বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বেত্রবতী নদীর তীর ঘেঁষা অসহায় মানুষের বাসস্থানের দাবী

কলারোয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড সহ বেত্রবতী নদীর তীর ঘেঁষে বসবাসকারী অসহায় মানুষের বাসস্থানের দাবীতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আর্তনাদ।

কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে অসংখ্য ভ্থমিহীন মানুষ মানবিক আবেদন পত্র হাতে নিয়ে তাদের মানবতার জীবন যাপনের কাহিনী তুলে ধরেন। কলারোয়া পৌরসভার বুক চিরে বয়ে যাওয়া মৃতপ্রায় বেত্রবতী নদীর পানি প্রবাহের গতিপথ স্বাভাবিক করতে ইতোমধ্যে সরকারীভাবে খনন কার্যক্রম শুরু করেছেন। নদী খনন কাজে সহযোগীতা করায় পৌরসভাধীন গেপিনাথপুর ৬নং ওয়ার্ড সহ নদীর তীর (ধার) ঘেঁষে বসবসকারী কয়েক শতাধিক ছিন্নমূল পরিবারের মানুষ আজ মানবতায় জীবন যাপন করছেন।

সরকারের এই নদী খনন কর্মকান্ডকে সাধুবাদ জানিয়ে অসহায়-দুস্থ মানুষরা আজ নাগরিকের মৌলিক অধিকার একটুখানি বাসস্থানের দাবী জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আকুল আবেদন জানিয়েছেন।

নদীর ধার থেকে বাড়িঘর সরিয়ে নিয়ে খোলা আকাশের নীচে বসবাসকারী মানুষদের আর্তনাদে মানবিক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী ক্ষতিগ্রস্থদের মাঝে উপস্থিত হয়ে সহায়তার কথা উর্দ্ধতন কর্মকর্তা সহ পৌর কতৃপক্ষের কাছে তুলে ধরতে উদার মানসিকতার পরিচয় দেন।

তিনি বলেন, এ সকল আবেদনকারী গৃহহীন মানুষ সরকারী ঘর বরাদ্দের দাবীতে সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন। এ সময় উপজেলা পরিষদ চত্বরে ৬নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আলফাজ হোসেনের মানবিক সহায়তায় ক্ষতিগ্রস্থ পরিবারের অসংখ্য নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান