Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় পৌরসভায় পরিদর্শনে নেদারল্যান্ডের দুই প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় পৌরসভায় পরিদর্শনে আসলেন নেদারল্যান্ড এর দুই প্রতিনিধি। তারা মঙ্গলবার সকাল ১০টার দিকে নেদারল্যান্ড এর স্যানিটেশন ম্যানেজমেন্ট প্রতিনিধি গার্ড ডি ব্যুরোজেনি ও মটিনস কলারোয়া পৌরসভায় আসেন। এসময় তারা পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুলের সাথে পৌরসভার উন্নয়ন, নাগরিক ভাবনা ও স্যানিটেশনের উপর আলোচনা করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-পৌরসভার সচিব তুষার কান্তি দাস, উত্তরণের বাংলাদেশ কন্ট্রি ডিরেক্টর মাহবুবুল হাসান প্লাবন, উত্তরণের তালা অফিসের প্রকল্প সময়ন্বয়কারী হাসিনা পারভীন, পৌর কাউন্সিলর প্যানেল মেয়র জাহাঙ্গীরবিস্তারিত পড়ুন
প্রেমের সালিশে গিয়ে চেয়ারম্যানের বিয়ে: তদন্ত প্রতিবেদন হাইকোর্টে

কিশোরীর প্রেমের সম্পর্ক নিয়ে সালিশ করতে গিয়ে তাকে বিয়ে করে ফেলা পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহীন হাওলাদার ক্ষমতার অপব্যবহার করেছেন কি না, তা তদন্ত করতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে ওই কিশোরীকে বিয়ে করার ক্ষেত্রে ‘বাল্যবিবাহ’ ঘটেছে কি না, তা তদন্ত করতে জেলা নিবন্ধককে নির্দেশ দেওয়া হয়। আর পুরো ঘটনায় ফৌজদারি অপরাধ ঘটেছে কি না তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করতে বলেন আদালত।বিস্তারিত পড়ুন
কক্সবাজারে বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ ভাইয়ের

কক্সবাজারের চকরিয়ায় পিকআপচাপায় নিহত হয়েছেন চার ভাই। দশদিন আগে মারা যাওয়া বাবার জন্য শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারার মালুঘাট রিংভং এলাকায় নিহত হন তারা। মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সাফায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, ডুলাহাজারা মালুমঘাট রিংভং সগীরশাহ কাটা এলাকার মৃত ডা. সুরেশ চন্দ্র শীলের ছেলে অনুপম চন্দ্র শীল (৪৭), নিরুপম চন্দ্র শীল (৪৫), দীপকবিস্তারিত পড়ুন
হঠাৎ আগুনে পুড়ে অঙ্গার হলো ঘুমন্ত দুই ভাই–বোন

বাইরে থেকে দরজা বন্ধ করে কাজে বের হন মা। এরই মধ্যে আগুন লাগে বাড়িতে। দরজার কাছেই ছটফট করতে থাকে দুই সন্তান। অবশেষে সেখানেই পুড়ে অঙ্গার হয় মোহাম্মদ মিনহাজ (১৬) ও রুহি মনি (৭)। পরে ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয়রা মিলে দরজার পাশ থেকে ভাই-বোনের নিথর মরদেহ উদ্ধার করে। মর্মান্তিক ঘটনাটি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার। সোমবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা আশিঘর পাড়ার আবদুস ছমদ মাঝির বাড়িতেবিস্তারিত পড়ুন
বাল্যবন্ধুদের মিলন মেলায় ভুলে গেলেন কে এমপি, কে শ্রমিক আর কে ছোট-বড়

সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭০ সালের এস.এস.সি ব্যাচের স্কুল জীবনের বন্ধনের সাথী বাল্যবন্ধুদের আকষ্মিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের রসুলপুরে বন্ধনের সাথী আমেরিকা প্রবাসী মো. মনজুর এলাহীর বাসভবনে বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। বন্ধনের মিলন মেলায় ১৬ জন বন্ধু অংশ গ্রহণ করেন। সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭০ সালের এসএসসি ব্যাচের স্কুল জীবনের বন্ধনের সাথী আমেরিকা প্রবাসী মো. মনজুর এলাহীর আমন্ত্রণে তার বাসভবনে শুরু হয় আগত বন্ধুদের আলাপচারিতাবিস্তারিত পড়ুন
নড়াইল জেলা আ’লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ আর নেই

নড়াইল জেলা আওয়ামী লীগের বারবার মনোনীত সিনিয়র সহ–সভাপতি, বর্ষীয়ান রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এম ফজলুর রহমান জিন্নাহ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি — রাজিউন)। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের আলাদাতপুর এলাকার নিজ বাসভবনে তিনি মৃত্যু বরণ করেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে জানাগেছে। মৃত্যুকালে তিনি ২ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আসর গার্ড অব অনার শেষে শহরের আলাদাতপুর পৌর কবরস্থানে দাফন করা হবে। জানাগেছে, অ্যাডভোকেট এস এম ফজলুরবিস্তারিত পড়ুন
ডিসেম্বরের মধ্যে টিকাদান সম্পন্নের আশা স্বাস্থ্যমন্ত্রীর

ডিসেম্বর নাগাদ বুস্টার ডোজসহ লক্ষ্যমাত্রা অনুযায়ী সবার করোনাভাইরাসের টিকাদান সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে এ কথা বলেন। টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে বলেও জানান জাহিদ মালেক। দেশের ১৪ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের ৭০বিস্তারিত পড়ুন
সাতকানিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-গুলি

চট্টগ্রামের সাতকানিয়ায় গোলাগুলি ও বিক্ষিপ্ত সংঘর্ষে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এরপর থেকে বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষের খবর আসতে থাকে। খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ১০টার দিকে খাগরিয়া ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন ও স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এসময় উভয় গ্রুপের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময়বিস্তারিত পড়ুন
শূন্যতা রেখে গেলেন লতা দিদি: মোদী

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুতে উপমহাদেশের সংগীতাঙ্গণে শোকের ছায়া নেমেছে। ভারতে দুদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিংবদন্তিতুল্য সংগীতশিল্পীর মৃত্যুর খবরে তাৎক্ষণিক টুইট করেন নরেন্দ্র মোদী। পরে তিনি আরও দুটি টুইট করে গভীর শোক ও দুঃখ প্রকাশের পাশাপাশি লতা মঙ্গেশকরের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রথম টুইটে নরেন্দ্র মোদী লেখেন, ‘দুঃখ প্রকাশের ভাষা নেই। দয়ালু এবং যত্নশীল লতা দিদি আমাদেরবিস্তারিত পড়ুন
সুরসম্রাজ্ঞী লতার মৃত্যুতে দুদিনের শোক ভারতে

উপমহাদেশের কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে দুদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। তার সম্মানে এ দুদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। রোববার (৬ ফেব্রুয়ারি) ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআইয়ের খবরে এ তথ্য জানানো হয়। লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সংগীতশিল্পীর মৃত্যুর খবর জানার পর একাধিক টুইটও করেন তিনি। এর আগে সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগবিস্তারিত পড়ুন

