শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

১৯ জুন এসএসসি ও ২২ আগস্ট এইচএসসির সম্ভাব্য তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি

এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ জুন ও এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ২২ আগস্ট বলে জানিয়েছে শিক্ষাবোর্ডগুলো। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ ১৩ এপ্রিল। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ মে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ ৮ জুন। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৪ জুলাই।

দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা প্রশংসনীয়: এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, দেশের উন্নয়নে প্রবাসীদের ভূমিকা প্রশংসনীয়। দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের বিরাট ভূমিকা রয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারী) রাতে সৌদি আরবের একটি অভিজাত হোটেলের অডিটেরিয়ামে সৌদি আরব প্রবাসী শরীয়তপুর কল্যাণ সমিতি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি হাবিবুর রহমান ব্যাপারীর সভাপতি সভায় বিশেষ অতিথি ছিলেন, সৌদি আবরের জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল নাজমুলবিস্তারিত পড়ুন

বিশ্বজুড়ে যুদ্ধের নেতিবাচক প্রভাব

যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বজুড়ে। এরই মধ্যে জ্বালানি তেলের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। প্রভাব পড়েছে আন্তর্জাতিক মুদ্রাবাজারে। অনিশ্চয়তার কারণে বিভিন্ন দেশের শেয়ারবাজারে পতন ঘটছে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধটি শেষ পর্যন্ত অর্থনৈতিক যুদ্ধে মোড় নিতে যাচ্ছে। ইউক্রেনের ওপর হামলার জের ধরে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, জাপানসহ বেশ কয়েকটি দেশ রাশিয়ার ওপর বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ ছাড়া আর্থিক লেনদেনেরবিস্তারিত পড়ুন

লক্ষ্মীপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

লক্ষ্মীপুরে বসতঘরের সিধেল কেটে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে সংঘবদ্ধভাবে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই গৃহবধূকে সকালে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় ওই গৃহবধূর স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তার পরিবার। রবিবার ভোর রাতে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চরমটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ৫ জনকে ধরতে পুলিশ মাঠে অভিযানে নেমেছে বলে জানান পুলিশ সুপার। ভুক্তভোগী, স্বজন ওবিস্তারিত পড়ুন

২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখলো অস্ট্রেলিয়া

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখলো অস্ট্রেলিয়া। আজ রবিবারস্থানীয় সময় ভোরে তারা ইসলামাবাদে পৌঁছায়। এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগে ১৯৯৮ সালে সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। আগামী ৪ মার্চ প্রথম টেস্ট দিয়ে মাঠে গড়াবে সিরিজ। ৪-৮ মার্চ অনুষ্ঠেয় ম্যাচটির ভেন্যু রাওয়ালপিন্ডি। এরপর ১২-১৬ মার্চ দ্বিতীয় টেস্টের ভেন্যু করাচি এবং ২১-২৫ মার্চ তৃতীয় টেস্টের ভেন্যু লাহোর। টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড আজবিস্তারিত পড়ুন

কুষ্টিয়ায় কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু, ভুট্টাক্ষেত থেকে লাশ উদ্ধার

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মাঠ থেকে পুলিশ শুভ ইসলাম নামে এক কলেজছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে। এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার বেলা ১২টার দিকে ভুট্টা খেতে মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। জানা যায়, শুভ হোসেন বাবার উপর রাগ করে দুই দিন আগ্মগোপনে ছিলো। শুভ’র বাবা আমিরুল ইসলাম বলেন, বাশঁগ্রাম কলেজে ভর্তির কাগজপত্র জমা দিয়েছে শুভ। বৃহস্পতিবার ভর্তির জন্য তার কাছ থেকে ৫ হাজারবিস্তারিত পড়ুন

আগামী নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে, এটা তারা জানে : কৃষিমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘বিএনপি নির্বাচন কমিশন চায় না, নির্বাচনও চায় না। তারা জানে- তাদের পায়ের নিচে মাটি নেই, আগামী নির্বাচনে তাদের (বিএনপি) একদম ভরাডুবি হবে। ’ আজ রবিবার সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। কৃষিমন্ত্রী বলেন, ‘তাদের নেত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। তার জেলে থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতা বিবেচনায় এবং সরকারের বদান্যতা ও উদারতায়বিস্তারিত পড়ুন

একদিনে এক কোটি ২০ লাখ মানুষকে টিকা: স্বাস্থ্যমন্ত্রী

একদিনে এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, এর মধ্য দিয়ে লক্ষ্যমাত্রার বেশি মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হলো। রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চার হাজার চিকিৎসকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ তথ্য জানন। মন্ত্রী বলেন, গতকাল সব মিলেয়ে আমরা এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দিতে পেরেছি। এরমধ্যে এক কোটি ১১ লাখ লোককে প্রথম ডোজ দেওয়া হয়েছে।বিস্তারিত পড়ুন

শিগগির ভারতের সকল ইমিগ্রেশন খুলে দেয়া হবে: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ‌‘মহামারী করোনাভাইরাস সংক্রমণের হার যেহেতু কমেছে, তাই পাসপোর্টধারী যাত্রীদের জন্য শিগগির ভারতের সকল ইমিগ্রেশন খুলে দেয়া হবে। ’ সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকায় পণ্যভর্তি ট্রাক প্রবেশ ও ফেরত যাবার ক্ষেত্রে সড়ক দুই লেনে উন্নীতকরণে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। আজ রবিবার বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি ও রপ্তানিকারক গ্রুপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সোনামসজিদ আমদানিবিস্তারিত পড়ুন

সময় বাড়ল একুশে বইমেলার, শেষ হবে ১৭ মার্চ

অমর একুশে বইমেলার সময়সীমা ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। আজ রবিবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ওইদিন পর্যন্ত মেলার সময় বাড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। কে এম খালিদ বলেন, করোনার কারণে এবার মেলা নিয়ে আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম। একসময় সিদ্ধান্ত হয়েছিল মেলা স্থগিত করা হবে। পরে প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন