Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
প্রেমিকের গায়ে হলুদের দিনে কিশোরীর গলায় ফাঁস

বান্দরবানে প্রেমিকের গায়ে হলুদের দিনে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে উম্মে সালমা (১৪) নামে এক কিশোরী। মৃত কিশোরী ফাইতং ইউনিয়নের ধুইল্যা পাড়া এলাকার হাফেজ আহমদের মেয়ে। সে স্থানীয় ফাইতং মাস্টার আব্দুল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ধুইল্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ওই কিশোরীর বাবা হাফেজ আহমদ জানান, আমার স্ত্রী বাড়িতে ছিল না। আমি সন্ধ্যার পর বাজারে গিয়েছিলাম। বাড়িতে কেউ না থাকার সুযোগে মেয়েবিস্তারিত পড়ুন
ফার্মেসিতে নারীকে ৬ টুকরো : সেই জিতেশ গ্রেফতার ঢাকায়

সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ফার্মেসির ভিতর থেকে শাহনাজ পারভিন জোস্না (৩৫) নামে এক গৃহবধূর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পলাতক ফার্মেসি মালিক জিতেশ গোপকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় রাজধানী ঢাকা থেকে সিআইডি পুলিশ তাকে গ্রেফতার করা হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিআইডি পুলিশের পক্ষ থেকে বেলা ১টায় তাকে জানানো হয়েছে, জিতেশ গোপকে তারা গ্রেফতার করেছেন। এর আগে, বৃহ্স্পতিবার জগন্নাথপুর পৌরবিস্তারিত পড়ুন
বিজিবির নতুন ডিজি মেজর জেনারেল সাকিল

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর মেজর জেনারেল সাকিল আহমেদ। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবুল আজাদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। আগামী ২ মার্চ বিজিবির ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলাম চাকরি থেকে অবসরকালীন ছুটিতে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হবেন মেজর জেনারেল সাকিল আহমেদ। প্রজ্ঞাপনে বলা হয়, বিজিবির বর্তমান মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলামকে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাবর্তন করা হলো। তার জায়গায় মেজর জেনারেল সাকিলবিস্তারিত পড়ুন
কোস্ট গার্ড এর অভিযানে হরিণের মাংস জব্দ

১৭ ফেব্রুয়ারি বেলা ১২ টার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রার একটি টহল দল কয়রার খাসিটানা খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২ টি হরিণের মাথা, ২ টি চামড়া, ২ টি ভূড়ি, ৮ টি পা ও ২ কেজি হরিণের মাংস পরিত্যাক্ত অবস্থায় জব্দ করা হয়। উক্ত অভিযানে হরিণ শিকারীরা কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আন্দারমানিকবিস্তারিত পড়ুন
পাইকগাছার মাঠখালী খাল থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাইকগাছায় কপিলমুনি ইউনিয়নের কাজিমুছা গ্রামের মাঠখালী খাল থেকে করিমন্নেছার (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বারুইডাঙ্গা গ্রামের মৃত জরিপ গাজীর স্ত্রী। বৃহষ্পতিবার সকালে এলাকাবাসী লাশটি ভাসতে দেখে থানা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি শনাক্ত করে লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। স্থানীয়রা ও করিমন্নেছা ছেলে হাশেম আলী জানিয়েছেন, আমার মা ছয় বছর ধরে মানষিক রোগী ছিলেন। গত ১১ দিন যাবৎ তাকে পাওয়া যাচ্ছিলো না। পাইকগাছা থানার অফিসার ইনচার্জবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে শুরু উচ্ছেদ অভিযান

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় শুরু হয়েছে সড়ক বিভাগের অবৈধ দখল উচ্ছেদ অভিযান। সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগ এ অভিযান শুরু করে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার আঠার মাইল, কুমিরা ও পাটকেলঘাটায় ওভার ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক জনপদের নির্বাহী ম্যাজিট্রেট অনিন্দিতা রায়। এসময় আরো উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দীন আহম্মেদ, উপ-প্রকৌশলী জিয়া উদ্দীন, সহকারী উপ প্রকৌশলী তরিকুল ইসলাম, সার্ভেয়ারবিস্তারিত পড়ুন
প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় কিশোরী, দেখা হলো না দুজনের

প্রেমের টানে রাতের অন্ধকারে সীমানা পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে পুলিশের হাতে আটক হয়েছে ভারতের এক কিশোরী। ফলে প্রেমিকের সঙ্গে দেখা হলো না তার। তার নাম খুসনামা (১৭)। ওই কিশোরী ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার হারিয়ানী গ্রামের ইসরাইল হোসেনের মেয়ে। তার প্রেমিকের নাম আব্দুল লথিব রাকিব (২১)। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রতন দিঘী গ্রামের ইসরাইলের ছেলে। দুই দেশের সীমান্ত আইনি জটিলতার কারণে দেখা হলো না তাদের। জানা যায়, গত বুধবারবিস্তারিত পড়ুন
গুজব বন্ধে ডিজিটাল আইনের প্রয়োজন আছে: শ ম রেজাউল করিম

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বন্ধ করতে ডিজিটাল নিরাপত্তার আইনের প্রয়োজনীয়তা রয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বৃহস্পতিবার দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইন- ২০১৮: চড়া মূল্য দিচ্ছে কারা? শীর্ষক ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী। মন্ত্রী আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় অনেক সময় মিথ্যা, গুজব ও অপপ্রচার চালানো হয়। কারা এসব গুজব ছড়ায় তার তথ্যও কিছু ক্ষেত্রে পাওয়া যায় না। তাই এসব রোধে ডিজিটাল আইনের দরকার রয়েছে। শবিস্তারিত পড়ুন
রাজধানীতে তরুণীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, মূল অভিযুক্ত আটক

রাজধানীর চকবাজার এলাকায় এক তরুণীকে তুলে নিয়ে চারদিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. মনির হোসেন শুভ (২২) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই ঘটনার সঙ্গে জড়িত শুভর সহযোগী আল আমিন নামে আরেক যুবককে খুঁজছে র্যাব। আজ বৃহস্পতিবার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এসময় তিনি বলেন, ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকেবিস্তারিত পড়ুন
ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

নওগাঁর রাণীনগর ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ দুপুরে রেল স্টেশনের অদূরে উত্তর দিকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- বগুড়ার আদমদীঘি উপজেলার প্রান্নাথপুর গ্রামের নাঈম হোসেনের স্ত্রী ময়নুম বিবি (২২) ও তার মেয়ে ৫ বছর বয়সি শিশু নুরজাহান। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর স্টেশন মাস্টার আতাউল হক খান জানান, পারিবারিক কলহের জের ধরে মা ময়নুম বেগম তার মেয়ে নুরজাহানকে নিয়ে বেলা ১১টা ৫০ মিনিটে ঢাকাগামী কুড়িগ্রামবিস্তারিত পড়ুন

