বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তবুও যুক্তরাষ্ট্র চায় আফগানিস্তানে শান্তি ফেরাতে কাজ করুক পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট, পরোক্ষভাবে পটভূমিতে হাজির যুক্তরাষ্ট্র। ইমরান খান মুখে না বললেও অনেকেই মনে করছেন রাশিয়ার সাথে ভালো সম্পর্কের কারণেই ইমরানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। আর সেজন্যই ইমরানকে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হয়েছে।

দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতির দিকে থাকলেও যুক্তরাষ্ট্র চাইছে আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে নিজেদের ভূমিকা অব্যাহত রাখুক পাকিস্তান।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, ‘পাকিস্তানের আফগানিস্তানের সাথে দীর্ঘ সীমান্ত রয়েছে। ওয়াশিংটন বিশ্বাস করে এখনও পাকিস্তান তালেবানের ওপর নীতি নির্ধারণের ব্যাপারে যথেষ্ট প্রভাব রাখে। ’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি, আফগানিস্তানে মার্কিন স্বার্থ রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে ইসলামাবাদ।

সূত্র: ডন

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা