Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দেশে ফিরলেন ওবায়দুল কাদের

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে আজ সকালে ঢাকায় ফিরেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ভিসতারা এয়ারলাইন্সের ইউকে ১৮১ ফ্লাইটযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ওবায়দুল কাদের গত ২১ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষারবিস্তারিত পড়ুন
বরিশালে ট্রলারডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার

বরিশালে ট্রলারডুবির ঘটনায় চার দিন পর আরও একজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার সকাল সোয়া ৯টায় আড়িয়াল খাঁ নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এসএম তাহসিন রহমান জানান, উদ্ধার করা মরদেহটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রুদ্রপুরের মৃত কছিমুদ্দিম শেখের ছেলে রফিকুল ইসলামের। বরিশাল নৌ-সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, আজ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট চারজনের মরদেহ উদ্ধার করাবিস্তারিত পড়ুন
কৃষ্ণ সাগর থেকে মুহুর্মুহু মিসাইল হামলা চালাচ্ছে রুশ বাহিনী: ইউক্রেন

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে রাজধানী শহর কিয়েভে পৌঁছে গেছে রুশ বাহিনী। সেখানে তুমুল লড়াই হচ্ছে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে। এদিকে, হামলার তৃতীয় দিন শনিবার কৃষ্ণ সাগর থেকে রুশ বাহিনী মুহুর্মুহু মিসাইল হামলা চালাচ্ছে জানিয়েছে ইউক্রেন। প্রতিবেদনে বলা হয়েছে, কৃষ্ণ সাগর থেকে বিভিন্নবিস্তারিত পড়ুন
রোহিঙ্গারা পালাচ্ছেন ক্যাম্প থেকে

উখিয়ায় রোহিঙ্গাদের অবাধ বিচরণ কিছুতেই থামছে না। চট্টগ্রাম-টেকনাফ সড়কে নির্বিঘ্নে চলাচল করছেন বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকরা। তারা মানছেন না ক্যাম্পের নিয়মকানুন। বৃহস্পতিবার কক্সবাজার থেকে গাড়িতে করে উখিয়ায় রোহিঙ্গাদের ১৫ নম্বর ক্যাম্পে যেতে পড়ে কুতুপালং বাজার। হাতের ডানেই দেখা মেলে ১, ১১, ১৪ ও ১৬ নম্বর ক্যাম্প। তখন সকাল ১০টা। ১১ নম্বর ক্যাম্পের খোলা গেট দিয়ে দল বেঁধে বেরিয়ে আসছেন ১০-১৫ রোহিঙ্গা যুবক। চট্টগ্রাম-টেকনাফ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইউএনএইচসিআরের একটি ট্রাক থেকে একেবিস্তারিত পড়ুন
একদিনে এক কোটি টিকাদান কর্মসূচি চলছে

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে একদিনে এক কোটি টিকাদান কর্মসূচি আজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। এ কর্মসূচির মূল লক্ষ্য শ্রমজীবী মানুষ। কারণ তাদের অনেকেই এখনো টিকা নেননি। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যসেবা সচিব বলেছেন, ‘প্রথম ডোজের জন্য যে টার্গেট করা হয়েছে তার চেয়ে বেশি হবে আজ, টিকাদান কার্যক্রম সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। ’ একদিনে এক কোটি টিকাদান কর্মসূচি সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জাহিদবিস্তারিত পড়ুন
সন্ধ্যা পর্যন্ত চলবে গণটিকাদান কর্মসূচি, পরবর্তী সিদ্ধান্ত পরিস্থিতি বুঝে : স্বাস্থ্য সচিব

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে একদিনে এক কোটি টিকাদান কর্মসূচি আজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যসেবা সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, ‘প্রথম ডোজের জন্য যে টার্গেট করা হয়েছে তার চেয়ে বেশি হবে আজ, টিকাদান কার্যক্রম সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। ’ একদিনে এক কোটি টিকাদান কর্মসূচি সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ২৬ তারিখের পরও টিকা কার্যক্রম চলবে। তখন দ্বিতীয়বিস্তারিত পড়ুন
কলারোযার সোনাবাড়িয়ায় গণগ্রন্থাগারের উদ্বোধন

কলারোযার সোনাবাড়িয়ায় স্বপ্নচুড়া সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে মহান শহীদ ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসের আলোচনায় ’আমার পাঠাগারে ’গণগ্রন্থাগারের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে উত্তর সোনাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। সোনাবাড়িয়ার কৃতি সন্তান স্বপ্নচুড়া সংস্থার কর্মকর্তা ও জনতা ব্যাংকের অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানার অফিসারবিস্তারিত পড়ুন
আড়াইহাজারে কাভার্ডভ্যানচাপায় ২ শিশুর মৃত্যু, আহত ২

আড়াইহাজারে কাভার্ডভ্যানচাপায় একই পরিবারের ২ শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। শুক্রবার সকাল ৯টায় উপজেলার ঢাকা-আড়াইহাজার সড়কের লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ব্রাক্ষ্মন্দী ইউনিয়নের মনোহরদী গ্রামের সুমন বর্ধন মোটরসাইকেলে তার বাবা কার্তিক বর্ধন, মেয়ে বৃষ্টি বর্ধণ ও ভাই সুজনের মেয়ে ইরছা রানী বর্ধনকে নিয়ে সোনারগাঁওয়ের বারোদি আশ্রমে যাচ্ছিল। লেঙ্গুরদী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেইবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে ৪টি চোরাই মূর্তিসহ গ্রেফতার ২

নোয়াখালী শহরের মাইজদী বাজারে শ্রীশ্রী রামচন্দ্র দেবের (রাম ঠাকুর) মন্দিরের রাধাগোবিন্দের চুরি হওয়া দুটি মূর্তিসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, নোয়াখালী সদর উপজেলার পূর্ব মাইজদী গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে আবদুল মান্নান (২৪) একই উপজেলার মাষ্টার পাড়ার মৃত চাঁন মিয়ার মেয়ে বিবি ময়না (২০)। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি জেলার একাধিকস্থানে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। সুধারামবিস্তারিত পড়ুন
যুদ্ধ বিরতির আবেদন জানিয়ে রাশিয়ার উদ্দেশ্যে যা বললেন জেলেনস্কি

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে দেশটির রাজধানী কিয়েভের প্রান্তে পৌঁছে গেছে রুশ বাহিনী। বৃহস্পতিবার দিনভর ইউক্রেনজুড়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল হতেই আবারও বিস্ফোরণে প্রকম্পিত হয়ে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভে। পরপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে শহরেরবিস্তারিত পড়ুন

