শুক্রবার, জুলাই ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে নিজ দেশে ফেরত আসলো ২৩

বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে পাচারের শিকার শিশুসহ ২৩ জন বাংলাদেশী কিশোর-কিশোরী ও মহিলা ভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফিরেছে। মঙ্গলবার (২২ মার্চ) বিকালে কোলকাতায় নিযুক্ত বাংলাদেশ দুতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) এবং হেড অব চ্যাস্নেরী শামীমা ইয়াসমীন স্মৃতি ও ভারতের পেট্রাপোল চেকপোষ্টের ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এসময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলীফ রেজা উপস্থিত ছিলেন। ফেরত আসাদের মধ্যেবিস্তারিত পড়ুন

মণিরামপুরে ৪০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ, লাখ টাকা জরিমানা

যশোরের মণিরামপুরে ভোজ্যতেল মজুদ রাখার অপরাধে আরিফুজ্জামান পানু নামের এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ মার্চ-২০২২) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ন চন্দ্র পাল মণিরামপুরের দূর্গাপুর ঈদগাহ সংলগ্ন মেসার্স মনিরুদ্দিন ট্রেডার্সে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। আদালতের পেশকার জালাল উদ্দিন বলেন- মঙ্গলবার দুপুরে র‌্যাবের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী মনিরুদ্দিন ট্রেডার্সে অভিযান চলে। এসময় ২০০ ব্যারেল যার আনুমানিক ওজন ৪০ হাজার লিটার ভোজ্যতেল সয়াবিন ও পাম ওয়েল মজুদবিস্তারিত পড়ুন

শিক্ষাবিদ এম,এ ফারুকের সুস্থতা কামনায় কলারোয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ

কলারোয়ার কৃতি সন্তান শিক্ষা ভবন-ঢাকা’র প্রাক্তন সহকারী পরিচালক, যশোর বোর্ডের প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যাপক এম,এ ফারুকের (৭৬) সুস্থতা কামনা করেছেন কলারোয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, কিডনী সহ বার্ধক্য জনিত নানান রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি ঢাকাতে তিনি চিকিৎসকের পরামর্শে স্ত্রী, ছেলে, মেয়েদের পরিচর্যা শেষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালের অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে কলারোয়া পৌরসভাধীন নিজ বাড়িতে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। তার (ফারুকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টি-টোয়েন্টি ক্লেমন কাপে সাতক্ষীরার সুন্দরবন ক্রিকেট একাডেমির জয়

কলারোয়ায় টি-টোয়েন্টি ক্লেমন কাপের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় তালার সুভাষিনী ক্রিকেট একাডেমিকে ৯ উইকেটে হারিয়েছে সাতক্ষীরার সুন্দরবন ক্রিকেট একাডেমি। মঙ্গলবার (২২শে মার্চ) দুপুরে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সির্ধান্ত নেয় সুভাষিনী ক্রিকেট একাডেমি। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মিলন ২২ বলে ৩৭ রান, সাইফুল ২৩ বলে ২৬ রান ও ইউসুফ ১৮ বলে ১৩ রান করেন। বোলিংয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টি-টোয়েন্টি ক্লেমন কাপের প্রথম রাউন্ডের শেষ খেলায় সাতক্ষীরার জয়

কলারোয়ায় টি-টোয়েন্টি ক্লেমন কাপের প্রথম রাউন্ডের শেষখেলায় কলারোয়ার তুলসী ডাঙ্গা ক্রিকেট একাডেমীকে ৯ রানে হারিয়েছে সাতক্ষীরা ক্রিকেট একাডেমী। ২১ মার্চ (সোমবার) কলারোয়া জিকে পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত খেলায় সাতক্ষীরা ক্রিকেট একাডেমী টসে জিতে ব্যাটিংয়ের সির্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান করতে সক্ষম হয়। কলারোয়া তুলসীডাঙ্গা ক্রিকেট একাডেমি ১৪৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান করতে সক্ষম হয়। ফলেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

“মানব উন্নয়ন সংস্থার” সার্বিক সহযোগিতায় সুবিধা বঞ্চিত, এতিম, দলিত, হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কলারোয়া পৌরসভার তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহমান, প্রধান শিক্ষক মোছাঃ রেহেনা সুলতানা, সংস্থার কো-অর্ডিনেটর (প্রকল্প) সাজু হালদার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল কাদের, মিরাজ হোসেন, রুস্তম আলী, মশিউর রহমান (বাবলু) স্বেচ্ছা-সেবক আলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টি-টোয়েন্টি ক্লেমন কাপের পঞ্চম ও ষষ্ঠ খেলা অনুষ্ঠিত

কলারোয়ায় টি-টোয়েন্টি ক্লেমন কাপের পঞ্চম ও ষষ্ঠ খেলা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়ায় টি-টোয়েন্টি ক্লেমন কাপের পঞ্চম খেলায় নলতা শরীফ ক্রিকেট একাডেমীকে ১৭ রানে হারিয়েছে কলারোয়ার বাংলা টাইগার। ষষ্ঠম খেলায় কালিগঞ্জ ক্রিকেট একাডেমিকে ১১৮ রানে হারিয়েছে বেনাপোল ক্রিকেট একাডেমি। ২০ মার্চ (রবিবার) কলারোয়া জিকে এমকে পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত ২টি খেলার, প্রথম খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কলারোয়ার বাংলা টাইগার। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৯ রান করতেবিস্তারিত পড়ুন

ত্রাণবোঝাই ট্রাক চালিয়ে পোল্যান্ডের পথে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন ইউক্রেনের জন্য একটি ট্রাকে (লরি) বিভিন্ন সাহায্যসামগ্রী নিয়ে এখন পোল্যান্ডের পথে রয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনের জন্য সংগ্রহ করা বস্ত্রসামগ্রী, শিশুর পরিধেয় তোয়ালে ও চিকিৎসাসামগ্রী পোল্যান্ডে ব্রিটিশ রেডক্রসের কাছে পৌঁছে দিতেই নিজে গাড়ি চালিয়ে রওনা দিয়েছেন ক্যামেরুন। গত দুই বছর ধরে সাবেক ব্রিটিশ এই প্রধানমন্ত্রী ‘চিপি লারডার’ নামে একটি সংগঠনে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন ডেভিড ক্যামেরুন। সহায়তাসামগ্রী নিয়ে ট্রাকের ভেতর টুইটারে একটি ছবি পোস্ট করেবিস্তারিত পড়ুন

শাহাবুদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শাহাবুদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আজ সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন শাহাবুদ্দিনবিস্তারিত পড়ুন

সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ আর নেই

সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শনিবার সকালে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ গত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। ফেব্রুয়ারি মাসে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পেমই গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।বিস্তারিত পড়ুন