বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আড়াইহাজারে কাভার্ডভ্যানচাপায় ২ শিশুর মৃত্যু, আহত ২

আড়াইহাজারে কাভার্ডভ্যানচাপায় একই পরিবারের ২ শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

শুক্রবার সকাল ৯টায় উপজেলার ঢাকা-আড়াইহাজার সড়কের লেঙ্গুরদী উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ব্রাক্ষ্মন্দী ইউনিয়নের মনোহরদী গ্রামের সুমন বর্ধন মোটরসাইকেলে তার বাবা কার্তিক বর্ধন, মেয়ে বৃষ্টি বর্ধণ ও ভাই সুজনের মেয়ে ইরছা রানী বর্ধনকে নিয়ে সোনারগাঁওয়ের বারোদি আশ্রমে যাচ্ছিল।

লেঙ্গুরদী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ইরছা রানী (৭) মারা যায়। এ সময় স্থানীয়রা সুমন, কার্তিক ও বৃষ্টিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার বৃষ্টিকে (৫) মৃত ঘোষণা করেন। আহত সুমন ও তার বাবারক আশঙ্কাজনক ভাবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘শিশু ২টির লাশ পরিবার নিয়ে গেছে।

পুলিশ গাড়িটি আটক করলেও চালক পালিয়ে যায়। ’

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর