বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্যতিক্রমী বিয়ের ঘটনা : পাকুড় গাছ ও বট গাছের ঢাক-ঢোল পিটিয়ে ‘বিয়ে’!

ব্যতিক্রমী বিয়ের ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ফুটানি বাজারের মহলবাড়ি গ্রামে। ওই গ্রামের ভেটেলি রাণী ৮ বছর আগে ছেলে হিসেবে পাকুড় গাছ ও মেয়ে হিসেবে বট গাছ একসাথে রোপণ করেন।

একই গ্রামের পাথারু রায়কে বটগাছ (মেয়ে) এর বাবা সম্বন্ধ করে চলতি ফাল্গুন মাসের ১৯ তারিখে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী বিয়ে দেন। আত্মীয়-স্বজনদের দাওয়াত করে, ঢাক-ঢোল পিটিয়ে বট গাছকে মেয়ের সাজ ও পাকুড় গাছকে ছেলের সাজ সাজিয়ে বিয়ে সম্পন্ন করেন এলাকাবাসী।

বরের (পাকুড়) মা ভেটেলি রাণী জানান, আমার পরিবার নানা সমস্যায় জর্জরিত ছিল। সংসারে সমস্যা লেগেই থাকত। সমস্যা সমাধানের জন্য গাছের বিয়ে দেওয়ার চিন্তা করি। আজ থেকে আট বছর আগে দুটি গাছ একসাথে রোপণ করি। এ বিয়েতে আত্নীয় স্বজনদের দাওয়াত করি। ধর্মীয় রীতি অনুযায়ী গাছ দুটির বিয়ে দেওয়া হয়।

অন্যদিকে কন্যার (বট) বাবা পাথারু রায় বলেন, প্রতিবেশী ভেটেলি রানী আমাকে বট কন্যার বাবা হওয়ার প্রস্তাব দেন। পরে আমি কয়েকজনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করি। তারা বলেন, মেয়ের বাবা হলে পরজন্মের জন্য ভাল হয়। সব মানুষেই পরবর্তী জীবনে ভাল কিছু করার আশা করে। সেই সুবাদে আমি প্রস্তাবে রাজি হই।

পুরোহিত সুকুমার রায় বলেন, একসাথে দুটি গাছকে প্রতিস্থাপন করলে পরজন্মে মঙ্গল হয়। এ জন্য ছেলে গাছ ও মেয়ে গাছকে একসাথে প্রতিস্থাপন করানো হয়। তবে এটিকে বিয়ে বলার সুযোগ নেই।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর