Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এবার না ফেরার দেশে সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ি

ভারতীয় সংগীতাঙ্গনে আরও এক জ্বলজ্বলে নক্ষত্রের পতন হলো। লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই এবার না ফেরার পথে যাত্রা করলেন উপমহাদেশের আরেক প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ি। ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’ রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মুম্বাইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে। তার বয়স হয়েছিল ৬৯ বছর। অসংখ্য বাংলা ও হিন্দি চলচ্চিত্রের গানে কণ্ঠবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ২য় ডোজের টিকা প্রদানের ১ম দিনে ৪৯৬৮ শিক্ষার্থীদের টিকা গ্রহন

কলারোয়ায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনা টিকার (কোভিড ১৯) ২য় ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে ৪৯৬৮ জন শিক্ষার্থীদের ২য় ডোজের টিকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল ও জি,কে,এম,কে সরকারী পাইলট হাইস্কুল কেন্দ্রে ওই টিকা দেয়া হয়। গার্লস পাইলট হাইস্কুল কেন্দ্রে উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৪০০ জন ও সরকারী পাইলট হাইস্কুল কেন্দ্র থেকে ৮টি প্রতিষ্ঠানের ২৫৬৮ জন শিক্ষার্থী প্রথম দিনে ২য় ডোজের টিকা গ্রহন করেন।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রীতি ভলিবল ম্যাচে স্বাগতিকদের জয়

কলারোয়ায় প্রীতি ভলিবল ম্যাচে ২-১ সেটে কেশবপুরের বগা ভলিবল দলকে হারিয়ে জয়লাভ করেছে স্বাগতিক কলারোয়া। মঙ্গলবার (১৫ফেব্রুয়ারী) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে ভলিবল কোটে আয়োজিত ওই ভলিবল খেলায় প্রথম দুটি সেট জয়পায় কলারোয়া ভলিবল দল ও ৩য় সেটে জয়পাই কেশবপুরের বগা ভলিবল দল। উভয় দলে খেলায় ৯জন করে অংশ গ্রহন করেন। তারা হলেন সাইদুর, পাপন, তপু, রানা, পারভেজ, সাঈদ, শান্ত, বাপ্পা, আযম, রনি, জুয়েল প্রমুখ। খেলাটি পরিচালনা করেন মাসউদবিস্তারিত পড়ুন
কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: পদক পেলেন ৪০ সদস্য

আজ নানা আয়োজন ও উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। উন্নয়ন, সাহসী অপারেশন ও সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে পদক পেলেন কোস্ট গার্ডের ৪০ সদস্য। বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) নামে চার ক্যাটাগরিতে এ ৪০ জনকে এসব পদক দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তরেবিস্তারিত পড়ুন
আইস-ইয়াবা প্রবেশ রোধে সীমান্তে বসবে অত্যাধুনিক সেন্সর: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে ভয়ংকর মাদক আইস বা ক্রিস্টাল মেথ ও ইয়াবা আসছে। সীমান্তে এসব মাদকের প্রবেশ রোধে অত্যাধুনিক সেন্সর ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তরে ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির পক্ষ থেকে বিশেষবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ’মাষ্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রীতি ম্যাচে ইউএনও ও ওসি জয়ী

কলারোয়ায় ’মাষ্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রীতি ম্যাচে ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী ও ওসি নাসির উদ্দিন মৃধা জুটি জয়ী হয়েছে। কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল চত্বরে সোমবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় টুর্নামেন্টে অতিথি খেলোয়াড় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দিন মৃধা ২-১ সেটে থানার এসআই আনোয়ার হোসেন ও এসআই এনামুলকে পরাজিত করে জয়লাভ করেছে। খেলাটি পরিচালনা করেন প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান ও প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম। স্কোরার হিসাবেবিস্তারিত পড়ুন
কঠোর পরিশ্রম করে দায়িত্ব পালন করেছি: সিইসি

বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, পাঁচ বছরের দায়িত্বে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তবে সফলভাবে দায়িত্ব পালন করেছি। আমাদের ওপর যে দায়িত্ব ছিল, কঠোর পরিশ্রম করে সে দায়িত্ব পালন করেছি। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিদায়ী সংবাদ সম্মলনে নির্বাচন ভবনের লেক ভিউ চত্বরে তিনি এসব কথা বলেন। এসময় জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন ছাড়া অন্যান্য নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন করোনায়বিস্তারিত পড়ুন
রাবিতে ‘প্রেমবঞ্চিত সংঘের’ বিক্ষোভ

ভালোবাসা দিবসে একাধিক প্রেমের বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘প্রেমবঞ্চিত সংঘ’ নামের একটি সংগঠনের সদস্যরা। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের আমচত্বর থেকে ‘প্রেমবঞ্চিত সংঘ’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটের সামনে গিয়ে সমাবেশে মিলিত হন তারা। এতে অংশ নেন ওই সংগঠনের শতাধিক সদস্য। প্রেমবঞ্চিত সংঘের ব্যানারে লেখা ছিল, ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না।’ এবিস্তারিত পড়ুন
শাহবাগে দ্রুতগামী গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের

রাজধানীর মৎস্য ভবন এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন দিপু সর্দার (২৮) নামে এক যুবক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০০ নম্বর ওয়ার্ডে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। দিপুকে নিয়ে আসা মাহবুব জানান, নিহত ব্যক্তি আজকে বিক্রির জন্য ফুল কিনতে শাহবাগে আসেন।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত

কলারোয়ায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ফেব্রুয়ারী) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রকল্পের সেমিনার/কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে উপজেলার ২জন বীর মুক্তিযোদ্ধা, ২জন শিক্ষা অফিসার ও ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০জন শিক্ষক উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন-কলারোয়া মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারবিস্তারিত পড়ুন

