বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ট্রাক্টর উল্টে পানিতে পড়ে তিন শ্রমিক নিহত

কুমিল্লায় ট্রাক্টর উল্টে পানিতে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকালে জেলার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বল্লববাড়িয়া এলাকার মো. বাবুল মিয়া (২২), মো. হাসান(২৩), মো. টুটুল (২২)। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাখরনগর থেক রোয়াচালা এলাকায় যাচ্ছিল ট্রাক্টরটি। পথে মোচাগাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এসময় ট্রাক্টর চালক ও তার সাথে থাকা দুইজন শ্রমিক ট্রাক্টরের নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা এসেবিস্তারিত পড়ুন

বগুড়ায় মাকে মেরে বের করে দিল ছেলেরা, আশ্রয় দিলেন ইউএনও

গত দুদিন আগে মা গুলজান বেওয়া (৮০) কে মারপিট করে বের করে দিয়েছে ছেলেরা। শুক্রবার রাতে তাকে বগুড়া শহরের কলোনী তাজমা সিরামিক ফ্যাক্টরির সামনে দেখতে পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সমর কুমার পালকে খবর দেন এক ব্যক্তি। তারপর নির্বাহী কর্মকর্তা সমর পাল নির্যাতিত মা গুলজানকে নিজ গাড়িতে করে নিয়ে যান এবং উপজেলায় আশ্রয় করে দেন। ছেলেদের নির্যাতনের শিকার মা গুলজান বগুড়ার গাবতলী উপজেলার সুখান পুকুর এলাকার তিওরগ্রামের বাসিন্দা। গত শুক্রবার রাতবিস্তারিত পড়ুন

সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতার মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল জব্বার হাওলাদার (৫৫) নামে এক স্থানীয় যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত জব্বার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ক্ষুদ্রকাঠি গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের ছেলে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বাকেরগঞ্জ ব্রিজ এলাকায় বরিশাল-পটুয়াখালী সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন জব্বার। পরে রাত ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায়, যুবলীগ নেতা জব্বার শুক্রবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলে বরিশালেরবিস্তারিত পড়ুন

দেশের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশের বেশ কিছু জেলা ও বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পববর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এমন অবস্থায় কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্কবিস্তারিত পড়ুন

সাবেক এমপি বি,এম, নজরুল ইসলামের মৃত্যুতে কলারোয়া পৌরসভার শোক

তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সফল সমাজ সেবক, প্রতিষ্ঠিত ঠিকাদার ব্যবসায়ী মুক্তিযুদ্ধেও অন্যতম সংগঠক প্রয়াত বি,এম, নজরুল ইসলামের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন কলারোয়া পৌরসভা। বিবৃতিদাতারা হলেন, কলারোয়া পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, প্যানেল মেয়র জাহাঙ্গীর হোসেন, প্যানেল মেয়র সংরক্ষিত কাউন্সিলর ফারহানা হোসেন, পৌর কাউন্সিলর শেখ জামিল হোসেন, আকিমুদ্দীন আকি, আলফাজ হোসেন, ইমাদুল হক, মেজবাহ উদ্দীন লিলু,বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

নিখোজের একদিন পর ঝিনাইদহে ঝিনাইদহে পুকুর থেকে সাজিম (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে সদর উপজেলা পরিষদের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। মৃত ওই শিশু শহরের আদর্শ পাড়ার মতিয়ার রহমানের ছেলে। পুলিশ জানায়, গতকাল বৃস্পতিবার সকালে পরিবারের অনেকে খোজাখুজি করে না পেয়ে অবশেষে শিশুটির মা সাজেদা বেগম থানায় একটি জিডি করে। আজ সকালে প্রতিবেশীরা পুকুরের পানিতে শিশুটির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরেবিস্তারিত পড়ুন

ভাগ্নের চাপাতির কোপে মামার মৃত্যু

বগুড়ার আদমদীঘির সান্তাহারে জমি সংক্রান্ত জেরে ভাগ্নের চাপাতির কোপে আশঙ্কাজনক সেই মামার মৃত্যু হয়েছে। ঢাকা পঙ্গু হাসপাতালে এক সপ্তাহ যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মহসীন আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ভাগ্নে এখনো পলাতক রয়েছে। মামলা ও স্থানিয় সূত্রে জানা যায়, উপজেলার সান্তাহার ইউপির উথরাইল জাহানাবাজ গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে ও সান্তাহার পৌর বালিকা উচ্চবিস্তারিত পড়ুন

শক্তিশালী পাসপোর্ট সূচকে পেছাল বাংলাদেশ

যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’ বৈশ্বিক পাসপোর্ট সূচকের তালিকা প্রকাশ করেছে। সংস্থাটির ২০২২ সালের দ্বিতীয় সংস্করণের শক্তিশালী পাসপোর্ট সূচকে অবনতি ঘটেছে বাংলাদেশের। এতে বাংলাদেশের অবস্থান ১০৪তম, যা গত প্রান্তিকের চেয়ে এক ধাপ নিচে। ওই প্রান্তিকে গতবার বাংলাদেশ একবারে পাঁচ ধাপ ওপরে উঠে ১০৩তম হয়েছিল। মঙ্গলবার বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক এই পরামর্শক প্রতিষ্ঠান। যেখানে সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০৪তম অবস্থানে রয়েছে কসোভো ও লিবিয়া।বিস্তারিত পড়ুন

বিরোধী দলের নেতাদের সাজা দিতে সরকার সেল গঠন করেছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে বিরোধী দলের নেতাদের অতিদ্রুত সাজা দিতে সরকার সেল গঠন করেছে। সেই ২০১৩ সালের একটি মামলা মুগদা থানার, এটা মিথ্যা মামলা। সেই বিষ্ফোরক মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। এখানে ৩২ জন খালাস পেয়েছেন আর ৭ জনকে দুই বছর তিন মাস, দুই বছর এক মাস… এভাবে সাজা দেওয়া হয়েছে। এটা এখন সারা দেশেই কিন্তু চলছে। আমরা শুনেছি যে, তালিকা তৈরি করেছে সরকার।বিস্তারিত পড়ুন

জোবায়দার নামে দুর্নীতির মামলা চলবে কিনা, জানা যাবে ১৩ এপ্রিল

দুর্নীতির মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের আবেদনের ওপর শুনানি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আগামী ১৩ এপ্রিল রায় দেবেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য এ দিন ধার্য করেন। আদালতে জোবায়দার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অন্যদিকে দুদকের পক্ষে শুনানিবিস্তারিত পড়ুন