রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েই চলছে বাজারের আগুনে পুড়ছে সাধারণ মানুষ : বাংলাদেশ ন্যাপ

সারা দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েই চলছে, বাজারের আগুনে পুড়ছে সাধারণ মানুষ মন্তব্য করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ শীর্ষ নেতৃদ্বয় বলেন, অভাব ও দারিদ্র্যের কশাঘাতে আজকের জনজীবন দুঃখ ও হাহাকারে পূর্ণ। মানুষের ওপর চেপে বসেছে দ্রব্যমূল্য বৃদ্ধির ঘোটক। জীবনধারণের প্রয়োজনীয় প্রতিটি দ্রব্য অগ্নিমূল্য। চাল, ডাল, মাছ, মাংস, তেল, তরিতরকারি, ফলমূল, চিনি, লবণ, গম, আটা, রুটি, বিস্কুট ইত্যাদি দ্রব্যের মূল্য আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মেহনতি মানুষের নাভিশ্বাস উঠেছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

তারা বলেন, দুই বছরের করোনার প্রভাবে কর্মহীন হয়েছে অনেক মানুষ, সাধারণ মানুষের আয় কমেছে। ফলে কাঁচাবাজারের লাগামহীন মূল্যে নিম্ন আর মধ্যম আয়ের মানুষের জীবন এখন বিপর্যস্থ। বর্তমানে প্রতিটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দুই থেকে চার গুণ দামে কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। যা ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। করোনাভাইরাস সংক্রমণের হার কমে যাওয়ায় মানুষ স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে দ্রব্যমূল্যের বাড়তি চাপ ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

নেতৃদ্বয় বলেন, অন্যদিকে জ্বালানি ও ভোজ্যতেল, গ্যাস ও পানির মূল্যবৃদ্ধি ‘মরার উপর খাড়ার ঘা’। নিজেদের অব্যব্যস্থাপনা প্রতিরোধ না করে বারবার গ্যাস-বিদ্যুত-পানির মূল্যবৃদ্ধি সরকারের গণবিরোধী অবস্থান। আসলে সরকার জনগণের দুঃখ দুর্দশাকে পরোয়া করে না। সরকারের কর্তাব্যক্তিরা দুর্নীতি করে অর্থ লোপাট করলে এর ভর্তুকি জনগণকে দিতে হয়। জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়া হয়। গ্যাস, পানি, বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হয়।

তারা বলেন, মানুষের জীবন যাত্রা আজ দূর্বিষহ। সরকার বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। ব্যবসায়ীরা ইচ্ছেমতো বিভিন্ন পণ্যের দাম বাড়াচ্ছেন। ফলে দ্রব্যমূল্যের কারনে মানুষের জীবন জীবিকা হয়ে উঠেছে অসহনীয়। এ অবস্থায় সরকারের উচিত দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে কার্যকর ভুমিকা রাখা। মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরতে পারলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে। এ ক্ষেত্রে ব্যর্থ হলে পুরো দেশই মগের মুল্লুকে পরিণত হবে। এ জন্য বাজার নিয়ন্ত্রণে সরকারকেই কঠোর হতে হবে।

একই রকম সংবাদ সমূহ

বিতর্কিত ব্যক্তি যেন দেশে ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি : ডিজি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জামান সিদ্দিকী বলেছেন,বিস্তারিত পড়ুন

বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন শতাধিক নেতাকর্মীকেবিস্তারিত পড়ুন

চলছে ফ্যামিলি কার্ডের শুমারি, হাতের কাছে রাখবেন যেসব কাগজপত্র

সরকারের অগ্রাধিকারমূলক ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশজুড়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ বা শুমারিবিস্তারিত পড়ুন

  • নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
  • শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
  • ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি