বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীতে তরুণীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, মূল অভিযুক্ত আটক

রাজধানীর চকবাজার এলাকায় এক তরুণীকে তুলে নিয়ে চারদিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মো. মনির হোসেন শুভ (২২) নামে এক যুবককে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এই ঘটনার সঙ্গে জড়িত শুভর সহযোগী আল আমিন নামে আরেক যুবককে খুঁজছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এসময় তিনি বলেন, ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে আটক করা হয়েছে।

অভিযুক্ত শুভ বর্তমানে একটি কলেজে বিবিএ করছেন। এক মাস আগে এক বন্ধুর মাধ্যমে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় তার। এরপর তারা ৫ থেকে ৭ বার দেখা করেছেন। তবে তুলে নিয়ে আটকে রাখার বিষয়ে জানতে চাইলে শুভ র‍্যাবকে কোনো তথ্য দেয়নি।

তিনি বলেন, অভিযুক্তরা ওই তরুণীকে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাহবাগ এলাকায় ফেলে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী তরুণী নিজেই। ওই তরুণী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। নির্যাতিত তরুণী চিকিৎসাধীন থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। ঘটনার বিষয়ে পরবর্তীতে তদন্ত কর্মকর্তারা বিস্তারিত জানাবেন।

এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, গত ১২ ফেব্রুয়ারি সকালে লালবাগ কেল্লা মোড়ে শুভ ও আল আমিন তার মুখে রুমাল চেপে রিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে তরুণীকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে চারদিন আটকে রেখে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেন। পরবর্তীতে বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে অসুস্থ অবস্থায় ফেলে পালিয়ে যায়। একজন পথচারী তাকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করেন।

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ রয়েছেবিস্তারিত পড়ুন

  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান