বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে ঘরের ভেতর থেকে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সফিপুর দক্ষিণপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের বাসা থেকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

তারা হলেন, রাজশাহীর বাগমারা থানার নিচুকাতিলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আকাশ হোসেন (২১) ও তার স্ত্রী সালমা আক্তার (১৮)। আকাশ ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।

সালমা দিনাজপুরের পার্বতীপুরের কাশিপুর এলাকার মো. রনির মেয়ে। তিনি স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।

পুলিশ, নিহতদের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের পর গত ২ মাস আগে আকাশ ও সালমার বিয়ে হয়। তারা সফিপুর দক্ষিণপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের বাসার একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে বসবাস শুরু করেন।

শুক্রবার রাতে খাবার শেষে স্বামী-স্ত্রী নিজ কক্ষে ঘুমাতে যান। শনিবার অনেক বেলা হলেও ঘরের দরজা না খোলায় প্রতিবেশীরা গিয়ে স্বামী-স্ত্রীর লাশ ঝুলতে দেখেন। তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা