বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় শ্রমিকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

কলারোয়ায় জাতীয় শ্রমিকলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১৩ফেব্রুয়ারী) বিকালে জাতীয় শ্রমিকলীগের কার্যলয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিকলীগের কলারোয়া উপজেলা সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ওই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা্ এমএ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহীন, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্নান প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা জাতীয় শ্রমিকলীগের কলারোয়া শাখার মেয়াদ শেষ হওয়ায় নতুন ৩৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষনা করা হয়। উক্ত আহবায়ক কমিটির আহবায়ক হলেন-আব্দুর রহিম, যুগ্ম আহবায়ক শেখ শহিদুজ্জামান মিঠু, সদস্য সচিব জাহাঙ্গীর কবির বাবলু, সদস্য পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম এর নাম ঘোষনা করা হয়।

সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু বলেন-মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা কায়েম ও বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীশন-২০৪১বাস্তবায়ন এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় শ্রমিকলীগের কলারোয়া উপজেলা শাখার পূর্ণঙ্গ কমিটি অতিদ্রুত দেয়া হবে। এজন্য সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় আহবায়ক কমিটি গঠন করা হলো।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব