শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

“মানব উন্নয়ন সংস্থার” সার্বিক সহযোগিতায় সুবিধা বঞ্চিত, এতিম, দলিত, হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কলারোয়া পৌরসভার তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহমান, প্রধান শিক্ষক মোছাঃ রেহেনা সুলতানা, সংস্থার কো-অর্ডিনেটর (প্রকল্প) সাজু হালদার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল কাদের, মিরাজ হোসেন, রুস্তম আলী, মশিউর রহমান (বাবলু) স্বেচ্ছা-সেবক আল মামুন রানা, আশরাফুল ইসলাম, জাহিদ হাসান প্রমুখ।

সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহমান বলেন – সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেয়ার জন্য সরকারের পাশাপাশি আমাদের মতো বেসরকারি সংস্থার এগিয়ে আসতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করছি। যাতে তারা শিক্ষা থেকে ঝরে না পাড়ে। আর আমাদের এ সহায়তা অব্যাহত থাকবে। এজন্য সমাজের বিত্তবানদের সংস্থার পাশে থেকে অসহায়দের সহায়তার জন্য উদিত আহ্বান জানাচ্ছি।

প্রধান শিক্ষক মোছাঃ রেহেনা সুলতানা বলেন – মহামারী করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। সরকারি উপবৃত্তি সহ অন্যান্য সুবিধার সাথে বেসরকারি সংস্থার শিক্ষা উপকরণ প্রদানের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে নতুন করে উদ্দীপনের সঞ্চার করবে। এজন্য আমি সহ আমার সমস্ত শিক্ষক মন্ডলী সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

এছাড়া উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ উক্ত কাজের প্রশংসা করে একাজ অব্যাহত রাখার জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক

সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোঃ শহিদুল ইসলাম মোড়ল (৪০)বিস্তারিত পড়ুন

  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক