বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মানবতার বন্ধন এর পরিচালকের

কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল মানবতার বন্ধন নামের একটি সামাজিক সংগঠনের পরিচালক সামসুর রহমান (৩৫) নামের এক ব্যক্তি। সে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

রবিবার (১৩ফেব্রুয়ারী) বেলা ২টার দিকে কলারোয়ার যুগিবাড়ী বাজারে সড়ক দূর্ঘটনায় তিনি নিহত হন। জানা যায়-নিহতের স্ত্রীকে প্রতিদিনের ন্যায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে নিয়ে আসার জন্য মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। পথিমধ্যে কলারোয়ার যুগিবাড়ী বাজারে পৌঁছালে হঠাৎ তার বাম দিক থেকে একটা সাইকেল তাকে ধাক্কা দিলে তিনি মেইন রোড়ের রাস্তায় ছিটকে পড়ে যান। ঠিক ঐ সময় অপর দিক থেকে একটি দ্রুতগামী ট্রলি তার বুকের উপর দিয়ে উঠে যায়। ওই সময় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই মোঃ মিঠু জানান-নিহতের স্ত্রী কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বহিরবিভাগে মহিলা স্বাস্থ্য বিভাগের দায়িত্ব পালন করেন। নিহত সামছুর রহমান বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত ছিলেন। তিনি ঝাউডাঙ্গা মানবতার বন্ধন নামের একটা সামাজিক সংগঠনের পরিচালকও ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারের পাশাপাশি সংগঠনের সকল স্থরের মানুষের মধ্যে শোকের ছাঁয়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!