Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জোবায়দার নামে দুর্নীতির মামলা চলবে কিনা, জানা যাবে ১৩ এপ্রিল

দুর্নীতির মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের আবেদনের ওপর শুনানি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আগামী ১৩ এপ্রিল রায় দেবেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ রায়ের জন্য এ দিন ধার্য করেন। আদালতে জোবায়দার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অন্যদিকে দুদকের পক্ষে শুনানিবিস্তারিত পড়ুন
ই-অরেঞ্জের পাচার হওয়া অর্থ ফেরত আনতে নির্দেশ হাইকোর্টের

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের গ্রাহকদের পাচার হওয়া অর্থ ফেরত এনে ভুক্তভোগীদের মধ্যে বণ্টন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ই-অরেঞ্জের গ্রাহকদের অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া এ বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত ৩ এপ্রিল ৭৭ কোটি ৪৬বিস্তারিত পড়ুন
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আহ্বান

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে দেশটির উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছে উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে দুটি সেশনে আমেরিকান উদ্যোক্তাদের সঙ্গে এ বৈঠক করেন। আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চিরবিকাশমান বন্ধুত্ব তৈরি করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। দেশে উপযুক্ত পরিবেশ আছে নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘আমরা দেখতে চাই, যুক্তরাষ্ট্র আইসিটি,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় বেত্রবতী নদীর তীর ঘেঁষা অসহায় মানুষের বাসস্থানের দাবী

কলারোয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড সহ বেত্রবতী নদীর তীর ঘেঁষে বসবাসকারী অসহায় মানুষের বাসস্থানের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আর্তনাদ। কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে অসংখ্য ভ্থমিহীন মানুষ মানবিক আবেদন পত্র হাতে নিয়ে তাদের মানবতার জীবন যাপনের কাহিনী তুলে ধরেন। কলারোয়া পৌরসভার বুক চিরে বয়ে যাওয়া মৃতপ্রায় বেত্রবতী নদীর পানি প্রবাহের গতিপথ স্বাভাবিক করতে ইতোমধ্যে সরকারীভাবে খনন কার্যক্রম শুরু করেছেন। নদী খনন কাজে সহযোগীতা করায় পৌরসভাধীন গেপিনাথপুর ৬নং ওয়ার্ডবিস্তারিত পড়ুন
নিখোঁজের তিনদিন পর জঙ্গল থেকে নারীর লাশ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নিখোঁজের তিনদিন পর জঙ্গল থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামে জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত নারীর নাম চায়না আক্তার (৩৬)। তিনি উপজেলার বাঁশতৈল বংশীনগর গ্রামের মৃত মো. ইয়াদ আলীর মেয়ে। স্থানীয়রা জানান, চায়না আক্তারকে গত ৩ দিন যাবৎ পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশীরা বুধবার সকালে বাতাসের মাধ্যমে দুর্গন্ধ পেয়ে জঙ্গলে খোঁজাখুঁজি করার পর লাশটি খুঁজেবিস্তারিত পড়ুন
ফতুল্লায় কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় শামীম নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় ফতুল্লার ইসদাইর রেললাইন সংলগ্ন রাজ্জাকের ভাঙারি দোকানে এ ঘটনা ঘটে। নিহত শামীম (৩০) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পাড়াগাও গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান নিয়ে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় শহীদ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। শামীমের স্ত্রী সুরমী জানান, দুপুর সাড়ে ১২টায় কেউ একজন ফোন করে জানায়, আমার স্বামীকে রাজ্জাকের ভাঙারিরবিস্তারিত পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, মা-ছেলেসহ নিহত ৩

মানিকগঞ্জ সদরের মূলজান এলাকায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৩ যাত্রী নিহত হয়েছেন। বুধবার দুপুর পৌনে ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকামুখী ভিলেজ লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মা-ছেলেসহ তিন যাত্রী নিহত হয়। এ ঘটনায় ১৫ যাত্রী আহত হয়। দুর্ঘটনায় নিহতরা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের হাসনা বেগম (৫০) এবং তার ছেলে হাফিজুল ইসলাম (৩৫)। দুর্ঘটনায় নিহত অন্যজনের নামবিস্তারিত পড়ুন
দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঝড়-বৃষ্টির প্রবণতা গত কয়েক দিনের তুলনায় কমে গেলেও বুধবার (৬ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হতে পারে ঝড়-বৃষ্টি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস এ তথ্য জানিয়েছে। আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত কয়েকদিনের মতো বুধবারও ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে দমকা বাতাস বয়ে যাচ্ছে। আকাশে রয়েছে মেঘের আনাগোনা। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ওবিস্তারিত পড়ুন
সংশোধিত জেলা পরিষদ বিল-২০২২ সংসদে পাস

জেলা পরিষদ (সংশোধন) বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়েছে। পাশাপাশি এই আইনে জেলা পরিষদে বিদ্যমান ১৫ জন সাধারণ সদস্যের স্থলে উপজেলার সমান সংখ্যক সদস্য থাকার বিধান করা হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদের অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বিলটি পাসের জন্য প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। জেলা পরিষদের বিদ্যমান আইনে প্রতি জেলায় ১৫ জন সাধারণ সদস্য এবং পাঁচ জন সংরক্ষিত মহিলা সদস্য থাকার বিধান রয়েছে। এটি সংশোধনবিস্তারিত পড়ুন
নিত্যপণ্যের দাম উল্লেখযোগ্য হারে কমেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারিতে সৃষ্ট অর্থনৈতিক মন্দার কারণে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সব দেশেই দ্রব্যমূল্য ভীষণভাবে বেড়েছে। এর মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর কুফল হিসেবে আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বেড়ে যায়। তবে জনবান্ধব বর্তমান সরকার দেশের নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সম্ভাব্য সব রকম পদক্ষেপ নিয়েছে। টিসিবির বিক্রয় কার্যক্রম চলমান থাকায় দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য উল্লেখযোগ্য হারে কমেছে। বুধবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বেবিস্তারিত পড়ুন

