শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নোয়াখালীতে ৪টি চোরাই মূর্তিসহ গ্রেফতার ২

নোয়াখালী শহরের মাইজদী বাজারে শ্রীশ্রী রামচন্দ্র দেবের (রাম ঠাকুর) মন্দিরের রাধাগোবিন্দের চুরি হওয়া দুটি মূর্তিসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, নোয়াখালী সদর উপজেলার পূর্ব মাইজদী গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে আবদুল মান্নান (২৪) একই উপজেলার মাষ্টার পাড়ার মৃত চাঁন মিয়ার মেয়ে বিবি ময়না (২০)। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি জেলার একাধিকস্থানে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। সুধারামবিস্তারিত পড়ুন

যুদ্ধ বিরতির আবেদন জানিয়ে রাশিয়ার উদ্দেশ্যে যা বললেন জেলেনস্কি

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে দেশটির রাজধানী কিয়েভের প্রান্তে পৌঁছে গেছে রুশ বাহিনী। বৃহস্পতিবার দিনভর ইউক্রেনজুড়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল হতেই আবারও বিস্ফোরণে প্রকম্পিত হয়ে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভে। পরপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে শহরেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ’মাষ্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত

কলারোয়ায় ’মাষ্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়ায় দ্বৈত ’মাষ্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টের লীগ পর্যায়ের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় রইচ উদ্দীন ও দীপক শেঠ জুটি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গার্লস পাইলট হাইস্কুল মাঠে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় পুলিশ কর্মকর্তা (এসআই) রইচ উদ্দীন ও শিক্ষক-সাংবাদিক দীপক শেঠ জুটি মাস্টার ইব্রাহীম হোসেন ও মাস্টার আসাদুজ্জামান আসাদ জুটিকে ২-০ সেটে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। একই মাঠে গতদিনবিস্তারিত পড়ুন

আফিফ-মিরাজের ব্যাটে টাইগারদের রোমাঞ্চকর জয়

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এক রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে টাইগাররা। আজ বুধবার সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১৬ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় আফগানরা। ‘সাগরিকা’খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ৪৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে সফরকারী দল জড়ো করে ২১৫ রান। জবাবে ৪৫ রানে মধ্যে ৬ উইকেট হারালেও আফিফ হোসেন ও মেহেদি মিরাজের ব্যাটে ভর করে ৪ উইকেটেরবিস্তারিত পড়ুন

ডিআইজি মিজান-বাছিরের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় পড়া চলছে

পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের সম্পদের তথ্য গোপন ও ঘুষ লেনদেনের অভিযোগে দুদকের করা মামলার রায় আজ বুধবার ঘোষণা করা হবে। এখন রায় পড়া চলছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত রায় ঘোষণা করবেন। এর আগে গত ১০ ফেব্রুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এই দিন ধার্য করেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ২৪ জুনবিস্তারিত পড়ুন

‘নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়ায় সিইসি নুরুল হুদার বিচার হবে’

জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া ও দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার অবশ্যই বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, সরকার সংবিধানকে কেটে ছিঁড়ে ছিন্ন ভিন্ন করেছে। আমলাতন্ত্র প্রশাসন ব্যবস্থা ধ্বংস করেছে। বিচার বিভাগকে সম্পূর্ণভাবে দলীয়করণ করেছে।বিস্তারিত পড়ুন

সোনার খনিতে বিস্ফোরণ, বুরকিনা ফাসোতে নিহত ৫৯

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি স্বর্ণখনিতে শক্তিশালী বিস্ফোরণে ৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। খবর ভয়েস অব আমেরিকা। বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য দিতে পারেনি স্থানীয় প্রশাসন। তবে একটা সূত্র বলছে, স্বর্ণখনিতে ব্যবহার করা রাসায়নিক পদার্থ থেকেই এই বিস্ফোরণের সূত্রপাত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খনি এলাকার আশপাশে বেশকিছু মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয় সময় সোমবার দুপুর দুইটার দিকে প্রথম বিস্ফোরণ ঘটে।

শিক্ষাপ্রতিষ্ঠান আর বন্ধ করতে চাই না : শিক্ষামন্ত্রী

করোনা সংক্রমণের কারণে আর যেন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে না হয় সেজন্য অভিভাবক-শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। টানা এক মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন আজ মঙ্গলবার নতুন শিক্ষাক্রমের পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, করোনা সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান যেন আর বন্ধ করতে না হয় সেজন্য শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে। করোনার কারণে আমরা আবারওবিস্তারিত পড়ুন

ঘনিষ্ঠতা বাড়ছে পাকিস্তান-সৌদির!

নানা ঘটনার পর আবার ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে পাকিস্তান-সৌদি আরবের মধ্যে। তারই ধারাবাহিকতায় আগামী মার্চে পাকিস্তান সফরে আসতে পারেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সফরের তারিখ চূড়ান্ত করতে আলোচনা চলছে দু’দেশের মধ্যে। এ বিষয়ে জানেন এমন সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন। ওই খবরে বলা হয়েছে, আগামী ২৩ মার্চ পাকিস্তানে জাতীয় দিবস। এই দিবসের প্যারেডে গেস্ট অব অনার হিসেবে ক্রাউন প্রিন্সের উপস্থিতি খুব বেশি প্রত্যাশা করছেবিস্তারিত পড়ুন

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে টঙ্গিবাড়ি-বালিগাঁও সড়কের তৌলকাই নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিউলি বেগম (৪৬) তার মেয়ে পুতুলি আক্তার (২০)। এছাড়াও পুতুলি আক্তারের কন্যা শিশু আনিসা আক্তার (২) কে আহত অবস্থায় টঙ্গিবাড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছে। স্থানীয়রা জানায়, সকাল দশটার দিকে টঙ্গিবাড়ী উপজেলার তৌলকাই ব্রিজের সামনে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়। এঘটনায় সিএনজি চালকের শরীরেরবিস্তারিত পড়ুন