশবিস্তারিত পড়ুন

নেক্সাস সাতক্ষীরায় ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবী সংগঠন নেক্সাস সাতক্ষীরার ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) সাতক্ষীরা শহরের আল বারাকা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলার পিৎজা মিলানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমানুল্লাহ আলহাদি, সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বসুদেব বসু, বুয়েটের প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার মো. রফিজুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আল-মুস্তানসির বিল্লা, খুলনা বিএল কলেজের সহযোগী অধ্যক্ষ আবু তালেব, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজেরবিস্তারিত পড়ুন