বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চোখের জলে শেষ ওয়ানডে খেললেন টেইলর

ঘরের মাঠে জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেছেন রস টেইলর। আজ সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যামিল্টনে খেলে ফেললেন শেষ ওয়ানডে। যা ছিল নিউজিল্যান্ডের জার্সি গায়ে তার ৪৫০তম ম্যাচ। তিন ফরম্যাটে তিনি রান করেছেন ১৮ হাজার ১৯৯টি।

নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টম লাথাম। জাতীয় সঙ্গীতের সময় স্ত্রী ও তিন সন্তানদের নিয়ে মাঠে নামেন রস টেইলর। জাতীয় সঙ্গীতের সময় ডুকরে কেঁদে ওঠেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। পাশ থেকে সতীর্থ মার্টিন গাপটিল পিঠ চাপড়ে সান্ত্বনা দেন।

ব্যাট হাতে মাঠে নামেন চতুর্থ ব্যাটসম্যান হিসেবে। তিনি মাঠে নামার সময় সীমিত দর্শকের মুহূর্মুহু করতালিতে মুখরিত হয় সেডন পার্ক। ১৬ বল মোকাবিলা করে ১ ছক্কায় ১৪ রান করে কট অ্যান্ড বোল্ড হন লোগান ফন বিকের বলে। মাঠে নামার আগে কাঁদলেও ১৪ রান করে মাঠ ছাড়ার সময় মুখে হাসি লেগে ছিল তার।

আবারও মুহূর্মুহু করতালিতে মাঠ ছাড়েন তিনি।
২০০৬ সালে ওয়ানডে অভিষেক হওয়া টেলর অবশ্য গেল বছরের শেষের দিকে তার অবসর ঘোষণার পরিকল্পনা জানিয়েছিলেন।

নিউজিল্যান্ডের হয়ে রস টেইলরের চেয়ে বেশি রান আর কেউ করতে পারেনি। ১১২ টেস্টে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ সেঞ্চুরিতে করেছেন ৭ হাজার ৬৮৩ রান। সর্বোচ্চ ইনিংস ২৯০ রানের।

২৩৬ ওয়ানডেতে রান করেছেন ৮ হাজার ৬০৭টি। সেঞ্চুরি ২১টি আর হাফ সেঞ্চুরি ৫১টি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৮১ রানের। ১০২টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি রান করেছেন ১ হাজার ৯০৯টি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা