বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলে মামাদকাসক্ত ছেলেকে জেলে পাঠালেন তার বাবা

নড়াইলের কালিয়া উপজেলার মাধবপাশা গ্রামের মোজাম্মেল মোল্যা নামে মাদকাসক্ত ছেলেকে জেলে পাঠালেন তার বাবা। ২৭ মার্চ (রবিবার) সন্ধায় ভ্রাম্যমান আদালতের রায়ে তাকে এ সাজা দেওয়া হয়। মোজাম্মেল ওই গ্রামের মোঃ মিকাইল মোল্যার ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, মোজাম্মেল মোল্যা কালিয়া বাজারে তার পিতার মনোহারি দোকান মেসার্স মিকাইল স্টোরে দীর্ঘদিন যাবত সাহায্য করে আসছিল। ইদানিং মাদকাসক্ত হওয়ায় শুধরাতে ব্যর্থ হয়ে তার বাবা কালিয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে কালিয়া থানা পুলিশ ওবিস্তারিত পড়ুন

নড়াইলের লক্ষীপাশায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

নড়াইলের লোহাগড়া পৌর এলাকার লক্ষীপাশা গ্রামে নাসরিন আক্তার(২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। রবিবার (২৭ মার্চ) দুপুরে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত নাসরিন ওই গ্রামের পুলিশ সদস্য এনামুল কাজীর ছেলে মো.আরাফাত কাজীর স্ত্রী ও মাগুরা জেলার শালিখা থানার তুশখালি গ্রামের বাহারুল মন্ডলের মেয়ে। ঘটনার পর নিহতের স্বামী পলাতক রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে প্রেমের সম্পর্কের জেরে আরাফাত দম্পতির ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহেরবিস্তারিত পড়ুন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের নেতৃত্বে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রবিবার (২৭ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ টাস্কফোর্স গঠনের কথা জানানো হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। ১৭ সদস্যের এ প্যানেল নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। একইসঙ্গে তারা দেশীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে সরকারি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। কমিটির সদস্যরা হলেন-বাণিজ্যমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

স্বাধীনতা দিবসে জিয়াউর রহমানের নামে স্লোগান দিয়ে শিক্ষক বরখাস্ত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে স্লোগান দিয়ে স্কুল থেকে বরখাস্ত হলেন হাসিবুর রহমান নামে এক ধর্মীয় শিক্ষক। সাতক্ষীরার তালা উপজেলার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ওই স্কুলের স্বাধীনতা দিবসের র‌্যালিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে স্লোগান দেওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২৭ মার্চ রবিবার দুপুরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি তাকে সাময়িক বরখাস্ত করেন। এছাড়া তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তিনবিস্তারিত পড়ুন

মণিরামপুরে নামজারির টাকা ফেরত পাননি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা

যশোরের মণিরামপুরে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের জমির নামজারি ও সার্টিফিকেট ফি বাবদ অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। গেলো বছর উপজেলা প্রশাসনের কাছে এ বাবদ পাঁচ লাখের অধিক টাকা আসে। কিন্তু আজও সে টাকা হাতে পাননি আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া ভূমিহীনরা। সম্প্রতি সরেজমিন আশ্রয়ণ পল্লীর বাসিন্দাদের সাথে কথা বলে টাকা ফেরত না পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মাছনা আশ্রয়ণ পল্লীর বাসিন্দা শেফালী বেগম ও আব্দুস সাত্তার বলেন- ঘর দেয়ার সময় খরচের কথা বলে নায়েববিস্তারিত পড়ুন

কলারোয়ার বসন্তপুর যুব সংঘের আয়োজনে মহান স্বাধীনতা দিবসে আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কলারোয়ায় বসন্তপুর যুবসংঘের আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি-২২’ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) দিনব্যাপি জয়নগর ইউনিয়নের বসন্তপুর মাঠে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার প্রথম নারী জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়ার কৃতি সন্তান সার্জেন ডাক্তার মেহের উল্লাহ, জয়নগর ইউনিয়ন আ’লীগ সভাপতি প্রধান শিক্ষক আজিজুর রহমানবিস্তারিত পড়ুন

দেশজুড়ে ১১১৭ কন্যাশিশু গত বছর ধর্ষণের শিকার

শিশু সুরক্ষায় একটি পৃথক অধিদপ্তর গঠনের সুপারিশসহ কন্যাশিশু নির্যাতনকারীদের রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয়-প্রশ্রয় বন্ধের দাবি জানিয়েছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘কন্যাশিশু পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন’ প্রকাশ করে সংবাদ সম্মেলনে এ সুপারিশ করে সংস্থাটি। সংবাদ সম্মেলনে ২০২১ সালে বছরব্যাপী সারা দেশে কন্যাশিশু নির্যাতন নিয়ে জরিপ প্রকাশ করা হয়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে জরিপ করেন তারা। যৌন হয়রানি ও নির্যাতন প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালেবিস্তারিত পড়ুন

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের পরিকল্পনা ইসির

তিন বছর পর বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের পরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী মে অর্থাৎ ঈদের পরপরই শুরু করা হবে এই কার্যক্রম। ইসি কর্মকর্তারা জানান, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালানাগাদ নিয়ে এতো দিন বরাদ্দ ছিল না। এখন সেই সমস্যা দূর হওয়ায় কার্যক্রমটি হাতে নেওয়া হচ্ছে। দেশের নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার করার দায়িত্ব নির্বাচন কমিশনকে আইনে দেওয়া হয়েছে। কিন্তু বছর বছর ধারাবাহিকভাবে কাজটি করতে পারেনি সংস্থাটি।বিস্তারিত পড়ুন

দেশের ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে আরো ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এতে করে তারা যেমন দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে তেমনি দেশও সামনে এগিয়ে যাবে। তিনি বলেন, ‘ইতিহাস জানার মধ্যদিয়ে আমাদের নতুন প্রজন্ম এবং প্রজন্মের পর প্রজন্মের ভেতর একটা চেতনা জাগ্রত হবে, দেশপ্রেমে তারা উদ্বুদ্ধ হবে এবং মানুষের কল্যাণে তারা আরো কাজ করতে অনুপ্রেরণা পাবে। ’ আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কার্যালয়ে স্থাপিত ‘মুজিববিস্তারিত পড়ুন

ভারতে দুই বছর পর নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু

প্রায় দুই বছর পর আজ রবিবার থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটির বেসামরিক বিমান মন্ত্রণালয় ৪০টি দেশের প্রায় ৬০টি বিমান সংস্থাকে ভারতে সেবা শুরু করার বিষয়ে অনুমতি দিয়েছে। ঘোষিত নতুন নিয়মে বলা হয়েছে, বিমানের কেবিন ক্রু সদস্যদের ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) কিট পরতে হবে না। তবে বিমান চলাকালীন যদি কারও সংক্রমণের লক্ষণ দেখা যায়, তবে তখন ব্যবহারের জন্য পর্যাপ্ত পিপিই কিট রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা চলতিবিস্তারিত পড়ুন