Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন

সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ছেলে বাপ্পা যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর আজ বৃহস্পতিবার তার শেষকৃত্য সম্পন্ন হয়। বাপ্পি লাহিড়ীর শেষ যাত্রার ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। এতে দেখা গেছে বাবার মুখাগ্নি করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন বাপ্পা। কালো চশমা ভীষণ পছন্দ ছিল বাপ্পী লাহিড়ীর। শেষযাত্রায়ও তার চোখে ছিল সেই সানগ্লাস। বাপ্পি লাহিড়ীর মেয়ে রীমার স্বামী গোবিন্দ বানশাল জানান, ‘গত মঙ্গলবার রাত সাড়ে ৮-৯টার মধ্যে সবার সঙ্গে খাওয়াদাওয়া করেন বাপ্পী লাহিড়ী।বিস্তারিত পড়ুন
জুন থেকে আগস্টের মধ্যে শেষ করা হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, ‘চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা জুন থেকে আগস্টের মধ্যে শেষ করা হবে। তাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়া হবে। তবে পরীক্ষায় কোনো বিষয় বাদ দেওয়া হবে কিনা সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পরীক্ষার আগে সেটি জানিয়ে দেওয়া হবে। আজ বৃহস্পতিবার সকালে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে ব্রিফিং করতে গিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। ব্রিফিংয়ে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু করাবিস্তারিত পড়ুন
সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েই চলছে বাজারের আগুনে পুড়ছে সাধারণ মানুষ : বাংলাদেশ ন্যাপ

সারা দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েই চলছে, বাজারের আগুনে পুড়ছে সাধারণ মানুষ মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ শীর্ষ নেতৃদ্বয় বলেন, অভাব ও দারিদ্র্যের কশাঘাতে আজকের জনজীবন দুঃখ ও হাহাকারে পূর্ণ। মানুষের ওপর চেপে বসেছে দ্রব্যমূল্য বৃদ্ধির ঘোটক। জীবনধারণের প্রয়োজনীয় প্রতিটি দ্রব্য অগ্নিমূল্য। চাল, ডাল, মাছ, মাংস, তেল, তরিতরকারি, ফলমূল, চিনি, লবণ, গম, আটা, রুটি, বিস্কুট ইত্যাদি দ্রব্যের মূল্য আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে খেটেবিস্তারিত পড়ুন
দুই ডোজ টিকা নেওয়া শিক্ষার্থীদের ক্লাস সশরীরে: শিক্ষামন্ত্রী

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এ জন্য শিক্ষার্থীদের কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে। যেসব শিক্ষার্থী করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন তারা সরাসরি শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারবেন। বাকিদের অনলাইন ও টিভিতে ক্লাস করতে হবে। করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করার পর প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।বিস্তারিত পড়ুন
বাপ্পি লাহিড়ির শেষকৃত্য সম্পন্ন হবে আজ

ভারতীয় কিংবদন্তি গায়ক বাপ্পি লাহিড়ির শেষকৃত্য সম্পন্ন হবে আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি)। মুম্বাইয়ের জুহুতে অবস্থিত পবনহংস মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে এই বাঙালি সংগীতশিল্পীর। পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে আজ ভোরে মুম্বাইয়ে ফিরেছেন বাপ্পি লাহিড়ির ছেলে বাপ্পা লাহিড়ি। বিমানবন্দরে স্ত্রী-পুত্রসহ লেন্সবন্দি হন বিধ্বস্ত বাপ্পি লাহিড়ি পুত্র। ৬৯ বছর বয়সে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মুম্বাইয়ের হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ি।বিস্তারিত পড়ুন
কিংবদন্তী তিন শিল্পীর মৃত্যুতে কানাডা প্রবাসীদের শোক

অল্প সময়ের ব্যবধানে পৃথিবী ছেড়ে চলে গেলেন উপমহাদেশের সঙ্গীতের তিন কিংবদন্তী লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ী। তাদের মৃত্যুতে কানাডা প্রবাসী সুধীজন শোক, শ্রদ্ধা ও গভীর সমবেদনা জানিয়েছেন। অনেকদিন আগে একটি সাক্ষাৎকারে সন্ধ্যা বলেছিলেন, তার ও লতার ব্যক্তিগত সম্পর্কের কথা। ১৯৫০ সালে তৎকালীন বোম্বে পাড়ি দিয়েছিলেন সন্ধ্যা। ১৭টি হিন্দি সিনেমায় প্লে-ব্যাক করেছিলেন। শচীন দেববর্মনের হাত ধরেই বম্বে এলেও প্রথম প্লে-ব্যাক করেন অনিল বিশ্বাসের সুরে ‘তারানা’ ফিল্মে। এই ফিল্মে গান গাইতেবিস্তারিত পড়ুন
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো নানি-নাতনির

ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সেনাবাহিনীর ৬ সদস্য আহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার কৃষ্ণবাজার এলাকার আব্দুল হামিদের স্ত্রী মরতুজা বেগম (৬০) ও তার নাতনি জান্নাত আক্তার (৩)। মরতুজা বেগম ভালুকায় থেকে গার্মেন্টসে চাকরি করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভরাডুবা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে তিনিবিস্তারিত পড়ুন
একাদশে ভর্তির আবেদন শুরু শনিবার

একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি (শনিবার)। যা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে শুক্রবার নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মঙ্গলবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি (শনিবার)। যা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। অপর এক আদেশেবিস্তারিত পড়ুন
বাপ্পি লাহিড়ির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এক শোক বার্তায় তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’ রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাপ্পি লাহিড়ি। তার বয়স হয়েছিল ৬৯ বছর। অসংখ্য বাংলা ও হিন্দি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়াবিস্তারিত পড়ুন
এবার না ফেরার দেশে সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ি

ভারতীয় সংগীতাঙ্গনে আরও এক জ্বলজ্বলে নক্ষত্রের পতন হলো। লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই এবার না ফেরার পথে যাত্রা করলেন উপমহাদেশের আরেক প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ি। ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’ রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে। তার বয়স হয়েছিল ৬৯ বছর। অসংখ্য বাংলা ও হিন্দি চলচ্চিত্রের গানে কণ্ঠবিস্তারিত পড়ুন

