বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দৈনিক কালের চিত্র পত্রিকা অফিসে শ্রমিকদের হামলা

সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক কালের চিত্র পত্রিকা অফিসে হামলা করেছে সাতক্ষীরার বাস টার্মিনালের শ্রমিকরা। এর আগে গত শুক্রবার রাত দশটার দিকে তারা দৈনিক কালের চিত্র পত্রিকা অফিসে হামলা করে।

জানা যায়, সম্প্রতি শনিবার (২ এপ্রিল) সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে হাইকোর্টের নির্দেশে ওই নির্বাচন স্থগিত হয়ে যায়।

শুক্রবার রাতে নির্বাচনের দাবিতে বাস টার্মিনালের রাস্তা অবরোধ করে সাধারণ শ্রমিকদের উপর হামলা করে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মিলন, আক্তার ও আক্তারুজ্জামান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভোট শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ভোটার তালিকায় কারচুপি, মৃত ব্যক্তিদের ভোটার বানানোসহ নানা অভিযোগ এনে সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি হাইকোর্টে রিট পিটিশন করলে হাইকোর্ট আগামী ৩ মাসের জন্য নির্বাচন স্থগিত করে দেন।

ভোট স্থগিতের ঘটনায় রাস্তা অবরোধ করে দেয় সাংগঠনিক সম্পাদক মিলন, মাদক ব্যবসায়ী মাথা মোটা আক্তার ও আক্তারুজ্জামান, মাদক ব্যবসায়ী শাহাজান, মহাসিন আলম রাজুর নেতৃত্বে অশ্রমিকরা। এসময় তারা নির্বাচনের দাবিতে গালিগালাজ করে স্লোগান দিতে শুরু করলে হট্টগোল শুরু হলে দৈনিক কালের চিত্র পত্রিকা অফিসে কিছু শ্রমিক আশ্রয় নিলে সাংগঠনিক সম্পাদক মিলন, মাথা মোটা আক্তার ও আক্তারুজ্জামানসহ ২০/২৫ জন অশ্রমিক কালের চিত্র পত্রিকা অফিসে ইট পাটকেল মেরে হামলা চালায়।

দৈনিক কালের চিত্র পত্রিকার ম্যানেজার গাজী হাবিব জানান, সম্প্রতি পত্রিকা অফিসে হামলাসহ টর্মিনাল সংক্রান্ত বেশ কিছু সংবাদ দৈনিক কালের চিত্র সহ বিভিন্ন পত্রিকার সংবাদ প্রকাশের জের রবিবার বেলা সাড়ে ১২ টায় শ্রমিকরা পুনরায় দৈনিক কালের চিত্র পত্রিকা অফিসে হামলা করে। তারা ইট পাটকেল মেরে পত্রিকা অফিসের দরজা, জানালার গ্লাসসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। এছাড়া অফিসের সামনে থাকা পত্রিকার অফিসের ডিসকভার মোটর সাইকেলটি ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে বিকাল ৩ টার দিকে হামলাকারীরা পুলিশি প্রহরায় একটি মিছিল বের করে।

এব্যাপারে সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবির, সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ওসি বাবুল আক্তার ও সাতক্ষীরা পুলিশের সদর সার্কেল মীর আসাদুজ্জামানের একাধিকবার তাদের মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২