শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘গ্লোবাল লিডার অব দ্য ইয়ার ২০২১-২২’ সম্মানে ভূষিত সাফওয়ান সোবহান

অসামান্য নেতৃত্বগুণ আর ব্যবসা পরিচালনার দক্ষতা প্রদর্শনের স্বীকৃতি হিসেবে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানকে ‘গ্লোবাল লিডার অব দ্য ইয়ার ২০২১-২২’ সম্মানে পুরস্কৃত করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) লন্ডনের ম্যারিওট হোটেলে এক জমকালো অনুষ্ঠানে এশিয়াওয়ান মিডিয়া গ্রুপ আয়োজিত ‘এশিয়া-ইউরোপ বিজনেস অ্যান্ড সোশ্যাল ফোরাম’- এর ১৭তম আসরে সাফওয়ান সোবহানের হাতে এই সর্বোচ্চ আন্তর্জাতিক সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

‘একসঙ্গে পরস্পর উন্নয়ন’ থিমে দিনব্যাপী এই মেগা সামিটে ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আসা ব্যবসা আর সামাজিক খাতের নেতৃস্থানীয় ব্যক্তিদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। করোনা মহামারি পরবর্তী বিশ্বে নবতর উদ্যোম ও সহযোগিতায় কী করে ইউরেশিয়া, গালফ ও আফ্রিকান অঞ্চলে নেটওয়ার্কিং আর বিনিয়োগের পথ দ্রুত প্রসারিত করা যায়, সে লক্ষ্যে বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা, দূত, ব্যবসায়িক প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও, সিএফও, সিটিও, সিএইচআরও এই সম্মেলনে শামিল হয়েছিলেন।

বাংলাদেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান গ্রুপটির উত্তরোত্তর অগ্রগতিতে সক্রিয় অবদান রাখার পাশাপাশি দেশীয় ব্যবসা-পরিবেশ সংরক্ষণে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলসমূহে বিনিয়োগকারীদের সংগঠন বেজিয়ার বর্তমান সভাপতি সাফওয়ান ব্যবসায়ীদের নানা সমস্যা সমাধানে তাঁর বিচক্ষণতার পরিচয় দিয়ে আসছেন।

সমাজ ও শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এর আগে ‘এশিয়া-আফ্রিকা ব্যবসা ও সামাজিক ফোরাম; ই-সামিট ২০২০-২১’-এর ১৪তম আসরেও সাফওয়ান সোবহানকে ‘এশিয়া’স গ্রেটেস্ট লিডার’ পুরস্কারে সম্মানিত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী