Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নিত্যপণ্যের দাম উল্লেখযোগ্য হারে কমেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারিতে সৃষ্ট অর্থনৈতিক মন্দার কারণে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সব দেশেই দ্রব্যমূল্য ভীষণভাবে বেড়েছে। এর মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর কুফল হিসেবে আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বেড়ে যায়। তবে জনবান্ধব বর্তমান সরকার দেশের নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সম্ভাব্য সব রকম পদক্ষেপ নিয়েছে। টিসিবির বিক্রয় কার্যক্রম চলমান থাকায় দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য উল্লেখযোগ্য হারে কমেছে। বুধবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বেবিস্তারিত পড়ুন
ইশরাকের মুক্তি দাবি মির্জা ফখরুলের

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনের মুক্তি দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। বিবৃতিতে বলা হয়, নিত্য-প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজ মতিঝিল এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে প্রচারপত্র বিলি করার সময় পুলিশ বিনা উস্কানিতে গত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ও দলটির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনকে গ্রেফতার করে। ইশরাককে গ্রেফতারের তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন
অর্থ পাচারের অভিযোগ; এনু-রুপনের বিরুদ্ধে মামলার রায় পেছাল

অর্থ পাচারের অভিযোগে করা মামলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এনামুল হক ভূঁইয়া ওরফে এনু, তার ভাই রুপন ভূঁইয়াসহ ১১ জনের বিরুদ্ধে রায় আজ বুধবার হচ্ছে না। রায় ঘোষণার নতুন তারিখ ২৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. ইকবাল হোসেনের এই মামলার রায় ঘোষণা করার কথা ছিল। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শওকত আলম জানান, বিচারক ছুটিতে থাকায় আজ রায় হবে না। অভিযোগপত্রভুক্ত ১১ আসামির মধ্যে এনু-রুপন ছাড়া অন্যরাবিস্তারিত পড়ুন
খালেদা জিয়াকে বিকেলে হাসপাতালে নেওয়া হবে

শারীরিক চেক-আপের জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। আজ বুধবার বিকেল তিনটার পরে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে টানা ৮০ দিন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ১ ফেব্রুয়ারি রাতে বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি তার গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ অবস্থান করছেন। তার চিকিৎসকরা বলেছেন, খালেদা জিয়া পুরোপুরি সুস্থ সেটা বলাবিস্তারিত পড়ুন
টিপকাণ্ড; প্রতিবাদে সামিল যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীরাও

রাজধানীতে টিপ পরায় এক শিক্ষিকাকে হেনস্থার ঘটনায় প্রতিবাদে সামিল হয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীরা। তারা সবাই টিপ পরে ওই শিক্ষিকা ও হয়রানির শিকার সকলের সাথে সংহতি জানিয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পেজে ছবিটি আপলোড করা হয়। ফেসবুকে দূতাবাস জানায়, এ সপ্তাহে টিপ পরার জন্য একজন পুলিশ কর্তৃক এক শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশকারী সকল বাংলাদেশির সাথে যুক্তরাষ্ট্র দূতাবাস সম্প্রদায় যোগ দিয়েছে। যেকোনো ধরনের হয়রানি অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্র দূতাবাসের সদস্যগণবিস্তারিত পড়ুন
ক্যাসিনোকাণ্ড; এনু-রুপনসহ ১১ জনের রায় আজ

ক্যাসিনোকাণ্ডে সহোদর এনামুল হক এনু ও রুপন ভূঁইয়াসহ ১১ জনের বিরুদ্ধে ২ কোটি টাকা পাচার মামলার রায় আজ বুধবার (৬ এপ্রিল) ঘোষণা করা হবে। গত ১৬ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন। যুক্তিতর্কের সময় এনু, রুপন এবং এ মামলার অপর ৫ আসামির আইনজীবী আদালতকে বলেছেন, রাষ্ট্রপক্ষ তাদের মক্কেলদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছেন এবং এই অভিযোগ থেকেবিস্তারিত পড়ুন
ইস্ট ওয়েস্ট মিডিয়া পরিদর্শনে এনডিসি প্রতিনিধি দল

ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) দেশি-বিদেশি সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বসুন্ধরা গ্রুপের মিডিয়া প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (ইডব্লিউএমজিএল) প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াগুলো পরিদর্শনে এসেছেন। আজ বুধবার এনডিসির প্রতিনিধি দলটি এয়ার ভাইস মার্শাল মুহম্মদ শাফকাত আলীর নেতৃত্বে ইডব্লিউএমজিএলর প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিদিন, দৈনিক কালের কণ্ঠ, ডেইলি সান, নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম, স্যাটেলাইট টেলিভিশন নিউজটোয়েন্টিফোর ও টি স্পোর্টস অফিস ঘুরে দেখবেন। এনডিসি কোর্সের প্রতিনিধি দলের সদস্যরা মিডিয়া প্রতিষ্ঠানগুলোর সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময়বিস্তারিত পড়ুন
২২ বছর পর নিখোঁজ বোনকে খুঁজে পেল ভাই

র্যাবের সহযোগিতায় নিখোঁজের ২২ বছর পর ফারজানা আক্তার (ছদ্মনাম) নামে এক বোনকে ফিরে পেয়েছেন তার আপন ভাই। সোমবার রাত পৌনে ১২টার দিকে র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী ক্যাম্পের (কোম্পানি কমান্ডার) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন আনুষ্ঠানিকভাবে মেয়েটিকে তার ভাইয়ের হাতে তুলে দেন। সোমবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ খন্দকার মো. শামীম হোসেন এ তথ্যটি নিশ্চিত করেন। ফারজানা আক্তার নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের কালাচানপুর গ্রামেরবিস্তারিত পড়ুন
মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে পুরাতন স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ফলাফল প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এর আগে শুক্রবার (১ এপ্রিল) এমবিবিএস ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হয়। সারাদেশে ১৯টি কেন্দ্রের মোট ৫৭টি ভেন্যুতে হয় এ পরীক্ষা। কেন্দ্রগুলোর মধ্যে ১৮টি মেডিকেল ও একটি ছিল ডেন্টাল কলেজ। দেশব্যাপী সরকারি মেডিকেল কলেজে মোট ৪ হাজার ৩৫০টি আসনের বিপরীতে পরীক্ষা দিতে আবেদন করেনবিস্তারিত পড়ুন
একনেকে ১২ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১২ হাজার ১৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ১২ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে । এর মধ্যে সরকারি অর্থায়ন ৭ হাজার ৯৯০ কোটি ১৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৩ হাজার কোটি ৩৯ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৫৯৪ কোটি ৪৩ লাখ টাকা। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলো হলো আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্নেন্স (ইউডিসিজি)বিস্তারিত পড়ুন

