বুধবার, জুলাই ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

তারেকের স্ত্রী জোবায়দার বিরদ্ধে দুর্নীতির মামলা চলবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা চলবে বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ ছাড়া তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। বুধবার (১৩ এপ্রিল) এ আদেশ দেন আদালত। এর আগে, ৭ এপ্রিল শুনানি শেষে প্রধান বিচারপতির হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ আদেশের জন্য ১৩ এপ্রিল (বুধবার) দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং জোবায়দাবিস্তারিত পড়ুন

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আভাস

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, রংপুর, দিনাজপুর, টাংগাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্য এক পূর্বাভাসে আবহাওয়াবিস্তারিত পড়ুন

‘গ্লোবাল লিডার অব দ্য ইয়ার ২০২১-২২’ সম্মানে ভূষিত সাফওয়ান সোবহান

অসামান্য নেতৃত্বগুণ আর ব্যবসা পরিচালনার দক্ষতা প্রদর্শনের স্বীকৃতি হিসেবে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানকে ‘গ্লোবাল লিডার অব দ্য ইয়ার ২০২১-২২’ সম্মানে পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) লন্ডনের ম্যারিওট হোটেলে এক জমকালো অনুষ্ঠানে এশিয়াওয়ান মিডিয়া গ্রুপ আয়োজিত ‘এশিয়া-ইউরোপ বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম’- এর ১৭তম আসরে সাফওয়ান সোবহানের হাতে এই সর্বোচ্চ আন্তর্জাতিক সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ‘একসঙ্গে পরস্পর উন্নয়ন’ থিমে দিনব্যাপী এই মেগা সামিটে ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকেবিস্তারিত পড়ুন

যুবলীগ নেতা সম্রাটের জামিন শুনানি শেষ, আদেশ পরে

অবৈধ সম্পদের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের পক্ষে করা জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান আবেদনটির শুনানি শেষে আদেশের জন্য রেখেছেন। সম্রাটের পক্ষে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী অসুস্থ বিবেচনায় জামিন চান। দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন। এরপর আদালত নথি পর্যালোচনায় আদেশের জন্য রেখেছেন। অসুস্থ সম্রাটকে কারা হেফাজতেবিস্তারিত পড়ুন

অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড ৪ জনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় ১৮ বছর পর আজ বুধবার (১৩ এপ্রিল) ঘোষণা করা হয়েছে। রায়ে ৪ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর আগে যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ২৭ মার্চ ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আল মামুন আজ রায়ের এ দিন ধার্য করেন। মামলার আসামিরা হলেন জেএমবির শুরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক, আনোয়ার আলম ওরফে ভাগনে শহিদ, সালেহীন ওরফে সালাহউদ্দিন, হাফিজ মাহমুদ ওবিস্তারিত পড়ুন

বরিশালে গড়ে প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে ৪শ মানুষ

বরিশাল বিভাগে গড়ে প্রতিদিন ৪শ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে এক দুই দিনের মধ্যেই বাড়ি ফিরছেন তারা। এ কারনে ডায়রিয়ায় আক্রান্ত হলেও হাসপাতালগুলোতে রোগীর চাপ নেই। শুষ্ক মৌসুমে বরিশাল ডায়রিয়া প্রবন এলাকা হলেও আপাতত এখানে তেমন প্রকোপ দেখা দেয়নি বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। তিনি জানান, এপ্রিলের শুরুর দিকে বরিশালে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। গত রবিবার বরিশালবিস্তারিত পড়ুন

খাবার খেয়ে একই পরিবারের পাঁচজন হাসপাতালে

নিজ বাড়িতে রান্না করা খাবার খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। মঙ্গলবার তাদের অবস্থার উন্নতি হলেও স্বাস্থ্যসেবা দিয়ে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুকিত সৌরভ। সোমবার দুপুরে ওই পরিবারে নিজ বাড়িতে রান্না করা খাবার খেয়ে বমি এবং ঘুম ঘুম ভাব শুরু হয়। পরে অবস্থার আরও অবনতি হলে সোমবার রাতে ওই পরিবারের পাঁচজনকে অসুস্থ অবস্থায় বীরগঞ্জবিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব

শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কটে নাকাল জনজীবন। জ্বালানি তেল, শিশু খাদ্য থেকে শুরু করে সবকিছু দাম আকাশচুম্বি। কাগজের অভাবে ‍স্কুলগুলো পরীক্ষা নিতে পারছে না, জীবন রক্ষাকারী ওষুধের অভাবে বন্ধ অনেক জরুরি অস্ত্রোপচার। দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় বেশকিছুদিন ধরেই এই অবস্থা বিরাজ করছে। দেশের সঙ্কটময় পরিস্থিতিতে ক্ষমতাসীন জোট থেকে বের হয়ে যাওয়া তিনটি রাজনৈতিক দল লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পরিবর্তে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ এবং অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দিয়েছে। গতকাল সোমবার এমন প্রস্তাব আনারবিস্তারিত পড়ুন

৮ মাসের শিশুকে গলাকেটে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

নরসিংদী ৮ মাসের শিশু সন্তানকে গলাকেটে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভিন এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখননগর গ্রামের আপন মিয়ার সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর গ্রামের বড়াইল গ্রামের মোসাম্মত মারুফা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর তারা রায়পুরার মরজাল এলাকায় বসবাস শুরু করেন। এর মধ্যে তাদের কোল জুড়ে একটি ছেলেবিস্তারিত পড়ুন

খুঁটিতে বেঁধে শিশু নির্যাতনে অভিযুক্ত বাবা-মেয়ে গ্রেফতার

চুয়াডাঙ্গায় চুরির অপবাদ দিয়ে খুঁটিতে বেঁধে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত বাবা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে শিশুটির মায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকার দোস্ত বাজারের ‘মায়ের দোয়া ফ্যাশন হাউজে’র মালিক আলী আহমদ (৬৫) ও তার মেয়ে রুমানা আক্তার (২৭)। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির জানান, সোমবার নির্যাতিত শিশুর মা বাদী হয়ে থানায় শিশু নির্যাতনের মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে অভিযুক্তদেরবিস্তারিত পড়ুন