শুক্রবার, জুলাই ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রাজধানীর খিলগাঁওয়ে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও মেরাদিয়া এলাকায় একটি বাসা থেকে মিতু আক্তার (১৭) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিতু নোয়াখালী চাটখিল উপজেলার পুরুষোত্তমপুর গ্রামের মনির হোসেন ও হোসনে আরা বেগম দম্পতির মেয়ে। তিনি তার স্বামী সিএনজি অটোরিকশা চালক সজিবের সঙ্গে থাকতেন তিনি। আজ রবিবার এই তথ্য নিশ্চিত করেন পুলিশ। এর আগে, শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে খিলগাঁও মেরাদিয়া জামতলা কবরস্থান রোডের একটি বাড়ির তৃতীয় তলা থেকে মিতুর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবেবিস্তারিত পড়ুন

করোনা যত দ্রুত কমবে ভিসা প্রক্রিয়া তত সহজ হবে

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ‘করোনা মহামারির প্রকোপ যত কমে আসবে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া ততই সহজ করা হবে। ’ গতকাল শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এদিন তিনি রোটারি ক্লাব অব কুষ্টিয়াকে ভারত সরকারের দেওয়া একটি লাইফসাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন। এক প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, ‘কুষ্টিয়াতেও একটি ভারতীয় ভিসাকেন্দ্র করার পরিকল্পনা আছে। দ্রুতই এ ব্যাপারে উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুলিশি অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার চার ব্যক্তি

কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, থানার এসআই শাহজাহান, এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে এএসআই আলাউদ্দিন, এএসআই এস এম রবিউল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় শনিবার (২৬ ফেব্রæয়ারী) পৃথক সময়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে চন্দনপুর পশ্চিমপাড়া গ্রামের হারান হোসেনের পুত্র ইসমাইল হোসেন (২০), সোনাবাড়িয়া উত্তর গাইনপাড়া গ্রামের মৃত: জহর আলী সরদারের পুত্র মোসলেম আলী সরদার (৫৫) ওবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে জিনের বাদশা চক্রের ৪ সদস্য গ্রেফতার

ঝিনাইদহ শহরের খাজুরা গ্রামের রেনুকা খাতুন নামের এক নারীর সাথে মোবাইল ফোনে প্রতারণার মধ্যমে নগদ টাকা ও স্বর্ণালাংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে জিনের বাদশা চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। সে সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার। গ্রেতারকৃতরা হলেন- গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মিন্টু পদ্দারের ছেলেবিস্তারিত পড়ুন

শিশুসহ ১৯৭ ইউক্রেনীয় নিহত : দেশটির স্বাস্থ্যমন্ত্রী

রাশিয়ার হামলায় তিন শিশুসহ মোট ১৯৭ ইউক্রেনীয় নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো। তিনি জানান, হামলায় ১,১১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩৩ জন শিশু রয়েছে। রয়টার্স বলেছে যে, স্বাস্থ্যমন্ত্রী কেবল বেসামরিক হতাহতের কথা উল্লেখ করছেন কি না, তা স্পষ্ট নয়। উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি এবং কিয়েভে শনিবার সকালে ফের যুদ্ধ শুরু হয়। রয়টার্সের মতে, সুমিতে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে নিযুক্ত রয়েছে আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনী। ইউক্রেনের রাজধানীতে বিকট শব্দে বিস্ফোরণেরবিস্তারিত পড়ুন

ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে ঘরের ভেতর থেকে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সফিপুর দক্ষিণপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের বাসা থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। তারা হলেন, রাজশাহীর বাগমারা থানার নিচুকাতিলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আকাশ হোসেন (২১) ও তার স্ত্রী সালমা আক্তার (১৮)। আকাশ ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন। সালমা দিনাজপুরের পার্বতীপুরের কাশিপুর এলাকার মো. রনির মেয়ে। তিনি স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। পুলিশ, নিহতদের পরিবারবিস্তারিত পড়ুন

ইউক্রেন-রাশিয়াকে সংযত হওয়ার আহ্বান তালেবানের

ইউক্রেন ও রাশিয়াকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। সেইসঙ্গে বেসামরিক হতাহতের ঘটনা রোধ করার আহ্বান জানানো হয়েছে। ওই যুদ্ধের দ্বিতীয় দিন শুক্রবার তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখির টুইটারে শেয়ার করা এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউক্রেনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আফগানিস্তানের ইসলামিক এমিরেট এবং বেসামরিক হতাহতের প্রকৃত সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। ’ ‘ইসলামি আমিরাত উভয়পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে। সহিংসতাকে তীব্র করতেবিস্তারিত পড়ুন

গণটিকার মেয়াদ আরও দুদিন বাড়ছে: স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ শনিবার বলেছেন, ‘গণটিকার মেয়াদ আরও দুদিন বাড়ছে। আগামী ২৮ তারিখ পর্যন্ত ক্যাম্পেইনের আওতায় টিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। টিকা নিতে আসা মানুষের ভিড়ের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ‘ তিনি আরও বলেছেন, ‌‘যেসব টিকা কেন্দ্রে ভিড় বেশি থাকবে সেসব কেন্দ্রে দু’দিন টিকা দেয়া হবে। কোন কোন কেন্দ্রে দু’দিন টিকা দেয়া হবে সে বিষয়ে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। আজ শনিবার সকাল ৮টা থেকে ‘একদিনেবিস্তারিত পড়ুন

অস্ত্রের মুখে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ; গ্রেফতার প্রধান হোতা

বাগেরহাটে কচুয়া উপজেলায় ৮ম শ্রেণির এক ছাত্রীকে (১৪) অস্ত্রের মুখে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর পাশ্ববর্তী শাকারীকাঠি গ্রাম থেকে তাকে কচুয়া থানা পুলিশ গ্রেফতার করে। এদিকে, দলবদ্ধ ধর্ষণে গুরুতর অসুস্থ ওই ছাত্রীকে শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার বাঁধাল ইউনিয়নের কলমিবুনিয়া গ্রামে এই দলবদ্ধ এই ধর্ষণের ঘটনা ঘটে। বাঁধাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিব ফয়সাল অহিদ ও ভিকটিমের বাবা জানান, বাবা-মা বাড়িতেবিস্তারিত পড়ুন

খুলনায় কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২৬ ঘর পুড়ে ছাই

খুলনার রূপসা পাইকারী কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বেলা ১১টার দিকে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে। প্রায় পৌনে একঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, কাঁচাবাজারে ককশিটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রূপসা পাইকারী কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক রমজান আলী হাওলাদার জানান, কাঁচা বাজারের ২১টি ঘর ও পাশের সুলতান শিকদারের বাড়ির ৫টি ঘর আগুনে ভষ্মিভূত হয়েছে। ফায়ার সার্ভিস টুটপাড়াবিস্তারিত পড়ুন