Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর আর নেই

উপমহাদেশের কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী লতা মঙ্গেশকর আর নেই। টানা প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১২ মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমসসহ বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল শনিবার সকালে এ সংগীতশিল্পীকে ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, কিছুটা সাড়া দিচ্ছেন লতা।বিস্তারিত পড়ুন
শ্বশুরের জন্য দোয়া চাইলেন নায়ক রিয়াজ

চিত্রনায়ক রিয়াজ শ্বশুর আবু মহসিন খানের মৃত্যুতে ভেঙে পড়েছেন। তিনি তার শ্বশুরের জন্য দোয়া চেয়েছেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে যান রিয়াজ। সেখানে তার শ্বশুরের ময়নাতদন্ত হয়। মর্গ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা রিয়াজের কাছে জানতে চান মহসিন খানের আত্মহত্যা ও মানসিকভাবে ভেঙে পড়ার কারণ সম্পর্কে। এসময় রিয়াজ কান্নাজড়িত কণ্ঠে বলেন, আপনারা আমার বাবার (শ্বশুর) জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে মাফ করে দেন। বেহেশত নসিব করেন।বিস্তারিত পড়ুন
করোনা বিধিনিষেধের মেয়াদ বাড়লো ২১ ফেব্রুয়ারি পর্যন্ত

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে চলমান বিধিনিষেধ। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিধিনিষেধ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও বাংলাদেশে এ রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের জারি করা সব বিধিনিষেধ ও নির্দেশনার সঙ্গে দুটি শর্ত সংশোধন করে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো। এই বিধিনিষেধ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্তবিস্তারিত পড়ুন
রাজধানীর লালবাগে বিদ্যুৎস্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

রাজধানীর লালবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সালাউদ্দিন (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। সালাউদ্দিনের গ্রামের বাড়ি ভোলা জেলা। তিনি ঢাকার কামরাঙ্গীরচরে থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওই শ্রমিককে নিয়ে আসা আলাউদ্দীন জানান, আজিমপুরের চায়না গলি এলাকায় একটি বাসায় ড্রিল মেশিন দিয়ে কাজ করছিলেন সালাউদ্দিন। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে পড়ে যান। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকবিস্তারিত পড়ুন
শার্শায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকার ২ সমর্থকের হাত-পা ভেঙ্গে দিয়েছে দুর্বত্বরা

শার্শায় আবারো নির্বাচনী সহিংসতায় নৌকার প্রতীকের ২ সমর্থককে দুর্বত্বরা পিটিয়ে ও কুপিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টায় শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তী করা হয়েছে। শার্শা থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার সময় শার্শার রুদ্রপুর গ্রামের বৌ বাজার এলাকায় নৌকা প্রতিকের সমর্থক নাজমুল হোসেন (৩০) ও জাহান আলী (২৬) নামে ২যুবক একটি দোকানে বসে ছিলেন। এ সময় একই গ্রামের কুখ্যাত সন্ত্রাসী আরশাদবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ইটাগাছায় নারীর উপর হামলা মামলায় খোকন মিয়া গ্রেপ্তার

সাতক্ষীরা সদরের ইটাগাছা নিরালাপাড়ায় জমি জবরদখলের উদ্দেশ্যে নারীর উপর হামলার ঘটনার মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। তার বিরুদ্ধে সদর থানার ইজহারকৃত মামলা নং ০১/০১-০২-২০২২। মঙ্গলবার ( ১ ফেব্রুয়ারি) রাতে শহরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে মামলার আসামী মো.বিল্লাল হোসেন ওরফে খোকন মিয়া (৩৮)কে আটক করে সাব-ইন্সপেক্টর লিটন কুমার সাহা। সে সদরের ইটাগাছা নিরালাপাড়ার মৃত্যু ইউসুফ গাজীর ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর লিটন কুমার সাহা বলেন, মামলার পরিপেক্ষিতেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ’র করোনা পজিটিভ শনাক্ত

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ’র করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে সম্প্রতি তিনি বুস্টার ডোজ টিকা গ্রহন করেছেন বলে জানা যায়। বুধবার (২ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এ্যান্টিজেন কিটস দিয়ে নমুনা পরীক্ষার রিপোর্টে তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহর করোনা পজিটিভ শনাক্ত হয়। সংসদ সদস্যের ব্যক্তিগত সচিব ও জেলা ওয়ার্কস পার্টির নেতা কমরেড মফিজুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, তিনিবিস্তারিত পড়ুন
প্রথম দেখায় প্রেমে পড়া কি প্রকৃত ভালোবাসা?

প্রথম দেখাতেই প্রেমে পড়ার ঘটনা হয়তো অনেকের জীবনেই ঘটেছে। ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ বাক্যটির সঙ্গে কমবেশি সবাই পরিচিত। এর মানে হলো কারও সঙ্গে সাক্ষাতের পরপরই তাকে মনে ধরে যাওয়া। এটি তখনই সম্ভব হয়, যখন আপনি তার বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হবেন। তবে প্রথম দেখাতে প্রেমে পড়া কি সত্যিকারের ভালোবাসা হয়? প্রেম, ভালবাসা ও সম্পর্কের নানা বিষয় নিয়ে বিভিন্ন সময় সমীক্ষা চালায় একাধিক ডেটিং সংস্থা। এবার তেমনই এক সমীক্ষায় উঠে এসেছে নতুন তথ্য।বিস্তারিত পড়ুন
পটুয়াখালীর কলাপাড়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

পটুয়াখালীর কলাপাড়ায় বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত দুজন ও গুরুতর আহত হয়েছেন তিনজন। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের গুটাবাছা এলাকায় ঢাকা থেকে আসা যমুনা লাইন নামক বাসের সঙ্গে সংঘর্ষ হয় অটোরিকশাটির। এতে নিহত হন নীলগঞ্জ ইউনিয়নের গামরতলা গ্রামের ইউনুচ আলীর ছেলে বায়জীদ (১৪) ও একই এলাকার তানজের তালুকদারের ছেলে সেলিম তালুকদার (৪৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গামরতলা এলাকা থেকে অটোরিকশাটি ৫ মাছ ব্যবসায়ীকে নিয়ে কলাপাড়ার দিকেবিস্তারিত পড়ুন
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর জুটির প্রথম কাজ ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সারাদেশের সিনেমা হলে মুক্তি পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির পরিচালক দেবাশীষ বিশ্বাস। তিনি বলেন ‘করোনার কারণে মুক্তি দিতে পারিনি। কিন্তু সবকিছু চূড়ান্ত ছিলো আামাদের। এই বছরে ভালোবাসা দিবস উপলক্ষে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি মুক্তি দিতে চাইছি। আসছে ১১ ফেব্রুয়ারি সিনেমা হলেই মুক্তি পাবে। পরিচালক বলেন, ‘করোনা পরিস্থিতির অবনতি হলেও আর ‘শ্বশুরবাড়িবিস্তারিত পড়ুন

