Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় জাতীয় শ্রমিকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কলারোয়ায় জাতীয় শ্রমিকলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৩ফেব্রুয়ারী) বিকালে জাতীয় শ্রমিকলীগের কার্যলয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিকলীগের কলারোয়া উপজেলা সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ওই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা্ এমএ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম,বিস্তারিত পড়ুন
এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেলো এক লাখ ৮৯ হাজার শিক্ষার্থী

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী। ১১ বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফল প্রকাশ করেন। এবার সাধারণ ৯টি বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। আর কারিগরি বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৮৫ শতাংশ। এছাড়া মাদরাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ। অপরদিকে কুমিল্লা বোর্ডেবিস্তারিত পড়ুন
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে ফলাফল হস্তান্তর করেন। গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। এসময় ফল প্রকাশের আনুষ্ঠানিকতা ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় সারা দেশে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করেবিস্তারিত পড়ুন
রাজগঞ্জের খেদাপাড়ায় ২০ পিস ইয়াবাসহ যুবক আটক

মণিরামপুর উপজেলার খেদাপাড়া থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শামিম হোসেন (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১২ ফেব্রুয়ারি-২০২২) সন্ধ্যা সাড়ে ৬টার সময় মণিরামপুর উপজেলার খেদাপাড়া পুলিশ ফঁাড়ির ইনচার্জ এসআই গোলাম রসুল কয়েকজন সঙ্গিয় পুলিশ সদস্য নিয়ে তাকে আটক করেন। আটককৃত শামিম হোসেন খেদাপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে। এসআই গোলাম রসুল জানান- গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গিয় কয়েকজন পুলিশ সদস্যকে সাথে নিয়ে খেদাপাড়া বাজারের শাহাজান আলীর দর্জির দোকানের সামনে থেকে ২০বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার রোটারী ক্লাবের উদ্যোগে রেগুলার মিটিং অনুষ্ঠিত

সাতক্ষীরার রোটারী ক্লাব অব রয়েল উদ্যোগে রেগুলার মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে নব জীবন ভবনে সংগঠনের কার্যালয়ের কনফারেন্স রুমে রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার সভাপতি তারেকুজ্জামান খান’র সভাপতিত্বে রেগুলার মিটিং এ অংশ নিয়ে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ডিস্ট্রিক ৩২৮১ রোটারীয়ান নাজনীন আরা নাজু। এসময় রেগুলার মিটিং এ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব রয়েল সাতক্ষীরার সেক্রেটারী মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যক্ষ রফিকুল ইসলাম,বিস্তারিত পড়ুন
কলারোয়ায় গ্রামডাক্তারদের ৩২তম মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

কলারোয়ার সোনাবাড়িয়া বাজারের সবুজ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে ৩২তম মাসিক সভা ও এক প্রশিক্ষণ ক্লাস অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলারোয়া উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সোনাবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি গ্রাম ডাক্তার আঃ করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কলারোয়া উপজেলা শাখার সভাপতি গ্রাম ডাক্তার নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কলারোয়া উপজেলারবিস্তারিত পড়ুন
মণিরামপুর বাজারে যানজট নিরাসন ও পানি নিস্কাশনের দাবীতে মানববন্ধন

মণিরামপুর বাজারের রাস্তা প্রশ্বস্তকরণ, যানজট নিরাসন ও পানি নিস্কাশনের জন্য পরিকল্পিত ড্রেনেজসহ নানাবিধ সমস্যা সমাধানের দাবীতে যশোরের মণিরামপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারন জনগন। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মণিরামপুর বাজার উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির আহবায়ক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ’মাষ্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টে ইউএনও ও বদরুজ্জামান বিপ্লব জুটির জয়লাভ

কলারোয়ায় ’মাষ্টার ব্যাডমিন্টন টুর্নামেন্টে ইউএনও জুবায়ের চৌধুরী ও প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব জুটি জয়ী হয়েছে। কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল চত্বরে শনিবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় টুর্নামেন্টে অতিথি খেলোয়াড় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী ও গার্লস পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব জুটি সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার ও ব্যাংকার আল মাহমুদকে ২-১ সেটে পরাজিত করে জয়ী হয়। খেলাটি পরিচালনা করেন প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান ও প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম। স্কোরারবিস্তারিত পড়ুন
সার্চ কমিটি বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিশিষ্ট নাগরিকের সঙ্গে প্রথম ধাপের বৈঠকে বসেছে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি। এ সভায় ২০ জনকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত হয়েছেন ১৪ জন। শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টের সেমিনার কক্ষে এ বৈঠক শুরু হয়। সভায় উপস্থিত ১৪ জন হলেন—আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল, সুনসুরুল হক চৌধুরী, এম কে রহমান, ড. শাহদীন মালিক, সাবেকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় অস্ট্রেলিয়া প্রবাসী আলতাফ হোসেন লাল্টুকে ফুলেল শুভেচ্ছা

কলারোয়ার কেঁড়াগাছির সাবেক ইউপি চেয়ারম্যান অস্ট্রেলিয়া প্রবাসী আলতাফ হোসেন লাল্টুর দেশে আগমনে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করা হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় শিশু ল্যাবরেটরী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বোয়ালিয়া গ্রামের নিজ বাড়িতে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এসএম আলতাফ হোসেন লাল্টুকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন শিশু ল্যাব: নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাদুল হক, শিক্ষক ও সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, শিক্ষক শাহ আলমসহ শিক্ষক,বিস্তারিত পড়ুন

