বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির ঈদ সামগ্রী বিতরণ

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির উদ্যোগে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বিকাল ৫ টায় ইটাগাছা ওয়ার্ড আ’লীগের কার্যালয়ের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ও জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তৎকালীন ভূমিহীন আন্দোলনের রুপকার ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ভূমিহীনরা অবহেলিত হলেও সমাজের অন্যান্য আট দশ জনের মতো তারাও এদেশের নাগরিক। সেই নাগরিকরা বরাবরই রাষ্ট্রের প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত। সামনে ঈদ। হতদরিদ্র ভূমিহীনদের ঘরে দু’মুঠো খাবার নেই। অথচ সরকার দেশে প্রায় ১ কোটি মানুষের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করেছে। ওই চাউল অধিকাংশ হতদরিদ্র ভূমিহীনদের কপালে জুটছে কি না সন্দেহ। আজ জেলা ভূমিহীন সমিতির উদ্যোগে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে তা ভালো সংবাদ। সমাজের অন্যান্য বিত্তশালী ব্যক্তিদের এভাবে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব ও জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিনিধি আব্দুর রশিদ, পৌর পেশাজীবী পরিষদের সভাপতি আসাদুজ্জামান লাভলু, সাবেক ছাত্রনেতা সুব্রত বিশ্বাস, জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি আকবর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন ভূমিহীন নেতা হায়দার আলি, ইয়াসিন ও ভূমিহীন নেত্রী মঞ্জুয়ারা খাতুন প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ