বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীর খিলগাঁওয়ে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও মেরাদিয়া এলাকায় একটি বাসা থেকে মিতু আক্তার (১৭) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিতু নোয়াখালী চাটখিল উপজেলার পুরুষোত্তমপুর গ্রামের মনির হোসেন ও হোসনে আরা বেগম দম্পতির মেয়ে। তিনি তার স্বামী সিএনজি অটোরিকশা চালক সজিবের সঙ্গে থাকতেন তিনি।

আজ রবিবার এই তথ্য নিশ্চিত করেন পুলিশ।

এর আগে, শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে খিলগাঁও মেরাদিয়া জামতলা কবরস্থান রোডের একটি বাড়ির তৃতীয় তলা থেকে মিতুর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মিতু। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাম্মৎ সোনিয়া পারভীন জানান, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে শনিবার রাতে মেরাদিয়ার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বাসায় লোহার এঙেলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ছিল এবং দরজাটি খোলা ছিল।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও ঝগড়ার কারণে রাতে রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় মিতু।

অনেকক্ষণ সময় পেরিয়ে গেলেও দরজা না খোলায় ড্রিল মেশিন দিয়ে দরজার ছিটকিনি কেটে তার রুমের ভেতর ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বামী। পরে থানায় খবর দেয়।

তবে ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তার স্বামী সজিবকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার