মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শুধু মহাসড়কে ইজিবাইক চলতে পারবে না : আপিল বিভাগ

শুধু মহাসড়ক থেকে ইজিবাইক অপসারণের আদেশ দিয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে হাইকোর্ট বিভাগের আদেশ সংশোধন করে সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর ও মনিরুজ্জামান আসাদ। এর আগে বাঘ ইকো মটর্সের সভাপতি কাজী জসিমুল ইসলামের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে ১৫ ডিসেম্বর থেকে অবৈধ ইজিবাইক চিহ্নিত ও সড়ক থেকে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগেবিস্তারিত পড়ুন

টানা চারবারের মতো ক্ষমতায় হাঙ্গেরির ভিক্টর অরবান

হাঙ্গেরির প্রধানমন্ত্রী হিসেবে টানা চারবারের মতো ক্ষমতায় আরোহন করতে যাচ্ছেন ভিক্টর অরবান। খবর গার্ডিয়ানের। রবিবার রাত পর্যন্ত ৮৬ ভাগ ভোট গণনা সম্পন্ন হয়েছিল। ৫৩ শতাংশ ভোট পেয়ে অরবানের ফিদেসজ পার্টি এগিয়ে আছে। ১৯৯টি আসনের মধ্যে ১৩৫টিতেই অরবানের দল জিতবে বলে ধারণা করা হচ্ছে। জয় সুনিশ্চিত হওয়ার পর সমর্থকরা রাজধানী বুদাপেস্টে দলের সদর দফতরের সামনে ভিড় জমান। তারা ‘ভিক্টর’, ‘ভিক্টর’ বলে স্লোগান দেন। ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন ভিক্টর অরবান। এরবিস্তারিত পড়ুন

চোখের জলে শেষ ওয়ানডে খেললেন টেইলর

ঘরের মাঠে জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন রস টেইলর। আজ সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যামিল্টনে খেলে ফেললেন শেষ ওয়ানডে। যা ছিল নিউজিল্যান্ডের জার্সি গায়ে তার ৪৫০তম ম্যাচ। তিন ফরম্যাটে তিনি রান করেছেন ১৮ হাজার ১৯৯টি। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টম লাথাম। জাতীয় সঙ্গীতের সময় স্ত্রী ও তিন সন্তানদের নিয়ে মাঠে নামেন রস টেইলর। জাতীয় সঙ্গীতের সময় ডুকরে কেঁদে ওঠেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।বিস্তারিত পড়ুন

পানির অপচয় রোধ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পানির অপচয় রোধ করতে হবে। আমাদের যে পানিসম্পদ আছে, সেটার যত্ন নিয়ে ভবিষ্যত প্রজন্মের ব্যবহার উপযোগী রাখতে হবে। পানিসম্পদ নষ্ট হয়ে গেলে কোনো সম্পদই থাকবে না। সোমবার বিশ্ব পানি দিবস-২০২২ উপলক্ষে পানিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির পানি ভূগর্ভে যাওয়ার ব্যবস্থা রাখতে হবে। সব জায়গায় সিমেন্ট দিয়ে বন্ধ করে দিলে হবে না। ভূগর্ভের পানির চেয়ে ভূ-উপরস্থ পানির ব্যবহার বাড়াতেবিস্তারিত পড়ুন

টিপকাণ্ডে জড়িত সেই পুলিশ সদস্য চিহ্নিত

কপালে টিপ পরা নিয়ে শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় এক পুলিশ কনস্টেবলকে চিহ্নিত করে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, হেফাজতে নেওয়া ওই কনস্টেবলের নাম নাজমুল তারেক। উল্লেখ্য, টিপ পরায় পুলিশের হেনস্তার শিকার হওয়ার কথা জানিয়ে তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দার গত শনিবার শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে তিনি লিখেছেন, শনিবার সকাল সোয়া ৮টার দিকে তিনি রিকশায় ফার্মগেইটের আনন্দ সিনেমার সামনে নামেন। সেখান থেকে হেঁটে তেজগাঁও কলেজে কর্মস্থলেবিস্তারিত পড়ুন

দেশের ৬ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

চৈত্রের শেষ সময়ে দেশের উত্তরাঞ্চলে ঝড়-বৃষ্টির প্রবণতা বেশি। সকাল থেকে আকাশে রোদ-মেঘের খেলা। সঙ্গে বয়ে যাচ্ছে দমকা বাতাস। ঢাকাসহ চট্টগ্রাম, রংপুর, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াবিস্তারিত পড়ুন

তবুও যুক্তরাষ্ট্র চায় আফগানিস্তানে শান্তি ফেরাতে কাজ করুক পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট, পরোক্ষভাবে পটভূমিতে হাজির যুক্তরাষ্ট্র। ইমরান খান মুখে না বললেও অনেকেই মনে করছেন রাশিয়ার সাথে ভালো সম্পর্কের কারণেই ইমরানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। আর সেজন্যই ইমরানকে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হয়েছে। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতির দিকে থাকলেও যুক্তরাষ্ট্র চাইছে আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে নিজেদের ভূমিকা অব্যাহত রাখুক পাকিস্তান। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, ‘পাকিস্তানের আফগানিস্তানের সাথে দীর্ঘ সীমান্ত রয়েছে।বিস্তারিত পড়ুন

পাক-ভারত দ্বন্দ্ব মেটাতে চান পাকিস্তানের সেনাপ্রধান

কাশ্মীরসহ ভারতের সাথে চলমান সব দ্বন্দ্ব আলোচনা ও কূটনৈতিক সমঝোতার মাধ্যমে মেটাতে চান পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া। তিনি জানিয়েছেন, শান্তিপূর্ণ সংলাপে ভারতের সাথে সঙ্কট সমাধান করা সম্ভব। তিনি বলেন, ‘পাকিস্তান কাশ্মীর সমস্যার সমাধানে আলোচনা-কূটনৈতিক পথে এগোতেই বিশ্বাসী। ভারত রাজি থাকলে পাকিস্তান সেই লক্ষ্যে এগোতে প্রস্তুত আছে। জেনারেল বাজওয়া আরও বলেন, আমি বিশ্বাস করি রাজনৈতিক নেতাদের তাদের আবেগ এবং পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে ইতিহাসের শেকল ভেঙে এই অঞ্চলের কোটি মানুষের শান্তি ওবিস্তারিত পড়ুন

৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ, লাশ মিলল শৌচাগারের ট্যাংকে

নোয়াখালীর চাটখিলে ৫ বছর বয়সী আপন চাচাতো বোন আছমা আক্তারকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে হত্যার পর ধর্ষণ করেছে আপন চাচাতো ভাই। এ ঘটনায় অভিযুক্ত আসামি মো.শাহাদাত হোসেনকে (২২) গ্রেফতার করেছে চাটখিল থানার পুলিশ। সে উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মেঘা গ্রামের মৃধা বাড়ির মো.বাবুলের ছেলে। রবিবার সকালে নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে শনিবার রাত ১১টার দিকে ঘটনার ১০দিনবিস্তারিত পড়ুন

ইমরান খানের ভাগ্য নির্ধারণ আজ, ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণ করা হবে আজ। জাতীয় সংসদে তার বিরুদ্ধে অনাস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ইমরান খানও হাজির থাকবেন বলে জানা গেছে। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সংসদের নিম্নকক্ষে স্থানীয় সময় রবিবার সাড়ে ১১টায় গুরুত্বপূর্ণ এই সেশন অনুষ্ঠিত হবে। শেষ পর্যন্ত লড়াই করার ঘোষণা দিয়েছেন ইমরান খান। অনাস্থা ভোটকে কেন্দ্র করে ইসলামাবাদে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এর ফলে, ৫বিস্তারিত পড়ুন