Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ভারতে চিকিৎসা করাতে গিয়ে কিডনি উধাও, আটক ১

ভারতে পেটে ব্যথার চিকিৎসা করাতে গিয়ে প্রতারকের খপ্পরে পড়েছেন বাংলাদেশের এক ব্যক্তি। কৌশলে আব্দুল কাশেম (৩৪) নামের ওই ব্যক্তির কিডনি রেখে দেওয়া হয়েছে। এ ঘটনায় বাংলাদেশে বিউটি বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি মেডিকেল ডকুমেন্ট ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। সোমবার র্যাব-৩ এর স্টাফ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস এ তথ্য জানান। বীণা রানী দাস জানান, চক্রের সদস্যরা নিরীহ লোকদের সুচিকিৎসার লোভ দেখিয়েবিস্তারিত পড়ুন
রাজধানীবাসীকে পানি ফুটিয়ে পান করার পরামর্শ ওয়াসার

রাজধানীবাসীকে পানি ফুটিয়ে পান করার পরামর্শ দিয়েছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। তিনি আরও বলেছেন, ‘ওয়াসার পানির সঙ্গে ডায়রিয়ার কোনো সম্পৃক্ততা নেই। ডায়রিয়ার প্রকোপ এলাকায় পানিতে কোনো সমস্যা নেই। ’ মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাব আবদুস সালাম হলে ‘নগরবাসীর চাহিদা-ঢাকা ওয়াসার সক্ষমতা’ শীর্ষক ‘ডুরা সংলাপে’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আজ ঝড়-বৃষ্টি হতে পারে যেসব জায়গায়

দেশের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এমন অবস্থায় কুমিল্লা অঞ্চলসহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিকবিস্তারিত পড়ুন
রাবি আধ্যাপক তাহের হত্যা মামলার রায়ে সন্তুষ্ট সহকর্মীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ডাদেশ এবং ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ বিচারপতির বেঞ্চ এ রায় দেন। ফাঁসির দণ্ডাদেশ বহাল রাখা দুই আসামি হলেন- একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও নিহত অধ্যাপক ড. তাহেরের বাসার কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া দুইজন হচ্ছেন- মো. জাহাঙ্গীর আলমেরবিস্তারিত পড়ুন
মোমেনের সঙ্গে বৈঠকের পর টুইটারে যা লিখলেন ব্লিংকেন

যুক্তরাষ্ট্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন। ওয়াশিংটনে আয়োজিত বৈঠকে অনুষ্ঠানের দুটি ছবি পোস্ট করে একটি টুইট করেছেন অ্যান্টনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে স্থানীয় সময় গতকাল সোমবার দুপুরে পররাষ্ট্র দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। টুইটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি, জলবায়ু, শান্তিরক্ষা এবং শরণার্থী সমস্যা বিষয়ে আমাদের অংশীদারিত্ব নিয়ে আলোচনা করতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীকে পররাষ্ট্র দফতরে স্বাগত জানিয়েছি।বিস্তারিত পড়ুন
প্রমোশনের জন্য শিক্ষক হয়ে শিক্ষক হত্যা জঘন্য: অ্যাটর্নি জেনারেল

পদোন্নতির জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস তাহের আহমেদকে তার এক সময়কার ছাত্র ও পরবর্তীতে সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন খুন করার ঘটনাকে দেশের ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, আজকের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলাটি দেশের ইতিহাসে একটি জঘন্যতম হত্যা মামলা। প্রফেসর তাহের বলেছিলেন নিয়ম অনুসারে মহিউদ্দিনের পদোন্নতি হবে না।বিস্তারিত পড়ুন
শেখ হাসিনাকে চিঠিতে যা বললেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা এক চিঠিতে আগামী ৫০ বছরে ওয়াশিংটন ও ঢাকার মধ্যে অংশীদারিত্ব আরও বাড়ানোর ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্কের ৫০ বছরের মাইলফলক পালন উপলক্ষে লেখা ওই চিটিতে তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আমাদের অংশীদারিত্ব আগামী ৫০ বছর এবং তার পরও বৃদ্ধি অব্যাহত থাকবে। ’ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘১৯৭১ সালের যুদ্ধের পর দেশ পুনর্গঠনে এবং বর্তমানের অর্থনৈতিকবিস্তারিত পড়ুন
বিএসএফ-বিজিবির উদ্যোগে ভারতে প্রয়াত মাকে শেষবারের মতো দেখল দুই বাংলাদেশি কন্যা

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর উদ্যোগে ভারতে প্রয়াত মায়ের শেষ দেখা পেল বাংলাদেশে অবস্থান করা তার দুই মেয়ে। গত ৩ এপ্রিল একটি সংবেদনশীল বিষয় প্রকাশ্যে আসে। জানা যায়, বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মাটিয়ারির বাসিন্দা সুকুর মন্ডলের মা রোহতন বিবি প্রয়াত হন। কিন্তু সুকুরের দুই বোন থাকেন বাংলাদেশে। তাদের দুই বোনের কাছেই মায়ের মৃত্যুর খবর দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের বাসিন্দা হওয়ার কারণে তারা ভারতে আসতে পারছিলেন না। এরপরই স্থানীয় বানপুর এলাকায়বিস্তারিত পড়ুন
মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সরকার : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, রমজান মাসের প্রথম দিনই ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাসের অভাবে মানুষ ইফতার বানাতে পারেননি। গ্যাস-বিদ্যুৎ-পানি সঙ্কটে ধর্মপ্রাণ মানুষদের ত্রাহি ত্রাহি অবস্থা বিরাজ করছে। চারদিকে মানুষের মধ্যে হতাশা বিরাজ করলেও সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তারা মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। অসত্য কথা বলায় সরকারের মন্ত্রীদের জুড়ি নেই। আজ সোমবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনিবিস্তারিত পড়ুন
শুধু মহাসড়কে ইজিবাইক চলতে পারবে না : আপিল বিভাগ

শুধু মহাসড়ক থেকে ইজিবাইক অপসারণের আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে হাইকোর্ট বিভাগের আদেশ সংশোধন করে সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর ও মনিরুজ্জামান আসাদ। এর আগে বাঘ ইকো মটর্সের সভাপতি কাজী জসিমুল ইসলামের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে ১৫ ডিসেম্বর থেকে অবৈধ ইজিবাইক চিহ্নিত ও সড়ক থেকে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগেবিস্তারিত পড়ুন

